সর্বশেষ সংবাদ
ঢাকা, নভেম্বর ১২, ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বৃহস্পতিবার ● ১২ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা (Home) » প্রধান সংবাদ » প্রজাতির নতুন সন্ধান ৭১
প্রথম পাতা (Home) » প্রধান সংবাদ » প্রজাতির নতুন সন্ধান ৭১
৪৭৬৪ বার পঠিত
বৃহস্পতিবার ● ১২ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রজাতির নতুন সন্ধান ৭১

---

বিশ্বের বিভিন্ন প্রজাতির প্রাণী ও উদ্ভিদ বিলুপ্ত হয়ে যাচ্ছে। তবে এর মধ্যে ভালো খবর দিলেন বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া একাডেমি অব সায়েন্সেসের গবেষকেরা বলেছেন, এ বছর তাঁরা ৭১ প্রজাতির নতুন প্রাণী ও উদ্ভিদের সন্ধান পেয়েছেন। তিনটি সমুদ্র ও পাঁচটি মহাদেশের গুহা, বনাঞ্চল, এমনকি সমুদ্রের গভীরে খুঁজে পান এসব প্রজাতি।

নতুন ওই প্রজাতির তালিকায় রয়েছে ফুল, মাছ, কোরাল, মাকড়সা, সামুদ্রিক প্রাণী, পিঁপড়া ও টিকটিকি। এসব নতুন প্রজাতির বিষয়ে এখন বেশি বেশি জানতে হবে। এতে করে পরিবেশ ও বাস্তুসংস্থানের বিষয়ে ব্যাপক জানা-বোঝার পাশাপাশি সংরক্ষণের প্রচেষ্টাও বেগবান করবে।

গত জুনে জাতিসংঘের এক সমন্বিত গবেষণা প্রতিবেদনে বলা হয়, গত আড়াই শ বছরের পৃথিবী থেকে হারিয়ে গেছে প্রায় ৬০০ প্রজাতির গাছ। এ সংখ্যা আগের একই সময়ে বিলুপ্ত পাখি, স্তন্যপায়ী প্রাণী ও সরীসৃপের মিলিত সংখ্যার দ্বিগুণ। বিজ্ঞানীরা বলছেন, সাধারণ ধারণার চেয়ে ৫০০ গুণ দ্রুতগতিতে গাছ বিলুপ্তির ঘটনা ঘটছে। জলবায়ু পরিবর্তনের কারণে বৈশ্বিক উষ্ণায়ন বেড়ে যাওয়ার প্রভাব মানুষের পাশাপাশি জীববৈচিত্র্যের ওপরও পড়ছে। এর সঙ্গে বিভিন্ন প্রজাতি বিলুপ্তির বিষয়টির যোগসূত্র থাকতে পারে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা।

এত সব নেতিবাচক তথ্যের মধ্যে নতুন প্রজাতির সন্ধান পেয়ে ব্যাপক উচ্ছ্বসিত বিজ্ঞানীরা। ক্যালিফোর্নিয়া একাডেমি অব সায়েন্সেসের প্রধান শ্যানন বেনেট বলেন, ‘পৃথিবীর অধিক পরিচিত ও দূরবর্তী এলাকাগুলোতে দশকের পর দশক নিরলস অনুসন্ধানের পরও জীববৈচিত্র্যের বিজ্ঞানীরা প্রকৃতির ৯০ শতাংশ প্রজাতি সম্পর্কে কোনো ধারণা দিতে পারেননি। প্রাণী ও উদ্ভিদে সমৃদ্ধ এই জীববৈচিত্র্য আমাদের পৃথিবীকে আরও বেশি প্রাণের সঞ্চার ঘটাতে সাহায্য করবে। পৃথিবীতে থাকা সব প্রাণীর জীবনব্যবস্থার মধ্যে আন্তসংযোগ স্থাপন করা গেলে তা জলবায়ুসংকট সমষ্টিগতভাবে মোকাবিলার জন্য কার্যকর হবে। গুরুত্বপূর্ণ বাস্তুসংস্থান সংরক্ষণ ও ভালো জানা-বোঝার জন্য আমরা যে প্রচেষ্টা চালাচ্ছিলাম, আবিষ্কৃত প্রতিটি নতুন প্রজাতি তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
একাডেমির গবেষকেরা গত বছর ২২৯টি নতুন প্রজাতি আবিষ্কার করেন।



