সর্বশেষ সংবাদ
ঢাকা, সেপ্টেম্বর ১২, ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
মঙ্গলবার ● ১৪ মে ২০১৯
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » স্মার্টফোন ব্যবসায় ফিরতে পারে অ্যামাজন
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » স্মার্টফোন ব্যবসায় ফিরতে পারে অ্যামাজন
১১৩৪ বার পঠিত
মঙ্গলবার ● ১৪ মে ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্মার্টফোন ব্যবসায় ফিরতে পারে অ্যামাজন

প্রথমবার স্মার্টফোন বাজারে এনে ব্যর্থ হলেও দ্বিতীয় আরেকটি স্মার্টফোন আনতে পারে মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজন
এর আগে ১৭০ মার্কিন ডলার মূল্যে ফায়ার ফোন বাজারে আনে প্রতিষ্ঠানটি। অপেক্ষাকৃত সস্তা এই স্মার্টফোন তেমন একটা জনপ্রিয়তা পায়নি।
এবার দ্বিতীয় আরেকটি স্মার্টফোন আনার ইঙ্গিত দিয়েছেন অ্যামাজনের ডিভাইস ও সেবা বিভাগের জেষ্ঠ্য ভাইস প্রেসিডেন্ট ডেভ লিম্প। টেলিগ্রাফকে লিম্প বলেন, অ্যামাজন স্মার্টফোনের জন্য একটি ‘ভিন্ন ধারণা’ আনতে পারে, আর তখনই তারা দ্বিতীয় চেষ্টা করবে।

লিম্প আরও বলেন, “এটি বাজারের একটি বড় খাত এবং এটি আকর্ষণীয় হতে পারে। আমাদের পরীক্ষা চালিয়ে যেতে হবে এবং আমরা এমন কিছু নিয়ে পরীক্ষা চালাতে চাই যা আসলেই ভিন্ন কিছু।”
“আমরা কি পার্সোনাল কম্পিউটার বানাতে চাই কিনা তার উত্তরও একই। কোনো খাতে ঢুকতে আমাদের যেটা দরকার তা হলো একটি ধারণা যা এটিকে আলাদা করবে।”
নতুন ডিভাইস নিয়ে ইতোমধ্যেই অ্যামাজন কাজ করা শুরু করেছে কিনা এমন প্রশ্নের তাৎক্ষণিক কোনো জবাব দেয়নি প্রতিষ্ঠানের মুখপাত্র।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
এক প্ল্যাটফর্মে একাধিক এআই মডেল ব্যবহারের সুযোগ দিচ্ছে গ্রামীণফোন
৩,৯০০ টাকা মাসিক কিস্তিতে ভিভো ভি৮০ লাইট
১৪ কোটি গ্রাহকের মাইলফলকে সিম্ফনি
১৭ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক সিকিউরিটি ও সেফটি এক্সপো
৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ে রিয়েলমি সি১০০এক্স
২ বছরের ওয়ারেন্টিসহ দেশে রেডমি নোট ১৭ সিরিজ
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি: অপো
এক সাবস্ক্রিপশনে একাধিক এআই ব্যবহারের সুযোগ দিচ্ছে রবি
ঢাকায় বসছে আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব
আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের ৬ সদস্যের দল