মঙ্গলবার ● ৬ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বীমা সুবিধা পাবেন আইফার্মার’র কর্মী ও পরিবার
বীমা সুবিধা পাবেন আইফার্মার’র কর্মী ও পরিবার
বীমা সুবিধার আওতায় আসলো এগ্রি-ফিনটেক স্টার্টআপ প্রতিষ্ঠান আইফার্মার লিমিটেড-এর স্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মী এবং তাদের পরিবার। ফলে আইফার্মারের স্থায়ী কর্মী, তাদের স্ত্রী বা স্বামী/একজন সন্তান ও অনুর্দ্ধ ৬৯ বয়সী বাবা মায়ের বীমাচুক্তি অনুযায়ী চিকিৎসা খরচ সুবিধা পাবেন। চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স এ সেবা প্রদান করবে।
সম্প্রতি রাজধানীর গুলশানে আইফার্মারের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স-এর সাথে এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর করে প্রতিষ্ঠানটি। চুক্তিতে স্বাক্ষর করেন আইফার্মারের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী (সিইও) ফাহাদ ইফাজ এবং চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী (সিইও) এস এম জিয়াউল হক। এ সময় উভয় প্রতিষ্ঠানের কর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।





বিটিআরসি চেয়ারম্যানের সঙ্গে গুগল প্রতিনিধির সাক্ষাৎ
বরিশালে আইএসপিএবির আঞ্চলিক উপকমিটি গঠন
ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে রবির পাঁচ পুরস্কার
টুইম্বল ইয়ুথ কানেক্ট সামিট ও জুনিয়র স্টার্টআপ চ্যালেঞ্জের গালা ডে অনুষ্ঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে ৮৫ শতাংশ র্যানসমওয়্যার হামলা পরিচয়ভিত্তিক: সফোস
দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি
বিকাশে একাদশ ও কারিগরি ভর্তির ফি দেওয়া যাচ্ছে, থাকছে ৫০ টাকা ছাড়
বাজারে প্যান্থার লেক প্রসেসরযুক্ত লেনোভোর নতুন এআই ল্যাপটপ
বাংলালিংকে ‘এথিকস অ্যান্ড কমপ্লায়েন্স উইক’
দৈনন্দিন ব্যবহারে স্থায়িত্বে জোর ইনফিনিক্সের হট ৭০ প্রো ৫জি