সর্বশেষ সংবাদ
ঢাকা, জানুয়ারী ১৩, ২০২৬, ৩০ পৌষ ১৪৩২
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বৃহস্পতিবার ● ৮ মে ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » প্রিয়শপ পরির্দশনে বিদেশি বিনিয়োগকারী ব্যক্তি ও প্রতিষ্ঠান
প্রথম পাতা » আইসিটি সংবাদ » প্রিয়শপ পরির্দশনে বিদেশি বিনিয়োগকারী ব্যক্তি ও প্রতিষ্ঠান
৩২১ বার পঠিত
বৃহস্পতিবার ● ৮ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রিয়শপ পরির্দশনে বিদেশি বিনিয়োগকারী ব্যক্তি ও প্রতিষ্ঠান

---বাংলাদেশের শীর্ষস্থানীয় বিটুবি মার্কেটপ্লেস এবং স্মার্ট ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম প্রিয়শপ ২০২১ সালে যাত্রা শুরুর পর থেকে এখন পর্যন্ত ৬ মিলিয়ন ডলারেরও বেশি ইনভেস্টমেন্ট পেয়েছে। প্রতিষ্ঠানটি দেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের ডিজিটাইলাইজেশনে রূপ দেওয়ার লক্ষ্যে কাজ করছে। প্রিয়শপ ১,১৬,০০০+ এরও বেশি এমএসএমইকে সেবা দিচ্ছে, ২৭৬টির উপরে শীর্ষ ব্র্যান্ড যুক্ত আছে তাদের সাথে।

সম্প্রতি প্রিয়শপ এর কার্যক্রম পরির্দশনে আসেন প্রতিষ্ঠানটিতে ইনভেস্টমেন্ট করা বিভিন্ন দেশের প্রতিনিধিরা। সিঙ্গাপুরসহ ১২টিরও বেশি বিনিয়োগকারী ব্যক্তি ও প্রতিষ্ঠান প্রত্যক্ষভাবে ঢাকার প্রিয়শপের সদর দপ্তর, গ্রিন হাব এবং রিটেইল আউটলেট পরিদর্শন করেছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, জেরেমি লিম (জিএফআর ফান্ড), ক্রেগ ডিক্সন এবং ওসমান আহমেদ (অ্যাক্সেলেরেটিং এশিয়া), অস্কার রামোস (অরবিট স্টার্টআপস), সুরজ কৃপালানি (বনবিলো), গোহ সেং উই (বিটিএফভি), চার্লি চ্যান (হার্ভেস্ট মুন), ধাওয়াল শাহ এবং রাজি শাহ (সিজি ভেঞ্চারস), মোহাম্মদ ইব্রাহিম সামেজা (সাবর ক্যাপিটাল), আকিফ মাহমুদ (জোয়া ক্যাপিটাল) এবং সামি রহমান (ব্লু অরা ভেঞ্চারস)।

বিনিয়োগকারীরা জানান, বাংলাদেশে এসে প্রিয়শপের কাজ প্রত্যক্ষ করা ছিল বেশ ভালো অভিজ্ঞতা। এমএসএমই খাতে প্রিয়শপ যে বিপ্লব ঘটাচ্ছে তা সত্যিই অনুপ্রেরণাদায়ক।

প্রিয়শপের লক্ষ্য ৫ মিলিয়ন এমএসএমই এর চাহিদা পূরণ করার জন্য একটি স্মার্ট ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম তৈরি করা যা ১৮০ মিলিয়ন মানুষকে সেবা দিবে।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
বিটিসিএল এর .bd ডোমেইন সেবায় মূল্যছাড়
ইউনেট ও ইয়ুথ হাব এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বাংলাদেশে তৈরি হচ্ছে এইচটিসি মোবাইল ফোন
বিকাশের কাস্টমাইজড ‘মাই অফারস’ সেবা
দেশজুড়ে ওয়াই-ফাই কলিং সেবা চালু করল বাংলালিংক
বিটিসিএলের নতুন প্যাকেজ ঘোষণা
ড্যান্সিং অরোরা ডিজাইনে বাজারে আসছে অপো রেনো১৫ সিরিজ ফাইভজি
উপকূলের মেয়েদের স্টেম শিক্ষায় সুযোগ ও সম্ভাবনা নিয়ে খুলনায় অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত
বিশ্ববাজারে আইসিটি পণ্যের দাম বাড়ছে