সর্বশেষ সংবাদ
ঢাকা, মে ১১, ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বুধবার ● ১০ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » শাওমি বাজারে নিয়ে এলো রেডমি প্যাড ২
প্রথম পাতা » আইসিটি সংবাদ » শাওমি বাজারে নিয়ে এলো রেডমি প্যাড ২
৩৩১ বার পঠিত
বুধবার ● ১০ সেপ্টেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শাওমি বাজারে নিয়ে এলো রেডমি প্যাড ২

---দেশের বাজারে প্রযুক্তি ব্র্যান্ড শাওমি নিয়ে এলো শাওমি রেডমি প্যাড ২। প্যাডটির ১১ ইঞ্চি সাইজের ২৫০০ রেজ্যুলেশনের ডিসপ্লেতে রয়েছে ৯০ হার্জ রিফ্রেশ রেট। চোখের সুরক্ষার জন্য ন্যাচারাল আলোর সাথে সামঞ্জস্য রেখে প্যাডটির ব্রাইটনেস অটোমেটিক এডজাস্ট হয়। ডিভাইসটির আরেকটি অন্যতম বৈশিষ্ট্য এর ৯০০০ অ্যাম্পিয়ার হার্জের ব্যাটারি।

প্যাডটিতে কোয়াড স্পিকার থাকায় চতুর্দিক থেকে সাউন্ড ছড়িয়ে সাউন্ড কোয়ালিটিকে করে তোলে বাস্তবসম্মত। ফলে বাড়িতে ইয়ারফোন ছাড়া স্বাচ্ছন্দ্যে অনলাইনে ক্লাস করা, ভার্চুয়াল মিটিং করা থেকে শুরু করে সিনেমা দেখা, গান শোনা কিংবা গেম খেলার জন্য প্যাডটি অত্যন্ত কার্যকরী।

প্যাডটিতে দেওয়া হয়েছে মিডিয়া টেক হেলিও জি১০০ আল্ট্রা প্রসেসর। এর ক্যামেরা অপশনে রয়েছে ৮ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

গ্রাফাইট গ্রে, মিন্ট গ্রিন, ল্যাভেন্ডার পার্পল এই তিনটি কালারে এবং দুটি ভ্যারিয়েন্টে প্যাডটি দেশের সব শাওমি মি-স্টোরে পাওয়া যাচ্ছে। ১২৮ জিবি স্টোরেজসহ ৬ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজসহ ৮ জিবি র‌্যামের এ প্যাডটির মূল্য যথাক্রমে ২২,৯৯৯ টাকা ও ২৫,৯৯৯ টাকা।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
রবি’র উদ্যোগে ভক্তদের হামজা চৌধুরীর সঙ্গে দেখা করার সুযোগ
দেশের বাজারে অনার ৬০০ সিরিজ উন্মোচন
বাজারে রিয়েলমি ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই
ভিভোর ঈদ অফার
৬ বছরের ডিউরেবল ব্যাটারিসহ অপোর নতুন ফোন অপো এ৬সি
৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াডের চট্টগ্রাম আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত
আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত
ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ ২০২৬ কভার করতে বিশ্ব গণমাধ্যমকে আমন্ত্রণ
আসছে অপোর নতুন স্মার্টফোন এ৬সি
মা দিবসে ফুডপ্যান্ডার বিশেষ ছাড়