সর্বশেষ সংবাদ
ঢাকা, সেপ্টেম্বর ৭, ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
মঙ্গলবার ● ৪ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » এআই-নির্ভর রূপান্তর: পিআই ওয়ার্কসের সহায়তায় দক্ষতা বাড়াচ্ছে বাংলালিংক
প্রথম পাতা » আইসিটি সংবাদ » এআই-নির্ভর রূপান্তর: পিআই ওয়ার্কসের সহায়তায় দক্ষতা বাড়াচ্ছে বাংলালিংক
৪৪৫ বার পঠিত
মঙ্গলবার ● ৪ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এআই-নির্ভর রূপান্তর: পিআই ওয়ার্কসের সহায়তায় দক্ষতা বাড়াচ্ছে বাংলালিংক

---এনার্জি দক্ষতা বাড়াতে ও ব্যবহারকারীর অভিজ্ঞতা সমৃদ্ধ করতে মোবাইল অপারেটর বাংলালিংক পিআই ওয়ার্কসের প্রিডিক্টিভ এনার্জি সেভিং (পিইএস) মডিউল সেলফ-অর্গানাইজিং নেটওয়ার্ক (এসওএন) সমন্বিত প্রযুক্তি গ্রহণ করেছে। পিআই ওয়ার্কসের এআই সমাধানের মাধ্যমে নিজেদের ইঞ্জিনিয়ারিং সংশ্লিষ্ট কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)/মেশিন লার্নিং (এমএল) ব্যবহার করছে বাংলালিংক।

এই উদ্ভাবনী পিইএস মডিউল কম ব্যবহৃত ক্যারিয়ারগুলোকে নিষ্ক্রিয় করে এনার্জি খরচ কমাতে সাহায্য করে। সমন্বিত এসওএন ফিচারের মাধ্যমে মানবীয় ত্রুটি কমিয়ে আনার পাশাপাশি, নেটওয়ার্কের কার্যকারিতা বৃদ্ধি করে বাংলালিংক। এই এআই-চালিত পদ্ধতি বাংলালিংকের এআই ১৪৪০ কৌশলের অংশ; যার লক্ষ্য প্রতিদিনের ১৪৪০ মিনিট সবচেয়ে ভালোভাবে কাজে লাগানো।

এনার্জি দক্ষতা বাড়াতে ও ব্যবহারকারীর অভিজ্ঞতা সমৃদ্ধ করতে মোবাইল অপারেটর বাংলালিংক পিআই ওয়ার্কসের প্রিডিক্টিভ এনার্জি সেভিং (পিইএস) মডিউল সেলফ-অর্গানাইজিং নেটওয়ার্ক (এসওএন) সমন্বিত প্রযুক্তি গ্রহণ করেছে। পিআই ওয়ার্কসের এআই সমাধানের মাধ্যমে নিজেদের ইঞ্জিনিয়ারিং সংশ্লিষ্ট কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)/মেশিন লার্নিং (এমএল) ব্যবহার করছে বাংলালিংক।

এই উদ্ভাবনী পিইএস মডিউল কম ব্যবহৃত ক্যারিয়ারগুলোকে নিষ্ক্রিয় করে এনার্জি খরচ কমাতে সাহায্য করে। সমন্বিত এসওএন ফিচারের মাধ্যমে মানবীয় ত্রুটি কমিয়ে আনার পাশাপাশি, নেটওয়ার্কের কার্যকারিতা বৃদ্ধি করে বাংলালিংক। এই এআই-চালিত পদ্ধতি বাংলালিংকের এআই ১৪৪০ কৌশলের অংশ; যার লক্ষ্য প্রতিদিনের ১৪৪০ মিনিট সবচেয়ে ভালোভাবে কাজে লাগানো।

এই ইঞ্জিনটি মানুষের হস্তক্ষেপ ছাড়াই সিদ্ধান্ত বাস্তবায়ন করার ক্ষেত্রে সুবিশাল পরিমাণ ডেটা সংগ্রহ, প্রক্রিয়া ও বিশ্লেষণ করতে পারে; যা সঠিক সময়ে যথাযথ ও মানসম্মত সেবা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করে।

এ বিষয়ে বাংলালিংকের চিফ টেকনোলজি অ্যান্ড ইনফরমেশন অফিসার হুসেইন তুর্কার বলেন,  টেলিকম খাতে এআই-চালিত উদ্ভাবন কাজে লাগিয়ে পরিবর্তন আনতে বাংলালিংক অগ্রণী ভূমিকা পালন করছে। পিআই ওয়ার্কসের এআই-সক্ষম সেলফ-অর্গানাইজড নেটওয়ার্ক টুলগুলোর সাহায্যে আমরা নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সহজ করেছি এবং বিভিন্ন ক্ষেত্রে অপারেশনাল দক্ষতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছি।

