সর্বশেষ সংবাদ
ঢাকা, জানুয়ারী ১৪, ২০২৬, ১ মাঘ ১৪৩২
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বুধবার ● ৭ মে ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ১০,০০০ মেগাহার্টজ ব্যাটারির কনসেপ্ট ফোন উন্মোচন করল রিয়েলমি
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ১০,০০০ মেগাহার্টজ ব্যাটারির কনসেপ্ট ফোন উন্মোচন করল রিয়েলমি
২৬৫ বার পঠিত
বুধবার ● ৭ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

১০,০০০ মেগাহার্টজ ব্যাটারির কনসেপ্ট ফোন উন্মোচন করল রিয়েলমি

---প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি স্মার্টফোনের ব্যাটারি সংক্রান্ত সমস্যার সমাধান করার লক্ষ্যে একটি ১০,০০০ মেগাহার্টজ ব্যাটারি সম্বলিত কনসেপ্ট ফোন উন্মোচন করেছে। ফোনটির পুরুত্ব ৮.৫ মিলিমিটারের কম এবং ওজন ২০০ গ্রামের সামান্য বেশি। ফোনটিতে আল্ট্রা-হাই সিলিকন-যুক্ত অ্যানোড ব্যাটারি থাকছে, যেখানে ১০ শতাংশ থাকছে সিলিকন। একই সাথে ৮৮৭ ওয়াট আওয়ার্স পার লিটার এর শক্তি যা লিথিয়াম-আয়ন ব্যাটারির জন্য একটি নতুন মানদন্ড স্থাপন করেছে।

গঠনগত উদ্ভাবনের ক্ষেত্রে, রিয়েলমি ‘মিনি ডায়মন্ড আর্কিটেকচার’ চালু করেছে যা ব্যাটারির স্থান অপ্টিমাইজ করার জন্য অভ্যন্তরীণ নকশাকে নতুন করে তুলেছে। ২৩.৪ মিলিমিটারের বিশে^র সবচেয়ে সরু অ্যান্ড্রয়েড মেইনবোর্ড তৈরি করেছে রিয়েলমি এবং ৬০টিরও বেশি আন্তর্জাতিক পেটেন্ট অর্জন করেছে। প্রোটোটাইপের আধা-স্বচ্ছ ব্যাক কভারের মাধ্যমে বিশাল ব্যাটারি এবং ক্ষুদ্রায়িত মেইনবোর্ড দেখা যায়।

রিয়েলমি ধারাবাহিকভাবে ব্যাটারি লাইফ এবং দ্রুত চার্জিং উদ্ভাবনে গবেষনা করে যাচ্ছে। ব্যবহারকারীদের জন্য রিয়েলমি জিটি নিও৩-এর ১৫০ ওয়াট ফাস্ট-চার্জিং থেকে জিটি৩-এর ২৪০ ওয়াট এবং ৩২০ ওয়াট পর্যন্ত কার্যকর সমাধান সরবরাহ করে চলেছে।

প্রযুক্তি সংশ্লিষ্টরা ধারনা করছে রিয়েলমি আসন্ন জিটি ৭ সিরিজ আরও বেশি চমক নিয়ে আসবে এবং ইন্ডাস্ট্রিতে রিয়েলমির অবস্থানকে আরও শক্তিশালী করবে।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
জাতীয় ডিজিটাল ফ্রিল্যান্সার নিবন্ধন ও আইডি কার্ড ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম উদ্বোধন
অপো রেনো১৫ সিরিজ ফাইভজির প্রি-অর্ডার শুরু
বিটিসিএল এর .bd ডোমেইন সেবায় মূল্যছাড়
ইউনেট ও ইয়ুথ হাব এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বাংলাদেশে তৈরি হচ্ছে এইচটিসি মোবাইল ফোন
বিকাশের কাস্টমাইজড ‘মাই অফারস’ সেবা
দেশজুড়ে ওয়াই-ফাই কলিং সেবা চালু করল বাংলালিংক
বিটিসিএলের নতুন প্যাকেজ ঘোষণা
ড্যান্সিং অরোরা ডিজাইনে বাজারে আসছে অপো রেনো১৫ সিরিজ ফাইভজি