সর্বশেষ সংবাদ
ঢাকা, ফেব্রুয়ারী ১৯, ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
মঙ্গলবার ● ৬ মে ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » গ্রামীণফোন ও চরকির মধ্যে চুক্তি
প্রথম পাতা » আইসিটি সংবাদ » গ্রামীণফোন ও চরকির মধ্যে চুক্তি
৩৬৭ বার পঠিত
মঙ্গলবার ● ৬ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গ্রামীণফোন ও চরকির মধ্যে চুক্তি

---ডিজিটাল বিনোদন জগতে গ্রাহকদের সহজ প্রবেশাধিকার নিশ্চিত করতে একত্রে কাজ কাজ করার লক্ষ্যে চুক্তিবদ্ধ হয়েছে টেলিযোগাযোগ প্রতিষ্ঠান গ্রামীণফোন এবং বিনোদন প্ল্যাটফর্ম চরকি। প্রতিষ্ঠান দুটির এ উদ্যোগের মাধ্যমে এখন থেকে গ্রামীণফোন গ্রাহকরা মোবাইল ব্যালেন্স দিয়ে কিনতে পারবেন চরকির প্রিমিয়াম সাবস্ক্রিপশন।

গত ৫ মে ঢাকার চরকি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়। গ্রামীণফোন ও চরকি উভয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গ্রামীণফোনের পক্ষে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান, চিফ প্রোডাক্ট অফিসার (সিপিও) সোলায়মান আলম, ডিজিটাল প্ল্যাটফর্ম, পেমেন্ট ও পার্টনারশিপ বিভাগের প্রধান জাহিদুজ জামান সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা। প্রথম আলোর পক্ষ থেকে অনুষ্ঠানে অংশ নেন সম্পাদক মতিউর রহমান, নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফ, ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক, ডেপুটি হেড অব ফাইন্যান্স অংকুর সাহা এবং চিফ ডিজিটাল বিজনেস অফিসার জাবেদ সুলতান পিয়াস। চরকির পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি এবং মার্কেটিং অ্যান্ড গ্রোথ লিড ফয়সাল রহমান।

ডিজিটাল কনটেন্টের প্রাপ্যতা আরও সহজ ও সুবিধাজনক করে তুলতে গ্রামীণফোন ও চরকির যৌথ এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গ্রামীণফোন গ্রাহকরা চরকি অ্যাপ এবং ওয়েবসাইট থেকে প্রিমিয়াম সাবস্ক্রিপশন কেনার সময় ‘গ্রামীণফোন’ অপশন দেখতে পাবেন, যার মাধ্যমে সহজে পেমেন্ট সম্পন্ন করতে পারবেন। উদ্যোগটির অংশ হিসেবে, এখন গ্রামীণফোন গ্রাহকরা ২৮৯ টাকার মোবাইল ব্যালেন্স ব্যবহার করে তিন মাসের জন্য চরকির প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনে নিতে পারবেন। ফলে চরকির নাটক, চলচ্চিত্র, ওয়েব সিরিজসহ পুরস্কারপ্রাপ্ত বিভিন্ন কনটেন্ট আরও সহজে উপভোগ করতে পারবেন তারা।



আইসিটি সংবাদ এর আরও খবর

মাস্টারকার্ডের ‘রমজান ও ঈদ ক্যাম্পেইন ২০২৬’ ঘোষণা মাস্টারকার্ডের ‘রমজান ও ঈদ ক্যাম্পেইন ২০২৬’ ঘোষণা
স্বচ্ছতা ও জবাবদিহিতাই হবে আইসিটি খাতের মূল মন্ত্র: মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বচ্ছতা ও জবাবদিহিতাই হবে আইসিটি খাতের মূল মন্ত্র: মন্ত্রী ফকির মাহবুব আনাম
পাঠাও এর ইন-অ্যাপ শপিং প্ল্যাটফর্ম ‘পাঠাও শপ’ চালু পাঠাও এর ইন-অ্যাপ শপিং প্ল্যাটফর্ম ‘পাঠাও শপ’ চালু
রমজানে অরেঞ্জ ক্লাবের সদস্যদের জন্য গ্রোসারি পণ্যে বিশেষ ছাড় রমজানে অরেঞ্জ ক্লাবের সদস্যদের জন্য গ্রোসারি পণ্যে বিশেষ ছাড়
সেমিকন্ডাক্টর খাতে দক্ষ জনবল প্রশিক্ষণে এসআইসিআইপি ও বিএসআইএ এর মধ্যে চুক্তি স্বাক্ষর সেমিকন্ডাক্টর খাতে দক্ষ জনবল প্রশিক্ষণে এসআইসিআইপি ও বিএসআইএ এর মধ্যে চুক্তি স্বাক্ষর
টাইম ট্র্যাকিং সফটওয়্যার ‘টিমোডেস্ক’ টাইম ট্র্যাকিং সফটওয়্যার ‘টিমোডেস্ক’
আসছে ভিভোর নতুন স্মার্টফোন ওয়াই৩১ডি আসছে ভিভোর নতুন স্মার্টফোন ওয়াই৩১ডি
দেশের ২৯টি পল্লী বিদ্যুৎ সমিতির সাথে যুক্ত হলো নগদ দেশের ২৯টি পল্লী বিদ্যুৎ সমিতির সাথে যুক্ত হলো নগদ
মিডরেঞ্জের বাজারে গুরুত্ব পাচ্ছে ইনফিনিক্স নোট এজ মিডরেঞ্জের বাজারে গুরুত্ব পাচ্ছে ইনফিনিক্স নোট এজ
গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
মাস্টারকার্ডের ‘রমজান ও ঈদ ক্যাম্পেইন ২০২৬’ ঘোষণা
স্বচ্ছতা ও জবাবদিহিতাই হবে আইসিটি খাতের মূল মন্ত্র: মন্ত্রী ফকির মাহবুব আনাম
পাঠাও এর ইন-অ্যাপ শপিং প্ল্যাটফর্ম ‘পাঠাও শপ’ চালু
রমজানে অরেঞ্জ ক্লাবের সদস্যদের জন্য গ্রোসারি পণ্যে বিশেষ ছাড়
সেমিকন্ডাক্টর খাতে দক্ষ জনবল প্রশিক্ষণে এসআইসিআইপি ও বিএসআইএ এর মধ্যে চুক্তি স্বাক্ষর
টাইম ট্র্যাকিং সফটওয়্যার ‘টিমোডেস্ক’
আসছে ভিভোর নতুন স্মার্টফোন ওয়াই৩১ডি
দেশের ২৯টি পল্লী বিদ্যুৎ সমিতির সাথে যুক্ত হলো নগদ
মিডরেঞ্জের বাজারে গুরুত্ব পাচ্ছে ইনফিনিক্স নোট এজ
গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