সোমবার ● ১৩ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা (Home) » আইসিটি সংবাদ » দিনে দুই হাজার কোটি টাকা লেনদেনের মাইলফলকে নগদ
দিনে দুই হাজার কোটি টাকা লেনদেনের মাইলফলকে নগদ
একদিনে ২ হাজার কোটি টাকা লেনদেনের মাইলফলক পেরিয়েছে ডিজিটাল লেনদেন নগদ। গত ৯ জানুয়ারি প্রথমবারের মতো একদিনে সর্বোচ্চ লেনদেনের এই মাইলফলক পেরিয়ে যায় মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠানটি। এদিন নগদের মাধ্যমে লেনদেন হয় ২ হাজার ৭০ কোটি টাকার বেশি; এর মধ্যে অধিকাংশ লেনদেন হয়েছে ক্যাশ-ইন, ক্যাশ-আউট, সেন্ড মানি, সরকারি ভাতা বিতরণ, মোবাইল রিচার্জ এবং পেমেন্ট খাতে।
লেনদেনের নতুন এই মাইলফলক অর্জন বিষয়ে নগদে বাংলাদেশ ব্যাংক নিযুক্ত প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদার বলেন, দেশের মানুষের আস্থা ও বিশ্বাসের কারণে লেনদেনের এই মাইলফলক অর্জন করা সম্ভব হয়েছে। প্রতিদিন গ্রাহকরা নগদের মাধ্যমে তাদের সকল ধরনের লেনদেনের প্রয়োজন মেটাতে পারছেন নিশ্চিন্তে। যার ফলশ্রুতিতে, নতুন নতুন গ্রাহক নগদের সঙ্গে যুক্ত হচ্ছেন।
উন্নত প্রযুক্তির মাধ্যমে সামনের দিনগুলোতে নগদ গ্রাহকদের জন্য আরো আধুনিকতম সেবা নিশ্চিত করবে বলেও আশা করেন বদিউজ্জামান দিদার।
উল্লেখ্য, প্রায় ছয় বছর আগে যাত্রা শুরু করা নগদের এখন নিবন্ধিত গ্রাহকের সংখ্যা সাড়ে নয় কোটির বেশি।





নাসার অ্যাস্ট্রো ক্যাম্পের কমিউনিটি পার্টনার হলো বাংলাদেশের স্পেস ইনোভেশন ক্যাম্প
গ্রামীণফোনের ফিউচারমেকার্সের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত
দীর্ঘস্থায়ী ব্যাটারি ও ইতালীয় নকশায় ইনফিনিক্স নোট ৬০ প্রো ৫জি
বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন
কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বিশেষ প্যাক চালু করল রবি
ডিজিটাল লেনদেনের অভ্যস্ততা ও প্রভাব নিয়ে গবেষণা করবে বিকাশ-ইউআইইউ
বাংলাদেশে ভিভোর নতুন স্মার্টফোন ভি৮০ উন্মোচন
দক্ষতা উন্নয়ন ও গবেষণায় একসঙ্গে কাজ করবে বাক্কো-ব্র্যাক
থ্যালাসেমিয়া রোগীদের সহায়তায় রবির রক্তদান কর্মসূচি
ভিসার নথি যাচাইয়ে ডিজিটাল সিল ব্যবহারের প্রস্তাব আরভিএলের