বৃহস্পতিবার ● ৩১ জুলাই ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » সাশ্রয়ী ও দ্রুত রেমিট্যান্স সার্ভিস নিয়ে বাংলাদেশে নালা
সাশ্রয়ী ও দ্রুত রেমিট্যান্স সার্ভিস নিয়ে বাংলাদেশে নালা
যুক্তরাষ্ট্রভিত্তিক আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নালা সম্প্রতি বাংলাদেশে চালু হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের রেমিট্যান্সের অর্থ পাঠানো আরও সহজ করতে বাংলাদেশে নালা’র সেবা চালু হয়েছে।
নালা একটি মানি ট্রান্সফার অ্যাপ যার মাধ্যমে বিশ্বের বিভিন্ন অঞ্চলের প্রবাসীরা অন্য দেশে অর্থ প্রেরণ করতে পারে। নালা প্ল্যাটফর্মটি যেমন ইউজার-ফ্রেন্ডলি তেমনি সাশ্রয়ী। এই অ্যাপটির সবচেয়ে বড় সুবিধা হলো অন্যান্য মানি ট্রান্সফার অ্যাপের তুলনায় নালা সবচেয়ে ভালো এক্সচেঞ্জ রেট নিশ্চিত করে। এছাড়া, এই অ্যাপের মাধ্যমে অর্থ পাঠাতে কোন ট্রান্সফার ফি প্রয়োজন হয়না। খুব সহজ ইন্টারফেস হওয়ায় ব্যবহারকারীরা দ্রুত তাদের পরিবারের কাছে টাকা পাঠাতে পারছেন।
নালা স্থানীয় ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারীদের সাথে যৌথভাবে কাজ করছে। বর্তমানে মোট ২১টি দেশে নালা অ্যাপটি চালু আছে যার মধ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স ও ইতালি উল্লেখযোগ্য। এই সকল দেশে থাকা প্রবাসীরা নালা’র মাধ্যমে বাংলাদেশেও এখন থেকে টাকা পাঠাতে পারবে।
নালা’র সিইও ও প্রতিষ্ঠাতা বেঞ্জামিন ফার্নান্দেজ বলেন, বাংলাদেশে আমরা এই মাস থেকে যাত্রা শুরু করেছি। এর জন্য আমরা গর্বিত এবং আনন্দিত। এশিয়ায় আমাদের প্রথম কয়েকটি মার্কেটের মধ্যে বাংলাদেশ অন্যতম। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপজুড়ে সকল বাংলাদেশিদের অদম্য মনোভাব, পরিশ্রম আমাদের অনুপ্রাণিত করেছে।
আইওএস ও অ্যান্ড্রয়েড- দুটি সিস্টেমেই নালা অ্যাপ ডাউনলোড করা যাবে।





বিটিসিএল এর .bd ডোমেইন সেবায় মূল্যছাড়
ইউনেট ও ইয়ুথ হাব এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বাংলাদেশে তৈরি হচ্ছে এইচটিসি মোবাইল ফোন
বিকাশের কাস্টমাইজড ‘মাই অফারস’ সেবা
দেশজুড়ে ওয়াই-ফাই কলিং সেবা চালু করল বাংলালিংক
বিটিসিএলের নতুন প্যাকেজ ঘোষণা
ড্যান্সিং অরোরা ডিজাইনে বাজারে আসছে অপো রেনো১৫ সিরিজ ফাইভজি
উপকূলের মেয়েদের স্টেম শিক্ষায় সুযোগ ও সম্ভাবনা নিয়ে খুলনায় অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত
বিশ্ববাজারে আইসিটি পণ্যের দাম বাড়ছে