রবিবার ● ৯ মার্চ ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » রমজান উপলক্ষে মাস্টারকার্ড দিচ্ছে বিশেষ ছাড়
রমজান উপলক্ষে মাস্টারকার্ড দিচ্ছে বিশেষ ছাড়
মাস্টারকার্ড পবিত্র রমজান মাস ও ঈদ-উল-ফিতর উপলক্ষে তাদের কার্ডহোল্ডারদের জন্য একাধিক বিশেষ অফার ঘোষণা করেছে। এ অফারগুলোর মাধ্যমে রমজান মাসজুড়ে বাংলাদেশের বিভিন্ন লাইফস্টাইল, ডাইনিং, ভ্রমণ এবং গ্রোসারি আউটলেটে বিশেষ ছাড় ও সুবিধা পাওয়া যাবে।
ফ্যাশন থেকে শুরু করে প্রিমিয়াম জুয়েলারি, মাস্টারকার্ড কার্ডহোল্ডাররা ৪০টি শীর্ষ লাইফস্টাইল ব্র্যান্ডের ১৭৫টিরও বেশি আউটলেটে ২৫% পর্যন্ত ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন। এর আওতায় রয়েছে এস্টোরিঅন, ফিট এলিগ্যান্স, সারা লাইফস্টাইল, কে ক্রাফট, স্পার্ক গিয়ার ও ভাইব্র্যান্ট ফুটওয়্যার-এর মতো ব্র্যান্ডগুলো।
যারা রমজান মাসে রুচিশীল খাবারের স্বাদ নিতে চান, তারা ৫০টি শীর্ষ হোটেল ও রেস্টুরেন্টে ‘বাই ১, গেট ১’ এবং ‘বাই ১, গেট ৩’ অফারের সুবিধা পাবেন। এটিই এবারের উৎসবের সবচেয়ে বড় বাই ওয়ান গেট ওয়ান অফার। এতে অন্তর্ভুক্ত রয়েছে দা ওয়ে ঢাকা, সিক্স সিজনস হোটেল গুলশান, পার্ল হোটেল, হোটেল সারিনা এবং হোটেল বেঙ্গলব্লুুবেরি-এর মতো শীর্ষস্থানীয় হোটেল ও রেস্টুরেন্ট। এছাড়া, কিভা হান, কারিমস, ক্যাফে কলম্বিয়া ও বাও-এর মতো ২০টি জনপ্রিয় রেস্টুরেন্টে মাস্টারকার্ড দিয়ে পেমেন্ট করলে ২০% পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে।
অন্যদিকে, মাস্টারকার্ড ‘গ্রোসারি মানেই মাস্টারকার্ড’ ক্যাম্পেইন চালু করেছে, এর আওতায় রমজান মাসে নির্দিষ্ট গ্রোসারি দোকান ও সুপারমার্কেটে কেনাকাটা করলে আকর্ষণীয় পুরস্কার পাওয়া যাবে। এই অফারটি উপভোগ করতে, কার্ডহোল্ডারদের শপিং পার্টনার স্টোরে যেমন স্বপ্ন, ইউনিমার্ট, আগোরা, মীনা বাজার, লাভেন্ডার, প্রিন্স বাজার ও দ্য ডেইলি শপিং-এ অন্তত ৪টি লেনদেন করতে হবে। পুরস্কারের মধ্যে রয়েছে ৫০,০০০ টাকা পর্যন্ত গ্রোসারি ভাউচার, গ্যাজেট ও ইলেকট্রনিক্স। এছাড়াও, অনলাইন গ্র্রোসারি চালডাল.কম-এ ৫% ডিসকাউন্ট ও ২৫,০০০ টাকা মূল্যের হোমঅ্যাপ্লায়েন্স ভাউচার জেতার সুযোগও রয়েছে।
মাস্টারকার্ড এই ঈদে ভ্রমণপ্রেমীদের জন্যও বিশেষ অফার ঘোষণা করেছে। কার্ডহোল্ডাররা ঈদ পর্যন্ত ১০টিরও বেশি নির্বাচিত ট্রাভেল মার্চেন্টে ছুটির প্যাকেজ ও এয়ার টিকেটে ৭০% পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন। এর মধ্যে রয়েছে এমিরেটস হলিডে, শেয়ারট্রিপ, আকাশবাড়ী ও এমাইবিডি-এর মতো শীর্ষস্থানীয় মার্চেন্ট।





লাইকা-ক্যামেরাসহ ফ্ল্যাগশিপ ‘শাওমি ১৭টি’ উন্মোচন করল শাওমি
বায়োস্কোপ প্লাস এ দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬
ব্যবসায়িক কমপ্লায়েন্সে এআই যুক্ত করছে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট ও অ্যান্থ্রোপিক
পছন্দের দলের জার্সি এখন ফুডপ্যান্ডায়, এক ঘণ্টারও কম সময়ে ডেলিভারি
বিকাশের মাধ্যমে ফিল্ড ফোর্সের পেমেন্ট দেবে গ্রামীণফোন
বিশ্বকাপ ভবিষ্যদ্বাণীতে পুরস্কার দিচ্ছে অনার
ইনফিনিক্সের ‘ফুটবল ফিয়েস্তা’ ক্যাম্পেইন
চাকরির ভুয়া ইমেইল দিয়ে ফিশিং আক্রমণ, সতর্ক করল ক্যাসপারস্কি
বিকাশে ওটিটি প্ল্যাটফর্ম সাবস্ক্রাইব সুবিধা