সর্বশেষ সংবাদ
ঢাকা, মে ১১, ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বৃহস্পতিবার ● ১২ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » ফেসবুক কঠোর লড়াইয়ের ঘোষণা ভুয়া খবর ঠেকাতে
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » ফেসবুক কঠোর লড়াইয়ের ঘোষণা ভুয়া খবর ঠেকাতে
৪০৫৫ বার পঠিত
বৃহস্পতিবার ● ১২ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফেসবুক কঠোর লড়াইয়ের ঘোষণা ভুয়া খবর ঠেকাতে

---

এপিএসি প্রেস ডের আয়োজনে ফেসবুকের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ড্যান নিয়ারি। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ব্যবহারকারীদের আরও বাড়তি গুরুত্ব দেওয়ার পাশাপাশি ভুয়া খবর ঠেকাতে কঠোর লড়াইয়ের ঘোষণা দিয়েছে ফেসবুক।

আজ সোমবার সিঙ্গাপুরে ফেসবুকের আঞ্চলিক অফিসে এপিএসি প্রেস ডের শুরুতে এ অঞ্চলের সাংবাদিকদের সামনে প্রতিষ্ঠানটির লক্ষ্য তুলে ধরা হয়। লক্ষ্য তুলে ধরেন ফেসবুকের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ড্যান নিয়ারি।

ড্যান নিয়ারি বলেন, ‘আমরা কয়েকটি সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছি। এসব কাজের মধ্যে রয়েছে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নির্বাচন সুরক্ষা। আমরা মেশিন লার্নিং ও এআই ব্যবহার করে প্রাইভেসি সুরক্ষার পাশাপাশি বাজে

কনটেন্ট শনাক্তে কাজ করছি। পরের ধাপ হচ্ছে ভুয়া তথ্য ও খবরের সঙ্গে লড়াই করা। প্রাইভেসি ট্রান্সপারেন্সি ও কন্ট্রোল ফেসবুক ব্যবহারকারীদের দিতে কাজ করছি। টেক ও উদ্ভাবনী প্রতিষ্ঠান হিসেবে পোর্টাল, অকুলাস সিস্টেমের পণ্য তৈরি হবে।’

ড্যান নিয়ারি পূর্বাভাস দেন, ভিআর মূলধারায় চলে আসবে। তাই ফেসবুক এখন ভিআর ও কনটেন্টকে গুরুত্ব দিচ্ছে। এর বাইরে মেসেজিং ও ডেটিং সাইট নিয়েও এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে ফেসবুকের লিবরা মুদ্রা ও পে সিস্টেম নিয়েও আলোচনা হয়। এশিয়া অঞ্চলে এ সুবিধা বাড়ানোর কথা বলা হয়।

এর বাইরে ক্ষুদ্র উদ্যোক্তাদের ফেসবুকে গুরুত্ব দিতে বিনিয়োগ বাড়ানোর কথা বলা হয়।
ফেসবুকে নিপীড়ন প্রতিরোধে আরও বিনিয়োগ বাড়ানোর কথা বলেছেন ফেসবুকের কর্মকর্তারা।

এপিএসি প্রেস ডে উপলক্ষে বিভিন্ন সেশনে ফেসবুকের ব্যবসা সম্প্রসারণ ও উদ্ভাবনের ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করা হয়।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
রবি’র উদ্যোগে ভক্তদের হামজা চৌধুরীর সঙ্গে দেখা করার সুযোগ
দেশের বাজারে অনার ৬০০ সিরিজ উন্মোচন
বাজারে রিয়েলমি ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই
ভিভোর ঈদ অফার
৬ বছরের ডিউরেবল ব্যাটারিসহ অপোর নতুন ফোন অপো এ৬সি
৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াডের চট্টগ্রাম আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত
আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত
ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ ২০২৬ কভার করতে বিশ্ব গণমাধ্যমকে আমন্ত্রণ
আসছে অপোর নতুন স্মার্টফোন এ৬সি
মা দিবসে ফুডপ্যান্ডার বিশেষ ছাড়