বৃহস্পতিবার ● ২০ জুন ২০১৩
প্রথম পাতা » নতুন পণ্য » এলইডি প্রযুক্তির কালার লেজার প্রিন্টার বাজারে
এলইডি প্রযুক্তির কালার লেজার প্রিন্টার বাজারে
গ্লোবাল ব্র্যান্ড (প্রা:) লিমিটেড বাংলাদেশে নিয়ে এলো বিশ্বখ্যাত ব্রাদার ব্র্যান্ডের এইচএল-৩০৪০সিএন মডেলের ডিজিটাল এলইডি প্রযুক্তির কালার লেজার প্রিন্টার। এতে বিল্ট-ইন নেটওয়ার্ক এডাপ্টার থাকায় প্রিন্টারটিকে অফিসের বিদ্যমান নেটওয়ার্কে সংযোগ দিয়ে অনায়াসে একই সাথে বহু ব্যবহারকারী ব্যবহার করতে পারে। দ্রুত গতির এই প্রিন্টারটির মাধ্যমে প্রতি মিনিটে সর্বোচ্চ ১৭টি এ৪ সাইজের পৃষ্ঠা কালার বা মনোক্রম (সাদা/কালো) প্রিন্ট দেয়া যায়। এর কালার আউটপুট রেজ্যুলেশন ২৪০০ বাই ৬০০ ডিপিআই, যার মাধ্যমে সুন্দর ও চমকপ্রদ রিপোর্ট, ব্রোসিয়র এবং প্রেজেন্টেশন প্রস্তুত করা যায়। সহজে প্রিন্টার মেন্যু এ্যাকসেস করতে এতে রয়েছে ইউজার ফ্রেন্ডলী এলসিডি টেক্সট ডিসপ্লে। এছাড়া এতে আরো রয়েছে ৩২ মেগাবাইট মেমোরী, ২৫০-পাতা ধারণম পেপার ইনপুট ট্রে, ইউএসবি ২.০ ইন্টারফেস। প্রিন্টারটি এনার্জী স্টার এবং ব্লু এ্যাঞ্জেল সার্টিফাইড, যা পরিবেশবান্ধব এবং বিদ্যুৎ সাশ্রয়ী।পণ্যটির মূল্য রাখা হয়েছে ১৮,৭০০/- টাকা।
বিস্তারিত : ০১৯১৫৪৭৬৩২৯, ৯১৮৩২৯১।





এনএফসি সুবিধাসহ বাজারে হেলিও ৪৭
বাজারে টেকনোর নতুন ট্যাবলেট মেগাপ্যাড ২
দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনল ইনফিনিক্স
শূন্য মিমি বেজেলের স্মার্টফোনের ধারণা আনল টেকনো
দেশে স্যামসাংয়ের ‘গ্যালাক্সি এ২৭ ৫জি’
৭,৫০০ এমএএইচ ব্যাটারির রেডমি ১৭ আনল শাওমি
ডিজাইন, এআই ও পারফরম্যান্সে জোর দিয়ে নতুন ৫জি ফোন আনছে ইনফিনিক্স
৮ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন সি-সিরিজ আনছে রিয়েলমি
আগস্টেই আসতে পারে স্যামসাং গ্যালাক্সি এ২৭ ৫জি
বাংলাদেশের বাজারে কসপেটের নতুন দুটি স্মার্টওয়াচ