সর্বশেষ সংবাদ
ঢাকা, জুন ৬, ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
রবিবার ● ২৭ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » টিপ্স-এন্ড-ট্রিক্স » মোবাইলের স্ক্রিন অফ রেখে গান শুনুন ইউটিউবে
প্রথম পাতা » টিপ্স-এন্ড-ট্রিক্স » মোবাইলের স্ক্রিন অফ রেখে গান শুনুন ইউটিউবে
১৩৫৬ বার পঠিত
রবিবার ● ২৭ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মোবাইলের স্ক্রিন অফ রেখে গান শুনুন ইউটিউবে

---
বিভিন্ন মিউজিক অ্যাপে গান চালিয়ে ফোনের স্ক্রিন অফ করা যায়। অ্যান্ড্রয়েড ফোনের মিউজিক প্লেয়ার অ্যাপেও এভাবে গান শোনা যায়। অথবা, অ্যাপটি মিনিমাইজ করেও অন্য অ্যাপ খোলা যায়। কিন্তু ইউটিউবে ভিডিও চলাকালীন গান শোনা গেলেও ফোনের স্ক্রিন অফ করলে বন্ধ হয়ে যায় গান। তাছাড়াও অন্য অ্যাপ খোলার জন্য ইউটিউব থেকে বের হলেও বন্ধ হয়ে যায় গান। ইউটিউব মিউজিকে ব্যাকগ্রাউন্ডে গান শোনা গেলেও কেবল ট্রায়াল পিরিয়ডেই পাওয়া যায় এই সুবিধা। তারপর টাকা দিয়ে পাওয়া যায় এই সুবিধা। কিন্তু এই পদ্ধতিতে বিনামূল্যেই স্ক্রিন অফ করেও গান শোনা যাবে ইউটিউবে।

১) প্রথমে আপনার ফোনের Google Chrome ব্রাউজার থেকে ইউটিউবে আপনার পছন্দের গানের ভিডিও খুলুন। ২) এ বার ব্রাউজারের ডান দিকের কোণে সেটিংস অপশানে যান। ৩) সেখানে Desktop Mode অপশান চালু করুন। ৪) এরপর নতুন করে লোড হবে ইউটিউবের পেজটি। নতুন করে লোড হওয়ার পরে আপনার ফোনে ডেস্কটপের মতো করে দেখাবে ইউটিউবের পেজটি। ৫) এবার আপনার পছন্দের ভিডিওটি প্লে করুন। ভিডিওটি চলতে শুরু করার পর ফোনের হোম বাটনে টাচ করুন। ৬) হোম টাচ করার সঙ্গে সঙ্গে গান বন্ধ হয়ে যাবে। কিন্তু তাতে কোনও অসুবিধা নেই। ফোনের নোটিফিকেশন বারটি নামান। সেখানে দেখবেন পজ হয়ে আছে গানটি। এ বার সেখান থেকে প্লে করুন। একই অপশান পেয়ে যাবেন আপনার ফোনের লক স্ক্রিনেও। ৭) এর পরে স্ক্রিন অফ করলেও চলতে থাকবে গান। ফোন পকেটে রেখেই হেডফোনে গান শুনতে পারবেন ইউটিউবে। ডেটা খরচের পরিমাণও হবে কম। এভাবে ইউটিউবে গান শোনাকালীনই ব্যবহার করতে পারবেন ফেসবুক-হোয়াটস্যাপের মতো অ্যাপও।



পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
বিশ্বব্যাংক গ্রুপ ইয়ুথ সামিট ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন দুই তরুণ
বিভিন্ন খাতের সহযোগিতায় সাইবার সক্ষমতা বাড়াতে ফিনিক্স সামিট ২০২৬
৪০ বছর পূর্তিতে এআই ও গেমিং পণ্যের বড় প্রদর্শনী গিগাবাইটের
বিএসআইএ এর ইউএস রোডশো শুরু
বাংলাদেশের সবচেয়ে বড় এআই হ্যাকাথনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন
সহজ কিস্তি ও বান্ডল অফারে দুটি স্মার্টফোন আনল বাংলালিংকের টেকভ্যান
প্রযুক্তি ব্যবহারে এমএফএস এর অপব্যবহার শনাক্ত ও প্রতিরোধে ৩ জেলায় পুলিশ-বিকাশ কর্মশালা
আইটেলের ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ঘোষণা
বাজারে লেনোভো এআই গেমিং ল্যাপটপ
রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়