মঙ্গলবার ● ১৭ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » অভিবাসীদের দক্ষতা উন্নয়নে আমি প্রবাসী ও শিখো
অভিবাসীদের দক্ষতা উন্নয়নে আমি প্রবাসী ও শিখো
বাংলাদেশী অভিবাসীদের অভিবাসন প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে ডিজিটাল প্ল্যাটফর্ম আমি প্রবাসী এবং ই-লার্নিং প্ল্যাটফর্ম শিখো একত্রে কাজ শুরু করেছে। দক্ষতা বৃদ্ধি ও জ্ঞান অর্জনের জন্য এখন থেকে শিখোর প্লাটফর্মে বিশেষ কোর্স করার সুযোগ পাবেন অভিবাসন প্রত্যাশী ও প্রবাসীকর্মীরা।
এই ধারাবাহিকতায় আমি প্রবাসী প্ল্যাটফর্মে আরবি ও অন্যান্য ভাষা শিক্ষার কোর্স, বিমানে ভ্রমণের শিষ্টাচার, এয়ারপোর্ট প্রশিক্ষণ এবং প্রবাসীদের জন্য উপযোগী সব গুরুত্বপূর্ণ কোর্স অন্তর্ভুক্ত করা হবে। শিখোর অন্যান্য কোর্স ও প্রশিক্ষণমূলক ভিডিও আমি প্রবাসীর অ্যাপ ও ওয়েবসাইটে পাবেন ব্যবহারকারীরা।
এই উদ্যোগের ফলে অভিবাসন প্রক্রিয়া আধুনিকায়নের মাধ্যমে খরচ কমানো এবং দক্ষ অভিবাসী তৈরির পথে আরও একধাপ এগিয়ে গেলো আমি প্রবাসী। ব্যবহারকারীরা যাতে বৈশ্বিক চাকরির বাজারে নিজেদের আরও প্রতিযোগিতামূলক করে গড়ে তুলতে পারে সেই লক্ষ্যে কাজ করছে প্রতিষ্ঠানটি।
এছাড়াও, আমি প্রবাসী তাদের প্ল্যাটফর্মে নতুন একটি সিভি বিল্ডার ফিচার চালু করেছে, যার মাধ্যমে ৫-৭ মিনিটে তৈরি করা যাবে পেশাদার সিভি। ব্যবহারকারীরা ফিচারটি সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।
আমি প্রবাসীর সিইও নামির আহমেদ নুরি শিখোর সঙ্গে এই অংশীদারিত্ব নিয়ে বলেন, শিখোর সঙ্গে এই পথচলা প্রবাসী কর্মীদের দক্ষতা ও জ্ঞান অর্জনে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। আমরা শুধুমাত্র সুযোগ তৈরি করছি না, বরং একটি সেতু গড়ে তুলছি, যা তাদেরকে পেশাগত এবং ব্যক্তি জীবনে সফল হতে সাহায্য করবে।
উল্লেখ্য, আমি প্রবাসী একটি ডিজিটাল প্ল্যাটফর্ম যা স্বচ্ছতা আনয়ন, অভিবাসন খরচ কমানো এবং ঘরে বসে অনলাইনে প্রয়োজনীয় সরকারি প্রক্রিয়া সম্পন্ন করার মাধ্যমে অভিবাসন প্রক্রিয়াকে গতিশীল করার জন্য ডিজাইন করা হয়েছে। এটি সরকার অনুমোদিত মোবাইল অ্যাপ এবং ওয়েবপোর্টাল যা বাংলাদেশের প্রবাসীদের বিদেশে চাকরির জন্য ওয়ানস্টপ সেবা দিয়ে থাকে।





উল্কাসেমি পেল এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৫
ডিজিটাল পেমেন্ট সেবা চালুর অনুমোদন পেল বাংলালিংক
‘ডিজিটাল সহিংসতার অবসান’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন
আইনসঙ্গত ও নিরাপদ মোবাইল ব্যবহার নিশ্চিতকরণে এনইআইআর দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন
বাংলাদেশের ৯৬% ইন্টারনেট ব্যবহারকারী কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে: টেলিনর এশিয়ার গবেষণা
বিকাশ অ্যাপে ‘আমার বিকাশ’ আইকন
স্বাস্থ্য-প্রযুক্তিভিত্তিক কোম্পানি পালসটেকের ৩ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ
মাঠকর্মীদের জন্য রবি’র পরিবেশ-বান্ধব সুপার বাইক
সিটিআইটি ফেয়ারে টেকনো মেগাবুক সিরিজ