সর্বশেষ সংবাদ
ঢাকা, মে ১১, ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বৃহস্পতিবার ● ১৭ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » এ প্রান্তিকে বাংলাদেশ থেকে ১ কোটি ২১ লাখের বেশি ভিডিও সরিয়েছে টিকটক
প্রথম পাতা » আইসিটি সংবাদ » এ প্রান্তিকে বাংলাদেশ থেকে ১ কোটি ২১ লাখের বেশি ভিডিও সরিয়েছে টিকটক
৪১৪ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৭ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এ প্রান্তিকে বাংলাদেশ থেকে ১ কোটি ২১ লাখের বেশি ভিডিও সরিয়েছে টিকটক

---টিকটক সম্প্রতি ২০২৪ সালের দ্বিতীয় প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশ করেছে। এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত সময়ের এই প্রতিবেদনে কমিউনিটি গাইডলাইনস লঙ্ঘন করে এমন কনটেন্ট শনাক্ত এবং অপসারণের জন্য টিকটকের নেয়া পদক্ষেপগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী এ প্রান্তিকে বাংলাদেশ থেকে ১ কোটি ২১ লাখ ৫৮ হাজার ৭৪৫টি ভিডিও সরিয়েছে, যা প্রথম প্রান্তিকে ছিলো ৭১ লাখ ৭১ হাজার ৮৩২। বাংলাদেশ থেকে দ্রুত ভিডিও অপসারণের হার ছিলো ৯৯.৬ শতাংশ যেখানে ৯৭.২ শতাংশ ভিডিও ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করা হয়েছে।

এ প্রান্তিকে বিশ্বজুড়ে টিকটক ১৭ কোটি ৮৮ লাখ ২৭ হাজার ৪৬৫টি ভিডিও সরিয়েছে, যা প্ল্যাটফর্মে আপলোড করা সকল ভিডিওর প্রায় ১.০ শতাংশ। এর মধ্যে ১৪ কোটি ৪৩ লাখ ১৩৩টি ভিডিও স্বয়ংক্রিয়ভাবে শনাক্তকরণ প্রযুক্তির মাধ্যমে চিহ্নিত এবং অপসারণ করা হয়েছে। আবার ৫৩ লাখ ৯৪ হাজার ৩১৮টি  ভিডিও যাচাই-বাছাই করে প্ল্যাটফর্মে পুনরায় রাখা হয়েছে। সার্বিকভাবে দ্রুত ভিডিও অপসারণের হার ছিল ৯৮.২ শতাংশ যেখানে পোস্ট করার ২৪ ঘণ্টার মধ্যে ৯৩.৫ শতাংশ ভিডিও মুছে ফেলা হয়।

প্রতিবেদন অনুযায়ী মুছে ফেলা ভিডিওগুলোর মধ্যে ৩১ শতাংশ কনটেন্ট ছিল সংবেদনশীল বিষয়বস্তু সম্পর্কিত যা টিকটকের কনটেন্টের নীতিমালার সাথে সঙ্গত নয়। এছাড়া এই ভিডিওগুলোর মধ্যে ১৫.১ শতাংশ ভিডিও প্ল্যাটফর্মের সুরক্ষা মানদন্ড লঙ্ঘন করে এবং ৪.৭ শতাংশ ভিডিও সরানো হয় গোপনীয়তা এবং সুরক্ষার নির্দেশনা ভঙ্গ করার জন্য।

প্রথম প্রান্তিকের মতো, সরিয়ে ফেলা কোভার্ট ইনফ্লুয়েন্স অপারেশনস (সিআইও) নেটওয়ার্কগুলো সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণীর প্রকাশ অব্যাহত রেখেছে টিকটক। এতে একটি নতুন আলাদা প্রতিবেদনে ব্যাহত হওয়া অপারেশনগুলো সম্পর্কেও বিস্তারিত তথ্য পাওয়া যাচ্ছে।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
রবি’র উদ্যোগে ভক্তদের হামজা চৌধুরীর সঙ্গে দেখা করার সুযোগ
দেশের বাজারে অনার ৬০০ সিরিজ উন্মোচন
বাজারে রিয়েলমি ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই
ভিভোর ঈদ অফার
৬ বছরের ডিউরেবল ব্যাটারিসহ অপোর নতুন ফোন অপো এ৬সি
৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াডের চট্টগ্রাম আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত
আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত
ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ ২০২৬ কভার করতে বিশ্ব গণমাধ্যমকে আমন্ত্রণ
আসছে অপোর নতুন স্মার্টফোন এ৬সি
মা দিবসে ফুডপ্যান্ডার বিশেষ ছাড়