বুধবার ● ২৯ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » পুনরায় চালু হচ্ছে বেসিস-সিসিপ প্রোগ্রাম
পুনরায় চালু হচ্ছে বেসিস-সিসিপ প্রোগ্রাম
দীর্ঘ কয়েক মাস ধরে ব্যবস্থাপনা কমিটি না থাকায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর প্রায় সব কার্যক্রম স্থবির অবস্থায় ছিল। সম্প্রতি স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান বেসিসের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রতিষ্ঠানটি নতুন উদ্যমে কার্যক্রম শুরু করেছে।
এই ধারাবাহিকতায় গত ২৮ অক্টোবর বেসিসের সহযোগী প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট (বিআইটিএম) এর কার্যক্রম পুনরুজ্জীবিত করার লক্ষ্যে অর্থ বিভাগের আওতাধীন এসআইসিআইপি (সিসিপ) প্রকল্পের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। ইস্কাটনে অবস্থিত সিসিপ অফিসে আয়োজিত এই বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয় েেয খুব শিগগিরই বেসিস নতুন মাত্রায় এসআইসিআইপি প্রকল্পের কার্যক্রম শুরু করবে।
সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব ও বেসিস প্রশাসক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান, ডিইপিডি (প্রোগ্রাম ম্যানেজমেন্ট) এর যুগ্মসচিব মো. মঞ্জুর আলম প্রধান এবং এইইপিডি (প্রোগ্রাম ম্যানেজমেন্ট) এর উপসচিব মোহাম্মদ আফজাল হোসেন।
বৈঠকে বেসিস প্রশাসক বলেন, তথ্যপ্রযুক্তি খাত দেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বেসিস দেশের আইটি শিল্পের কেন্দ্রীয় সংগঠন হিসেবে এই অগ্রগতিকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, যৌথ প্রচেষ্টার মাধ্যমে বেসিসের স্থবির কার্যক্রম আবারও নতুন গতিতে এগিয়ে যাবে এবং দেশের আইসিটি খাতকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে।





বিশ্বব্যাংক গ্রুপ ইয়ুথ সামিট ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন দুই তরুণ
বিভিন্ন খাতের সহযোগিতায় সাইবার সক্ষমতা বাড়াতে ফিনিক্স সামিট ২০২৬
৪০ বছর পূর্তিতে এআই ও গেমিং পণ্যের বড় প্রদর্শনী গিগাবাইটের
বিএসআইএ এর ইউএস রোডশো শুরু
বাংলাদেশের সবচেয়ে বড় এআই হ্যাকাথনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন
সহজ কিস্তি ও বান্ডল অফারে দুটি স্মার্টফোন আনল বাংলালিংকের টেকভ্যান
প্রযুক্তি ব্যবহারে এমএফএস এর অপব্যবহার শনাক্ত ও প্রতিরোধে ৩ জেলায় পুলিশ-বিকাশ কর্মশালা
আইটেলের ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ঘোষণা
বাজারে লেনোভো এআই গেমিং ল্যাপটপ
রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়