সর্বশেষ সংবাদ
ঢাকা, জুন ৬, ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বৃহস্পতিবার ● ৮ মে ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » শাওমি’র ১০ কোটি টাকার ঈদ ক্যাম্পেইন
প্রথম পাতা » আইসিটি সংবাদ » শাওমি’র ১০ কোটি টাকার ঈদ ক্যাম্পেইন
৩৮২ বার পঠিত
বৃহস্পতিবার ● ৮ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শাওমি’র ১০ কোটি টাকার ঈদ ক্যাম্পেইন

---আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে ১০ কোটি টাকা সমমূল্যের উপহারসহ ‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইন নিয়ে এলো স্মার্টফোন ব্র্যান্ড শাওমি। এই ক্যাম্পেইনের আওতায় শাওমি স্মার্টফোন কিনে নির্বাচিত যোগ্য ফ্যানরা পুরস্কার হিসেবে পেতে পারেন ৫ লক্ষ টাকা, মাল্টিডোর রেফ্রিজারেটর অথবা এসি সহ বিভিন্ন উপহার। ক্যাম্পেইনটি ৭ মে, ২০২৫ থেকে শুরু হয়েছে।

বিশেষ এ ক্যাম্পেইনটির আওতায় শাওমি রেডমি নোট ১৪ কিনে গ্রাহক উপহার হিসেবে পেতে পারেন রেডমি ইয়ারবাডস অথবা নিশ্চিত ৫০০ টাকা ক্যাশব্যাক। রেডমি নোট ১৪ প্রো (৮ জিবি+২৫৬ জিবি) ভ্যারিয়েন্টের ফোন কিনে গ্রাহক পেতে পারেন রেডমি ইয়ারবাডস অথবা টিশার্ট। এছাড়া শাওমি রেডমি ১৩ (৬জিবি+১২৮জিবি) ভ্যারিয়েন্টের স্মার্টফোন কিনলে গ্রাহকরা পাবেন নূন্যতম ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৩ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক। একই সাথে শাওমি রেডমি ১৩ (৮জিবি+১২৮জিবি) এবং শাওমি রেডমি ১৪সি মডেলের যেকোনো ভ্যারিয়েন্টের স্মার্টফোন ঈদের এই ক্যাম্পেইন উপলক্ষ্যে পাওয়া যাবে ১০০০ টাকা মূল্য ছাড়ে। এই মডেলগুলো ছাড়া যেকোনো শাওমি স্মার্টফোন কিনলেও গ্রাহক পাবেন রেডমি ইয়ারবাডস, টিশার্ট, মোবাইল ডেটা অফারসহ নিশ্চিত পুরস্কার।

শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী ক্যাম্পেইন সম্পর্কে বলেন, আসন্ন ঈদ উৎসবকে আরও রাঙিয়ে তুলতে গ্রাহকদের জন্য আমরা ১০ কোটি টাকা সমমূল্যের এই ঈদ ক্যাম্পেইন চালু করেছি। ‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইনের মাধ্যমে শাওমি ফ্যানদের ঈদ আরও আনন্দময় ও স্মরণীয় হয়ে উঠবে বলেই আমাদের প্রত্যাশা।

ক্যাম্পেইনে নিশ্চিত সব উপহার পেতে শাওমি ফোন কেনার সময় রিটেইল কোডটি জেনে নিতে হবে। এরপর EWM<space>IMEI No<space>Retail Code লিখে ২৬৯৬৯ নাম্বারে এসএমএস করে পাঠাতে হবে।



আইসিটি সংবাদ এর আরও খবর

বিশ্বব্যাংক গ্রুপ ইয়ুথ সামিট ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন দুই তরুণ বিশ্বব্যাংক গ্রুপ ইয়ুথ সামিট ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন দুই তরুণ
বিভিন্ন খাতের সহযোগিতায় সাইবার সক্ষমতা বাড়াতে ফিনিক্স সামিট ২০২৬ বিভিন্ন খাতের সহযোগিতায় সাইবার সক্ষমতা বাড়াতে ফিনিক্স সামিট ২০২৬
৪০ বছর পূর্তিতে এআই ও গেমিং পণ্যের বড় প্রদর্শনী গিগাবাইটের ৪০ বছর পূর্তিতে এআই ও গেমিং পণ্যের বড় প্রদর্শনী গিগাবাইটের
বিএসআইএ এর ইউএস রোডশো শুরু বিএসআইএ এর ইউএস রোডশো শুরু
বাংলাদেশের সবচেয়ে বড় এআই হ্যাকাথনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন বাংলাদেশের সবচেয়ে বড় এআই হ্যাকাথনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন
সহজ কিস্তি ও বান্ডল অফারে দুটি স্মার্টফোন আনল বাংলালিংকের টেকভ্যান সহজ কিস্তি ও বান্ডল অফারে দুটি স্মার্টফোন আনল বাংলালিংকের টেকভ্যান
প্রযুক্তি ব্যবহারে এমএফএস এর অপব্যবহার শনাক্ত ও প্রতিরোধে ৩ জেলায় পুলিশ-বিকাশ কর্মশালা প্রযুক্তি ব্যবহারে এমএফএস এর অপব্যবহার শনাক্ত ও প্রতিরোধে ৩ জেলায় পুলিশ-বিকাশ কর্মশালা
আইটেলের ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ঘোষণা আইটেলের ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ঘোষণা
বাজারে লেনোভো এআই গেমিং ল্যাপটপ বাজারে লেনোভো এআই গেমিং ল্যাপটপ
রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড় রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
বিশ্বব্যাংক গ্রুপ ইয়ুথ সামিট ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন দুই তরুণ
বিভিন্ন খাতের সহযোগিতায় সাইবার সক্ষমতা বাড়াতে ফিনিক্স সামিট ২০২৬
৪০ বছর পূর্তিতে এআই ও গেমিং পণ্যের বড় প্রদর্শনী গিগাবাইটের
বিএসআইএ এর ইউএস রোডশো শুরু
বাংলাদেশের সবচেয়ে বড় এআই হ্যাকাথনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন
সহজ কিস্তি ও বান্ডল অফারে দুটি স্মার্টফোন আনল বাংলালিংকের টেকভ্যান
প্রযুক্তি ব্যবহারে এমএফএস এর অপব্যবহার শনাক্ত ও প্রতিরোধে ৩ জেলায় পুলিশ-বিকাশ কর্মশালা
আইটেলের ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ঘোষণা
বাজারে লেনোভো এআই গেমিং ল্যাপটপ
রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়