সর্বশেষ সংবাদ
ঢাকা, জুন ১২, ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
মঙ্গলবার ● ১১ জুন ২০১৯
প্রথম পাতা » আইসিটি বিনোদন » মাইক্রোসফট আনছে নতুন এক্সবক্স
প্রথম পাতা » আইসিটি বিনোদন » মাইক্রোসফট আনছে নতুন এক্সবক্স
১৬৩৭ বার পঠিত
মঙ্গলবার ● ১১ জুন ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাইক্রোসফট আনছে নতুন এক্সবক্স

এযাবৎকালের সবচেয়ে শক্তিশালী এক্সবক্স বানাতে কাজ করছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানের এ৩ ডেভেলপার সম্মেলনে নতুন এই কনসোল নিয়ে কিছুটা ধারণা দেওয়া হয়েছে।
নতুন এই কনসোলের নাম বলা হচ্ছে ‘প্রজেক্ট স্কারলেট’। ৮কে রেজুলিউশান সমর্থন করবে এটি। কনসোলটিতে গেইম খেলা যাবে সেকেন্ডে ১২০ ফ্রেইমে। আর লোড টাইম কমাতে এতে রাখা হয়েছে এসএসডি স্টোরেজ– খবর প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চের।

নতুন এক্সবক্সের এক টিজার ভিডিওতে বলা হয়, “অন্যান্য যেকোনো প্রজন্মের চেয়ে এবারের প্রজন্ম অনেক আলাদা হবে।”
মাইক্রোসফটের দাবি, নতুন হার্ডওয়্যার আগের এক্সবক্স ওয়ান এক্স-এর চেয়ে চার গুণ শক্তিশালী হবে। ২০২০ সালের ছুটির মৌসুমে উন্মুক্ত করা হবে নতুন কনসোলটি।
ই৩ সম্মেলনে এক্সবক্স প্রধান ফিল স্পেনসার বলেন, “কনসোলটির নকশা, তৈরি এবং কার্যকর করা উচিত শুধু একটি উদ্দেশ্যেই, আর তা হলো গেইমিং।”
ইতোমধ্যে সনির নতুন প্লেস্টেশন নিয়েও কিছুটা ধারণা পাওয়া গেছে। নতুন প্লেস্টেশন কনসোলেও ব্যবহার করা হবে এসএসডি স্টোরেজে। আর তৃতীয় পক্ষের এএমডি রাইজেন সিপিইউ থাকবে এতে।



লাইকা-ক্যামেরাসহ ফ্ল্যাগশিপ ‘শাওমি ১৭টি’ উন্মোচন করল শাওমি
ফিনিক্সে ‘সিলিকন রিভার’ রোডশো
বায়োস্কোপ প্লাস এ দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬
ব্যবসায়িক কমপ্লায়েন্সে এআই যুক্ত করছে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট ও অ্যান্থ্রোপিক
পছন্দের দলের জার্সি এখন ফুডপ্যান্ডায়, এক ঘণ্টারও কম সময়ে ডেলিভারি
বিকাশের মাধ্যমে ফিল্ড ফোর্সের পেমেন্ট দেবে গ্রামীণফোন
বিশ্বকাপ ভবিষ্যদ্বাণীতে পুরস্কার দিচ্ছে অনার
ইনফিনিক্সের ‘ফুটবল ফিয়েস্তা’ ক্যাম্পেইন
চাকরির ভুয়া ইমেইল দিয়ে ফিশিং আক্রমণ, সতর্ক করল ক্যাসপারস্কি
বিকাশে ওটিটি প্ল্যাটফর্ম সাবস্ক্রাইব সুবিধা