বুধবার ● ৭ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » শাহ আব্দুল করিম লোক উৎসব আয়োজনে সহযোগিতায় বিকাশ
শাহ আব্দুল করিম লোক উৎসব আয়োজনে সহযোগিতায় বিকাশ
বাউল সম্রাট শাহ আবদুল করিমের ১০৯তম জন্মদিন উপলক্ষ্যে আগামী ১৫ ও ১৬ ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিরাই উপজেলার কালনী নদীর তীরে উজানধল গ্রামে অনুষ্ঠিত হবে ‘শাহ আবদুল করিম লোক উৎসব ২০২৪’। শাহ আবদুল করিম পরিষদ আয়োজিত উৎসবে এবারও সহযোগিতায় থাকছে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ।
গত ৫ ফেব্রুয়ারি সিলেট শহরে শাহ আবদুল করিম পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত জানান সংগঠনটির সভাপতি ও বাউল সম্রাট পুত্র শাহ নুর জালাল। সংবাদ সম্মেলনে তিনি বলেন, দুই দিনব্যাপী অনুষ্ঠানে দেশ বিদেশের অতিথিরা বাউল সম্রাটের জীবন নিয়ে আলোচনা ও দেশের বিখ্যাত শিল্পীরা সংগীত পরিবেশন করবেন। বাংলা লোকগানের এই বাউল সম্রাটের স্মরণে ২০০৬ সাল থেকে এই উৎসব আয়োজিত হয়ে আসছে। সংবাদ বিজ্ঞপ্তি।





লাইকা-ক্যামেরাসহ ফ্ল্যাগশিপ ‘শাওমি ১৭টি’ উন্মোচন করল শাওমি
বায়োস্কোপ প্লাস এ দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬
ব্যবসায়িক কমপ্লায়েন্সে এআই যুক্ত করছে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট ও অ্যান্থ্রোপিক
পছন্দের দলের জার্সি এখন ফুডপ্যান্ডায়, এক ঘণ্টারও কম সময়ে ডেলিভারি
বিকাশের মাধ্যমে ফিল্ড ফোর্সের পেমেন্ট দেবে গ্রামীণফোন
বিশ্বকাপ ভবিষ্যদ্বাণীতে পুরস্কার দিচ্ছে অনার
ইনফিনিক্সের ‘ফুটবল ফিয়েস্তা’ ক্যাম্পেইন
চাকরির ভুয়া ইমেইল দিয়ে ফিশিং আক্রমণ, সতর্ক করল ক্যাসপারস্কি
বিকাশে ওটিটি প্ল্যাটফর্ম সাবস্ক্রাইব সুবিধা