পিআই ওয়ার্কসের সিইও ও সহ-প্রতিষ্ঠাতা বাসার আকপিনার বলেন, বাংলালিংকের টেকসই নেটওয়ার্ক অপারেশনের লক্ষ্য অর্জনে সহায়তা করতে পেরে আমরা অত্যন্ত উচ্ছ্বসিত। আমাদের সমাধান শুধু নেটওয়ার্কের দক্ষতা বৃদ্ধি করবে না; পাশাপাশি, কার্বন নিঃসরণ কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যা বাংলাদেশের জন্য টেকসই আগামী গড়ে তোলার ক্ষেত্রে বাংলালিংকের কৌশলের সাথে সামঞ্জস্যপূর্ণ।



আইসিটি সংবাদ এর আরও খবর

বিটিআরসি চেয়ারম্যানের সঙ্গে গুগল প্রতিনিধির সাক্ষাৎ বিটিআরসি চেয়ারম্যানের সঙ্গে গুগল প্রতিনিধির সাক্ষাৎ
বরিশালে আইএসপিএবির আঞ্চলিক উপকমিটি গঠন বরিশালে আইএসপিএবির আঞ্চলিক উপকমিটি গঠন
ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে রবির পাঁচ পুরস্কার ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে রবির পাঁচ পুরস্কার
টুইম্বল ইয়ুথ কানেক্ট সামিট ও জুনিয়র স্টার্টআপ চ্যালেঞ্জের গালা ডে অনুষ্ঠিত টুইম্বল ইয়ুথ কানেক্ট সামিট ও জুনিয়র স্টার্টআপ চ্যালেঞ্জের গালা ডে অনুষ্ঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে ৮৫ শতাংশ র‌্যানসমওয়্যার হামলা পরিচয়ভিত্তিক: সফোস শিক্ষাপ্রতিষ্ঠানে ৮৫ শতাংশ র‌্যানসমওয়্যার হামলা পরিচয়ভিত্তিক: সফোস
দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি
বিকাশে একাদশ ও কারিগরি ভর্তির ফি দেওয়া যাচ্ছে, থাকছে ৫০ টাকা ছাড় বিকাশে একাদশ ও কারিগরি ভর্তির ফি দেওয়া যাচ্ছে, থাকছে ৫০ টাকা ছাড়
বাজারে প্যান্থার লেক প্রসেসরযুক্ত লেনোভোর নতুন এআই ল্যাপটপ বাজারে প্যান্থার লেক প্রসেসরযুক্ত লেনোভোর নতুন এআই ল্যাপটপ
বাংলালিংকে ‘এথিকস অ্যান্ড কমপ্লায়েন্স উইক’ বাংলালিংকে ‘এথিকস অ্যান্ড কমপ্লায়েন্স উইক’
দৈনন্দিন ব্যবহারে স্থায়িত্বে জোর ইনফিনিক্সের হট ৭০ প্রো ৫জি দৈনন্দিন ব্যবহারে স্থায়িত্বে জোর ইনফিনিক্সের হট ৭০ প্রো ৫জি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
বিটিআরসি চেয়ারম্যানের সঙ্গে গুগল প্রতিনিধির সাক্ষাৎ
বরিশালে আইএসপিএবির আঞ্চলিক উপকমিটি গঠন
ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে রবির পাঁচ পুরস্কার
টুইম্বল ইয়ুথ কানেক্ট সামিট ও জুনিয়র স্টার্টআপ চ্যালেঞ্জের গালা ডে অনুষ্ঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে ৮৫ শতাংশ র‌্যানসমওয়্যার হামলা পরিচয়ভিত্তিক: সফোস
দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি
বিকাশে একাদশ ও কারিগরি ভর্তির ফি দেওয়া যাচ্ছে, থাকছে ৫০ টাকা ছাড়
বাজারে প্যান্থার লেক প্রসেসরযুক্ত লেনোভোর নতুন এআই ল্যাপটপ
বাংলালিংকে ‘এথিকস অ্যান্ড কমপ্লায়েন্স উইক’
দৈনন্দিন ব্যবহারে স্থায়িত্বে জোর ইনফিনিক্সের হট ৭০ প্রো ৫জি