মঙ্গলবার ● ৩০ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ড্যাফোডিল ইউনিভার্সিটিতে কমিউনিটি ডিজিটাল স্টোরি টেলিং ফেস্টিভ্যাল
ড্যাফোডিল ইউনিভার্সিটিতে কমিউনিটি ডিজিটাল স্টোরি টেলিং ফেস্টিভ্যাল
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, গণমাধ্যম এবং যোগাযোগ বিভাগের আয়োজনে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে কমিউনিটি ডিজিটাল স্টোরি টেলিং ফেস্টিভ্যাল (সিডিএসটিএফ)। আগামী ১৬-১৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এই ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে।
এতে প্রতিযোগিতায় অংশগ্রহনের মাধ্যমে স্মার্টফোন ব্যবহার করে শিক্ষার্থীরা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের না বলা গল্পকে পৌঁছে দিতে পারবে বিশ^ দরবারে। ফেস্টিভ্যালের জন্য ইতোমধ্যে ৯টি দেশ থেকে (বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আমেরিকা, মিসর, আলজেরিয়া, আয়ারল্যান্ড এবং উগান্ডা) শিক্ষার্থীদের বানানো প্রায় ১০৬টি চলচ্চিত্র জমা পড়েছে। প্রাথমিকভাবে ৭৩টি চলচ্চিত্র প্রাথমিকভাবে নির্বাচিত হয়ে চূড়ান্তভাবে বাছাইয়ের জন্য বিচারক কমিটির কাছে জমা দেওয়া হয়েছে। বিভিন্ন বিভাগে বিজয়ীদের জন্য পুরষ্কারের পাশপাশি থাকছে ভবিষ্যতে মোবাইল সাংবাদিকতা, মোজোতে স্বনামধন্য ব্যক্তিবর্গের সাথে সরাসরি অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ। অস্ট্রেলিয়ার সুওআইনবার্ন ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডিএসটিফের সাথে যুক্ত হয়েছে প্রাতিষ্ঠানিক অংশীদার হিসেবে।
উৎসবে প্রধান বিচারক হিসেবে থাকছেন আয়াজ খান, যিনি পাকিস্তানে মোবাইল জার্নালিজম (মোজো) প্রসারে অগ্রনী ভূমিকা রেখেছেন। তিনি ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যালেও বিচারক হিসেবে কাজ করছেন। এই আয়োজনে বিচারক হিসেবে আরো থাকছেন মাল্টিমিডিয়া আর্টিস্ট প্রফেসর ডাঃ মার্তা মিয়াস্কোওসা, যিনি প্রযুক্তি লডজ বিশ^বিদ্যালয়ের ডিজাইন অনুষদে গবেষণা এবং শিক্ষণ কর্মকর্তা হিসেবে নিযুক্ত আছেন। এছাড়াও আছেন লিথুয়ানিয়ার আর্টিসোকাই ফিল্ম প্রোডাকশন এর নুরুজ্জামান খান, যিনি একাধারে শিল্পী, লেখক, গবেষক এবং চলচ্চিত্র নির্মাতা এবং ডিডাব্লিউ একাডেমি এশিয়া ও ইউরোপ ডয়েচেভেলের প্রজেক্ট ম্যানেজার এবং প্রশিক্ষক ফাহমিম ফেরদৌস। সংবাদ বিজ্ঞপ্তি।





বিশ্বব্যাংক গ্রুপ ইয়ুথ সামিট ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন দুই তরুণ
বিভিন্ন খাতের সহযোগিতায় সাইবার সক্ষমতা বাড়াতে ফিনিক্স সামিট ২০২৬
৪০ বছর পূর্তিতে এআই ও গেমিং পণ্যের বড় প্রদর্শনী গিগাবাইটের
বিএসআইএ এর ইউএস রোডশো শুরু
বাংলাদেশের সবচেয়ে বড় এআই হ্যাকাথনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন
সহজ কিস্তি ও বান্ডল অফারে দুটি স্মার্টফোন আনল বাংলালিংকের টেকভ্যান
প্রযুক্তি ব্যবহারে এমএফএস এর অপব্যবহার শনাক্ত ও প্রতিরোধে ৩ জেলায় পুলিশ-বিকাশ কর্মশালা
আইটেলের ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ঘোষণা
বাজারে লেনোভো এআই গেমিং ল্যাপটপ
রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়