সর্বশেষ সংবাদ
ঢাকা, এপ্রিল ১৬, ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
মঙ্গলবার ● ৪ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » দেশের বাজারে শাওমির নতুন দুইটি স্মার্ট ওয়াচ
প্রথম পাতা » আইসিটি সংবাদ » দেশের বাজারে শাওমির নতুন দুইটি স্মার্ট ওয়াচ
৩৪৮ বার পঠিত
মঙ্গলবার ● ৪ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশের বাজারে শাওমির নতুন দুইটি স্মার্ট ওয়াচ

---দেশের বাজারে নতুন স্মার্ট ওয়াচ শাওমি রেডমি ওয়াচ ৫ অ্যাক্টিভ ও রেডমি ওয়াচ ৫ লাইট নিয়ে এসেছে প্রযুক্তি কোম্পানী শাওমি।

শাওমি রেডমি ওয়াচ ৫ অ্যাক্টিভে রয়েছে ২ ইঞ্চির একটি বিশাল ভাইব্রেন্ট এলসিডি ডিসপ্লে, যা স্মুথ ও রেস্পন্সিভ ইন্টারেকশন নিশ্চিত করবে। এর স্ক্রিন-টু-বডি রেশিও ৭০ শতাংশের বেশি। এতে ২০০ এরও বেশি ওয়াচ ফেইস আছে। স্মার্টওয়াচটি ম্যাচিং স্ট্র্যাপ সহ মিডনাইট ব্ল্যাক এবং ম্যাট সিলভার রঙে বাজারে পাওয়া যাবে।

শাওমি রেডমি ওয়াচ ৫ লাইটে রয়েছে ১.৯৬ ইঞ্চির একটি আমোলেড আল্ট্রা-ক্লিয়ার লার্জ ডিসপ্লে, যা ন্যাচারাল কালার যেমন লাইট গোল্ড বা ব্ল্যাক কালারে পাওয়া যাবে। ব্যবহারকারীদের আরও উন্নত অভিজ্ঞতা দিতে ওয়াচটিতে এওডি মোড রয়েছে। এক্সটেন্ডেড কল রেঞ্জের সুবিধার জন্য স্মার্টওয়াচটিতে ব্যবহার করা হয়েছে একটি ইন্ডেপেন্ডেন্ট রিসিভার যা ফাইভ-সিস্টেম জিএনএসএস চিপ দ্বারা নির্মিত। এর ফলে জিপিএস, গ্যালিলিও, গ্লোনাস, বেইদু, কিউজেডএসএস এর পাশাপাশি স্যাটেলাইট পজিশনিং এর মত ফিচারগুলোও উপভোগ করতে পারবে ব্যবহারকারীরা।

স্মার্ট ওয়াচ দুটিতে রয়েছে ডাইনামিক হেলথ ও ফিটনেস ট্র্যাকিং ফিচার। ব্যবহারকারীদের হার্ট রেট ও অক্সিজেন লেভেল পর্যবেক্ষণ করতে ডিভাইস দুটিতে আছে কমপ্রিহেনসিভ ফিটনেস ট্র্যাকিং ও মনিটরিং সিস্টেম। দুটি স্মার্টওয়াচেই রানিং, ওয়াকিং, সাইক্লিং, রোয়িং, সুইমিংসহ ১৪০টিরও বেশি মোড রয়েছে। ৫ এটিএম পানি-প্রতিরোধক ক্ষমতা থাকায় হালকা বৃষ্টি, হাত ধোয়া বা সুইমিং এর ক্ষেত্রে ব্যবহারকারীদের নিশ্চিন্তে রাখবে ডিভাইস দুটি। দুটো স্মার্টওয়াচেই ডুয়াল-মাইক্রোফোন নয়েজ রিডাকশন এবং ব্লু-টুথ কলিং ফিচার রয়েছে। প্রতিটি ডিভাইসে ৪৭০ এমএএইচ ব্যাটারি রয়েছে যা ১৮ দিনের ব্যাটারি লাইফ নিশ্চিত করবে। হাইপারওএস দ্বারা চালিত হওয়ায় শাওমির অন্যান্য স্মার্ট ডিভাইসের সাথে ওয়াচ দুটিকে সহজেই কানেক্ট করাতে পারবেন ব্যাবহারকারীরা।



আইসিটি সংবাদ এর আরও খবর

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এআই হ্যাকাথন ২০২৬ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এআই হ্যাকাথন ২০২৬
দুই দশক ধরে বিশ্বের এক নম্বর টিভি ব্র্যান্ড স্যামস্যাং দুই দশক ধরে বিশ্বের এক নম্বর টিভি ব্র্যান্ড স্যামস্যাং
জানুয়ারি-মার্চ প্রান্তিকে নগদের মাধ্যমে তিন হাজার কোটি টাকার বেশি সরকারি সহায়তা বিতরণ জানুয়ারি-মার্চ প্রান্তিকে নগদের মাধ্যমে তিন হাজার কোটি টাকার বেশি সরকারি সহায়তা বিতরণ
চিকিৎসা ইন্টারন্যাশনাল এর সাথে রবির চুক্তি স্বাক্ষর চিকিৎসা ইন্টারন্যাশনাল এর সাথে রবির চুক্তি স্বাক্ষর
মাস্টারকার্ডের ‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইন বিজয়ীদের নাম ঘোষণা মাস্টারকার্ডের ‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইন বিজয়ীদের নাম ঘোষণা
রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিনরের গ্রুপ সিইও এর সাক্ষাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিনরের গ্রুপ সিইও এর সাক্ষাৎ
নেটওয়ার্ক প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত নেটওয়ার্ক প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
বাংলাদেশে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’ বাংলাদেশে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’
বাজারে অপো এ৬ এর নতুন ভ্যারিয়েন্ট বাজারে অপো এ৬ এর নতুন ভ্যারিয়েন্ট

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এআই হ্যাকাথন ২০২৬
দুই দশক ধরে বিশ্বের এক নম্বর টিভি ব্র্যান্ড স্যামস্যাং
জানুয়ারি-মার্চ প্রান্তিকে নগদের মাধ্যমে তিন হাজার কোটি টাকার বেশি সরকারি সহায়তা বিতরণ
চিকিৎসা ইন্টারন্যাশনাল এর সাথে রবির চুক্তি স্বাক্ষর
মাস্টারকার্ডের ‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইন বিজয়ীদের নাম ঘোষণা
রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিনরের গ্রুপ সিইও এর সাক্ষাৎ
নেটওয়ার্ক প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
বাংলাদেশে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’
বাজারে অপো এ৬ এর নতুন ভ্যারিয়েন্ট