সর্বশেষ সংবাদ
ঢাকা, সেপ্টেম্বর ৭, ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
মঙ্গলবার ● ১৯ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » টিপ্স-এন্ড-ট্রিক্স » এবার উচ্চারণ শিখুন গুগলে!
প্রথম পাতা » টিপ্স-এন্ড-ট্রিক্স » এবার উচ্চারণ শিখুন গুগলে!
২৮৯৫ বার পঠিত
মঙ্গলবার ● ১৯ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এবার উচ্চারণ শিখুন গুগলে!

---

প্রতিনিয়তই উদ্ভব হচ্ছে অসংখ্য অপরিচিত ও নতুন শব্দের। কিন্তু শব্দগুলো উচ্চারণ করতে গিয়ে হিমশিম খেতে হয় সকলকে। এবার সে চিন্তা থেকেই গুগল সার্চে ‘উচ্চারণ সহায়ক’ যোগ করেছে মার্কিন প্রতিষ্ঠানটি। মেশিন লার্নিংয়ের মাধ্যমে শব্দগুলোর উচ্চারণ শুধরে দেবে ফিচারটি।

নতুন এই ফিচারটি গত বৃহস্পতিবার উন্মুক্ত করেছে গুগল। তবে এটা এখনো পরীক্ষামূলকভাবে চলছে, সাফল্য পেলে শিগগির আনুষ্ঠানিকভাবে চালু করবে মার্কিন প্রতিষ্ঠানটি।

গুগল জানিয়েছে, এতে প্রাথমিকভাবে ইংরেজি ভাষা দিয়ে শুরু করা হয়েছে। খুব শিগগির স্প্যানিশ ভাষার জন্যও ফিচারটি চালু করা হবে।

মাইক্রোফোনে শব্দটি বললেই এর সঠিক উচ্চারণ বলে দেবে গুগল সার্চ। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে গুগল বিশ্লেষণ করবে, কীভাবে শব্দটি উচ্চারণ করা হচ্ছে। পরে গ্রাহককে গুগলের প্রত্যাশিত উচ্চারণের জন্য উপদেশ দেয়া হবে।

উপদেশ মেনে পরবর্তীতে উচ্চারণ আরো ভালো করতে পারবেন গ্রাহক।
প্রাথমিকভাবে শুধু ইংরেজি শব্দের জন্যই নতুন অনুবাদ ফিচারটি কাজ করবে। সহজে যেসব ইংরেজি নাম ছবিতে দেখানো যায় সেগুলো নিয়েই কাজ করবে এটি। পরবর্তীতে ফিচারটির পরিধি আরো বাড়ানোর লক্ষ্য রয়েছে গুগলের।



পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
বিটিআরসি চেয়ারম্যানের সঙ্গে গুগল প্রতিনিধির সাক্ষাৎ
বরিশালে আইএসপিএবির আঞ্চলিক উপকমিটি গঠন
ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে রবির পাঁচ পুরস্কার
টুইম্বল ইয়ুথ কানেক্ট সামিট ও জুনিয়র স্টার্টআপ চ্যালেঞ্জের গালা ডে অনুষ্ঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে ৮৫ শতাংশ র‌্যানসমওয়্যার হামলা পরিচয়ভিত্তিক: সফোস
দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি
বিকাশে একাদশ ও কারিগরি ভর্তির ফি দেওয়া যাচ্ছে, থাকছে ৫০ টাকা ছাড়
বাজারে প্যান্থার লেক প্রসেসরযুক্ত লেনোভোর নতুন এআই ল্যাপটপ
বাংলালিংকে ‘এথিকস অ্যান্ড কমপ্লায়েন্স উইক’
দৈনন্দিন ব্যবহারে স্থায়িত্বে জোর ইনফিনিক্সের হট ৭০ প্রো ৫জি