প্রধান সংবাদ এর আরও খবর

নাসার অ্যাস্ট্রো ক্যাম্পের কমিউনিটি পার্টনার হলো বাংলাদেশের স্পেস ইনোভেশন ক্যাম্প নাসার অ্যাস্ট্রো ক্যাম্পের কমিউনিটি পার্টনার হলো বাংলাদেশের স্পেস ইনোভেশন ক্যাম্প
গ্রামীণফোনের ফিউচারমেকার্সের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত গ্রামীণফোনের ফিউচারমেকার্সের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত
দীর্ঘস্থায়ী ব্যাটারি ও ইতালীয় নকশায় ইনফিনিক্স নোট ৬০ প্রো ৫জি দীর্ঘস্থায়ী ব্যাটারি ও ইতালীয় নকশায় ইনফিনিক্স নোট ৬০ প্রো ৫জি
বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন
কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বিশেষ প্যাক চালু করল রবি কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বিশেষ প্যাক চালু করল রবি
ডিজিটাল লেনদেনের অভ্যস্ততা ও প্রভাব নিয়ে গবেষণা করবে বিকাশ-ইউআইইউ ডিজিটাল লেনদেনের অভ্যস্ততা ও প্রভাব নিয়ে গবেষণা করবে বিকাশ-ইউআইইউ
বাংলাদেশে ভিভোর নতুন স্মার্টফোন ভি৮০ উন্মোচন বাংলাদেশে ভিভোর নতুন স্মার্টফোন ভি৮০ উন্মোচন
দক্ষতা উন্নয়ন ও গবেষণায় একসঙ্গে কাজ করবে বাক্কো-ব্র্যাক দক্ষতা উন্নয়ন ও গবেষণায় একসঙ্গে কাজ করবে বাক্কো-ব্র্যাক
থ্যালাসেমিয়া রোগীদের সহায়তায় রবির রক্তদান কর্মসূচি থ্যালাসেমিয়া রোগীদের সহায়তায় রবির রক্তদান কর্মসূচি
ভিসার নথি যাচাইয়ে ডিজিটাল সিল ব্যবহারের প্রস্তাব আরভিএলের ভিসার নথি যাচাইয়ে ডিজিটাল সিল ব্যবহারের প্রস্তাব আরভিএলের

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
নাসার অ্যাস্ট্রো ক্যাম্পের কমিউনিটি পার্টনার হলো বাংলাদেশের স্পেস ইনোভেশন ক্যাম্প
গ্রামীণফোনের ফিউচারমেকার্সের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত
দীর্ঘস্থায়ী ব্যাটারি ও ইতালীয় নকশায় ইনফিনিক্স নোট ৬০ প্রো ৫জি
বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন
কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বিশেষ প্যাক চালু করল রবি
ডিজিটাল লেনদেনের অভ্যস্ততা ও প্রভাব নিয়ে গবেষণা করবে বিকাশ-ইউআইইউ
বাংলাদেশে ভিভোর নতুন স্মার্টফোন ভি৮০ উন্মোচন
দক্ষতা উন্নয়ন ও গবেষণায় একসঙ্গে কাজ করবে বাক্কো-ব্র্যাক
থ্যালাসেমিয়া রোগীদের সহায়তায় রবির রক্তদান কর্মসূচি
ভিসার নথি যাচাইয়ে ডিজিটাল সিল ব্যবহারের প্রস্তাব আরভিএলের