সর্বশেষ সংবাদ
ঢাকা, ফেব্রুয়ারী ১৯, ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
রবিবার ● ৩১ আগস্ট ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » দারাজ সেলার সামিট ২০২৫ অনুষ্ঠিত
প্রথম পাতা » আইসিটি সংবাদ » দারাজ সেলার সামিট ২০২৫ অনুষ্ঠিত
২৪৫ বার পঠিত
রবিবার ● ৩১ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দারাজ সেলার সামিট ২০২৫ অনুষ্ঠিত

---ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজের আয়োজনে বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে দারাজ সেলার সামিট ২০২৫। যেখানে এক হাজারেরও বেশি বিক্রেতা ও শীর্ষস্থানীয় ব্র্যান্ড অংশগ্রহণ করেছে।

সম্প্রতি ঢাকার একটি সম্মেলন কেন্দ্রে ‘হ্যাপি সেলিং’ থিমের ওপর ভিত্তি করে আয়োজিত এই সামিটে দেশের ই-কমার্স খাতের উন্নয়নে বিক্রেতা ও ব্র্যান্ডগুলোর অবদানকে স্বীকৃতি দেয়া হয়েছে। পাশাপাশি দারাজের ভবিষ্যৎ পরিকল্পনাসমূহও উন্মোচন করা হয়েছে।

অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে দারাজ ২০০টির বেশি স্থানীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে কাজ করছে এবং শিগগিরই এই সংখ্যা ৫০০ এ উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এছাড়া, দারাজ বাংলাদেশ ডিজিটাল মার্কেটিংয়ে বৈপ্লবিক পরিবর্তন আনার লক্ষ্যে ‘ওয়ান-স্টপ সলিউশন’ তৈরি করার ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে বিক্রেতা ও ব্র্যান্ডগুলোকে ১,০০০-এরও বেশি ইনফ্লুয়েন্সার ও অ্যাফিলিয়েটের সঙ্গে সংযুক্ত করা হবে, যাদের মিলিত ফলোয়ার সংখ্যা ৫০ লাখের বেশি। এ সময় দারাজ তাদের আসন্ন মেগা ক্যাম্পেইন- ৯.৯, ১০.১০ ও ১১.১১ সম্পর্কে তথ্য জানিয়েছে।

প্ল্যাটফর্মের উন্নয়নে অসামান্য অবদানের জন্য সামিটে বিভিন্ন ব্র্যান্ড পার্টনারকে সম্মাননা জানানো হয়। এর মধ্যে প্লাটিনাম, গোল্ড এবং সিলভার ক্যাটাগরিতে ডেটল ‘সুপারব্র্যান্ড অ্যাওয়ার্ড’ লাভ করে যথাক্রমে লটো, হেয়ার এবং রিয়েলমি। ডিএমএস সুপারস্টার অ্যাওয়ার্ড পায় টেটন এবং ওয়েলেসিয়াকে বর্ষসেরা নারী উদ্যোক্তা হিসেবে মনোনীত করা হয়। শপ্রোবিডি ‘বেস্ট চয়েস সেলার অ্যাওয়র্ড’ লাভ করে, এবং ইউনিলিভার ‘বেস্ট চয়েস ব্র্যান্ড পার্টনার’ হিসেবে স্বীকৃতি পায়। টিভি হাট অ্যান্ড ইলেকট্রনিক্স, নিউ উদয় ইলেকট্রনিক্স, রিস্ট ওয়াচ, ফার্নিচার প্লাস, লুক শপ বিডি, গ্যালাক্সি হেলথকেয়ার, মুড স্ট্রিংস এবং বাটা ‘মার্কেটপ্লেস লিডার অ্যাওয়ার্ড’ অর্জন করে।

অনুষ্ঠানের ই-ক্যাবের প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেলের সমন্বয়ক মুহাম্মদ সাঈদ আলী বলেন, ‘দারাজ বাংলাদেশের ডিজিটাল কমার্সের জন্য একটি পূর্ণাঙ্গ ইকোসিস্টেম তৈরি করছে। বিক্রেতা, ব্র্যান্ড এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগগুলোকে (এসএমই) ক্ষমতায়নের মাধ্যমে দারাজ দেশের অনলাইন অর্থনীতির টেকসই উন্নয়নে অবদান রাখছে।’

দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এবং দারাজ গ্রুপের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা বেন ই বলেন, ‘আলিবাবা ইকোসিস্টেমের ২০ বছরেরও বেশি ই-কমার্স দক্ষতার উপর ভিত্তি করে, দারাজ বাংলাদেশে গ্রাহক, ব্র্যান্ড এবং বিক্রেতাদের জন্য অভিজ্ঞতাকে ক্রমাগত উন্নত করছে। প্রযুক্তি, লজিস্টিকস এবং মার্কেটিং সলিউশনসে চলমান বিনিয়োগের মাধ্যমে আমরা আরও বড় প্রবৃদ্ধির সুযোগ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ।’



আইসিটি সংবাদ এর আরও খবর

মাস্টারকার্ডের ‘রমজান ও ঈদ ক্যাম্পেইন ২০২৬’ ঘোষণা মাস্টারকার্ডের ‘রমজান ও ঈদ ক্যাম্পেইন ২০২৬’ ঘোষণা
স্বচ্ছতা ও জবাবদিহিতাই হবে আইসিটি খাতের মূল মন্ত্র: মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বচ্ছতা ও জবাবদিহিতাই হবে আইসিটি খাতের মূল মন্ত্র: মন্ত্রী ফকির মাহবুব আনাম
পাঠাও এর ইন-অ্যাপ শপিং প্ল্যাটফর্ম ‘পাঠাও শপ’ চালু পাঠাও এর ইন-অ্যাপ শপিং প্ল্যাটফর্ম ‘পাঠাও শপ’ চালু
রমজানে অরেঞ্জ ক্লাবের সদস্যদের জন্য গ্রোসারি পণ্যে বিশেষ ছাড় রমজানে অরেঞ্জ ক্লাবের সদস্যদের জন্য গ্রোসারি পণ্যে বিশেষ ছাড়
সেমিকন্ডাক্টর খাতে দক্ষ জনবল প্রশিক্ষণে এসআইসিআইপি ও বিএসআইএ এর মধ্যে চুক্তি স্বাক্ষর সেমিকন্ডাক্টর খাতে দক্ষ জনবল প্রশিক্ষণে এসআইসিআইপি ও বিএসআইএ এর মধ্যে চুক্তি স্বাক্ষর
টাইম ট্র্যাকিং সফটওয়্যার ‘টিমোডেস্ক’ টাইম ট্র্যাকিং সফটওয়্যার ‘টিমোডেস্ক’
আসছে ভিভোর নতুন স্মার্টফোন ওয়াই৩১ডি আসছে ভিভোর নতুন স্মার্টফোন ওয়াই৩১ডি
দেশের ২৯টি পল্লী বিদ্যুৎ সমিতির সাথে যুক্ত হলো নগদ দেশের ২৯টি পল্লী বিদ্যুৎ সমিতির সাথে যুক্ত হলো নগদ
মিডরেঞ্জের বাজারে গুরুত্ব পাচ্ছে ইনফিনিক্স নোট এজ মিডরেঞ্জের বাজারে গুরুত্ব পাচ্ছে ইনফিনিক্স নোট এজ
গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
মাস্টারকার্ডের ‘রমজান ও ঈদ ক্যাম্পেইন ২০২৬’ ঘোষণা
স্বচ্ছতা ও জবাবদিহিতাই হবে আইসিটি খাতের মূল মন্ত্র: মন্ত্রী ফকির মাহবুব আনাম
পাঠাও এর ইন-অ্যাপ শপিং প্ল্যাটফর্ম ‘পাঠাও শপ’ চালু
রমজানে অরেঞ্জ ক্লাবের সদস্যদের জন্য গ্রোসারি পণ্যে বিশেষ ছাড়
সেমিকন্ডাক্টর খাতে দক্ষ জনবল প্রশিক্ষণে এসআইসিআইপি ও বিএসআইএ এর মধ্যে চুক্তি স্বাক্ষর
টাইম ট্র্যাকিং সফটওয়্যার ‘টিমোডেস্ক’
আসছে ভিভোর নতুন স্মার্টফোন ওয়াই৩১ডি
দেশের ২৯টি পল্লী বিদ্যুৎ সমিতির সাথে যুক্ত হলো নগদ
মিডরেঞ্জের বাজারে গুরুত্ব পাচ্ছে ইনফিনিক্স নোট এজ
গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