মঙ্গলবার ● ১৪ মে ২০১৯
প্রথম পাতা (Home) » প্রধান সংবাদ » জাপানের নতুন বুলেট ট্রেনের গতি ঘন্টায় ৪০০ কিলোমিটার
জাপানের নতুন বুলেট ট্রেনের গতি ঘন্টায় ৪০০ কিলোমিটার
![]()
আলফা-এক্স নামের এই বুলেট ট্রেনটি বানাবে কাওয়াসাকি হেভি ইন্ডাস্ট্রিজ এবং হিটাচি। ৪০০ কিলোমিটার গতিবেগ তুলতে পারলেও এতে যাত্রী পরিবহন করা হবে ৩৬০ কিলোমিটার প্রতি ঘন্টায়।
২০৩০ সালে সাধারণের যাতায়াতের জন্য উন্মুক্ত করার কথা রয়েছে বুলেট ট্রেনটি। এর আগে কয়েক বছর ধরে পরীক্ষা করা হবে এটি। আওমরি এবং সেনডাই শহরের মধ্যে রাত্রীকালীন পরীক্ষাও চালানো হবে– খবর প্রযুক্তি সাইট ভার্জের।
উচ্চ গতিতে টিকে থাকতে আলফা-এক্স এ রাখা হয়েছে ৭২ ফুট লম্বা অ্যারোডায়নামিক নাক। নাকটি এমনভাবে নকশা করা হয়েছে যাতে ট্রেনের ওপর চাপ কমে আসে এবং শব্দ কম তৈরি হয়, বিশেষভাবে সুড়ঙ্গের মধ্য দিয়ে যাওয়ার সময়। পরবর্তীতে ট্রেনের জন্য ৫২ ফুট লম্বা আরেকটি নাক পরীক্ষা করা হবে।
ব্রেকিংয়ের জন্য ট্রেনের ছাদে রাখা হয়েছে হাওয়ার ব্রেক এবং ম্যাগনেটিক প্লেট।
২০৩০ সালে আলফা-এক্স উন্মোচন করা হলে এটি হবে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ‘বুলেট ট্রেন’। তবে সবচেয়ে দ্রুত গতির ট্রেন হবে না এটি। বর্তমানে এই তকমা রয়েছে শাংহাইয়ের ম্যাগলেভ ট্রেনের, যা রেললাইনের ওপরে চুম্বকের সাহায্যে ভাসতে থাকে। চীনের এই ট্রেনটির সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৪৩১ কিলোমিটার।
২০২৭ সালে টোকিও এবং নাগোয়া’র মধ্যে নিজস্ব ম্যাগলেভ ট্রেন চালুর পরিকল্পনাও রয়েছে জাপানের। এই ট্রেনের সর্বোচ্চ গতিবেগ বলা হচ্ছে ঘন্টায় ৫০৫ কিলোমিটার।





নাসার অ্যাস্ট্রো ক্যাম্পের কমিউনিটি পার্টনার হলো বাংলাদেশের স্পেস ইনোভেশন ক্যাম্প
গ্রামীণফোনের ফিউচারমেকার্সের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত
দীর্ঘস্থায়ী ব্যাটারি ও ইতালীয় নকশায় ইনফিনিক্স নোট ৬০ প্রো ৫জি
বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন
কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বিশেষ প্যাক চালু করল রবি
ডিজিটাল লেনদেনের অভ্যস্ততা ও প্রভাব নিয়ে গবেষণা করবে বিকাশ-ইউআইইউ
বাংলাদেশে ভিভোর নতুন স্মার্টফোন ভি৮০ উন্মোচন
দক্ষতা উন্নয়ন ও গবেষণায় একসঙ্গে কাজ করবে বাক্কো-ব্র্যাক
থ্যালাসেমিয়া রোগীদের সহায়তায় রবির রক্তদান কর্মসূচি
ভিসার নথি যাচাইয়ে ডিজিটাল সিল ব্যবহারের প্রস্তাব আরভিএলের