সোমবার ● ৬ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » এআই-ভিত্তিক চ্যাট ইঞ্জিন আনল বাংলালিংক
এআই-ভিত্তিক চ্যাট ইঞ্জিন আনল বাংলালিংক
এআই-ভিত্তিক কাস্টমার এক্সপেরিয়েন্স চ্যাটবট উন্মোচন করেছে বাংলালিংক। মাইবিএল সুপার অ্যাপ ও রাইজ অ্যাপে থাকা এ চ্যাটবটটি ‘হিউম্যান-লাইক কনভারসেশন’ এর মত তাৎক্ষণিকভাবে সমাধান প্রদান করার মাধ্যমে গ্রাহক অভিজ্ঞতায় নতুন মাত্রা যুক্ত করবে।
গুগল ও বাংলালিংকের যৌথ প্রচেষ্টায় তৈরি এই জেনএআই চ্যাট ইঞ্জিনটিতে গ্রাহকদের সুবিধার্থে বাংলা ও ইংরেজির পাশাপাশি এই দুই ভাষার সংমিশ্রণে নিরবচ্ছিন্ন সহায়তা নিশ্চিত করতে সর্বাধুনিক ন্যাচারাল ল্য্গাুয়েজ প্রসেসিং সক্ষমতা ব্যবহার করা হয়েছে।
ব্যালেন্স চেক থেকে শুরু করে প্যাকেজ কেনা পর্যন্ত, ব্যবহারকারীদের দ্রুত সেলফ-সার্ভিস সুবিধা দিবে চ্যাটবটটি। সম্প্রতি চালু হওয়া এই চ্যাটবটটি রাইজ ও মাইবিএল সুপার অ্যাপের মধ্যে ক্রস-প্ল্যাটফর্ম সহযোগিতা আরও সাবলীল করছে।
বাংলালিংকের চিফ ডিজিটাল অফিসার গোলাম কিবরিয়া এ প্রসঙ্গে বলেন, গুগল ও বাংলালিংকের যৌথ প্রচেষ্টায় তৈরি এই জেনএআই চ্যাট ইঞ্জিনটি এআই-ভিত্তিক সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গ্রাহকদের সাথে যোগাযোগের ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসবে।
যেকোন ধরনের প্রশ্নের উত্তর পেতে গ্রাহকরা তাদের স্মার্টফোনে মাইবিএল ও রাইজ ডাউনলোড করে নিতে পারেন; এর মাধ্যমে, তারা এআইয়ের দ্রুত ও যথাযথ জবাবের মাধ্যমে তাৎক্ষণিকভাবে সমাধান পাবেন।





মাস্টারকার্ডের ‘রমজান ও ঈদ ক্যাম্পেইন ২০২৬’ ঘোষণা
স্বচ্ছতা ও জবাবদিহিতাই হবে আইসিটি খাতের মূল মন্ত্র: মন্ত্রী ফকির মাহবুব আনাম
পাঠাও এর ইন-অ্যাপ শপিং প্ল্যাটফর্ম ‘পাঠাও শপ’ চালু
রমজানে অরেঞ্জ ক্লাবের সদস্যদের জন্য গ্রোসারি পণ্যে বিশেষ ছাড়
সেমিকন্ডাক্টর খাতে দক্ষ জনবল প্রশিক্ষণে এসআইসিআইপি ও বিএসআইএ এর মধ্যে চুক্তি স্বাক্ষর
টাইম ট্র্যাকিং সফটওয়্যার ‘টিমোডেস্ক’
আসছে ভিভোর নতুন স্মার্টফোন ওয়াই৩১ডি
দেশের ২৯টি পল্লী বিদ্যুৎ সমিতির সাথে যুক্ত হলো নগদ
মিডরেঞ্জের বাজারে গুরুত্ব পাচ্ছে ইনফিনিক্স নোট এজ