সর্বশেষ সংবাদ
ঢাকা, জুলাই ১২, ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
মঙ্গলবার ● ২ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » আইসিটি বিনোদন » জি নেটওয়ার্কের সব চ্যানেলের সম্প্রচার বন্ধ
প্রথম পাতা » আইসিটি বিনোদন » জি নেটওয়ার্কের সব চ্যানেলের সম্প্রচার বন্ধ
১৬৪০ বার পঠিত
মঙ্গলবার ● ২ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জি নেটওয়ার্কের সব চ্যানেলের সম্প্রচার বন্ধ

বাংলাদেশে ‘জি’ নেটওয়ার্কের সব চ্যানেল বন্ধ
বাংলাদেশে বন্ধ হল জি বাংলা, জি সিনেমা, জি বাংলা সিনেমা ও জি টিভিসহ এই নেটওয়ার্কের সব চ্যানেলের সম্প্রচার। তথ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক নির্দেশনা পাওয়ার পর চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে ক্যাবল অপারেটর প্রতিষ্ঠান।
এদিকে মঙ্গলবার রাজধানীতে জি বাংলা, জি বাংলা সিনেমা, জি সিনেমা ও জি টিভিসহ এই নেটওয়ার্কের সব চ্যানেল বন্ধ থাকতে দেখা গেছে।

এর আগে সোমবার বিভিন্ন ক্যাবল অপারেটর প্রতিষ্ঠানগুলোকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন নির্দেশনা পাঠানো হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
তবে তথ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মন্ত্রণালয়ের পক্ষ থেকে চ্যানেলগুলো বন্ধ করতে কোনো নির্দেশ দেওয়া হয়নি। ক্যাবল অপারেটরদের কাছে এসব চ্যানেলে বাংলাদেশি বিজ্ঞাপন সম্প্রচার হচ্ছে কিনা তা জানাতে বলা হয়েছে। একই সঙ্গে বিষয়টি আগামী সাত দিনের মধ্যে ক্যাবল অপারেটরদের জানাতে বলা হয়েছে।

এ বিষয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সরকার কোনো বিদেশি চ্যানেল বন্ধ করেনি। বরং টেলিভিশন আইন অনুসারে বন্ধ করা হয়েছে বিজ্ঞাপন।
অন্যদিকে ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) অফিসে ফোন দিয়ে এ বিষয়ে জানতে চাইলে বলা হয়, “জি নেটওয়ার্কের সব চ্যানেলের সম্প্রচার বন্ধ রয়েছে।”

এর আগে সোমবার ‘কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন, ২০০৬’ এর উপধারা-১৯(১৩) এর বিধান লঙ্ঘন করে বাংলাদেশে ডাউনলিংককৃত বিদেশি টিভি চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন প্রচারের কারণে পরিবেশক (ডিস্ট্রিবিউটর) সংস্থা ন্যাশনওয়াইড মিডিয়া লিমিটেড এবং জাদু ভিশন লিমিটেডকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে তথ্য মন্ত্রণালয়।
পূর্ব ঘোষণা অনুযায়ী এ বিষয়ে কয়েকবার সতর্কবার্তা জারির পর পয়লা এপ্রিল তথ্য মন্ত্রণালয়ের টিভি-২ শাখা থেকে এ নোটিশ জারি করা হয়।



ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন
বাংলাদেশে এইচএমডি মোবাইলের যাত্রা শুরু, প্রথম পণ্য ‘এইচএমডি ১০১’
বাংলাদেশে তিন মাসে ১ কোটি ৩২ লাখ ভিডিও সরিয়েছে টিকটক
বাংলাদেশের বাজারে ৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ স্মার্টফোন উন্মোচন
সিলেটে উবারের যাত্রা শুরু
মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরকের সঙ্গে বাংলালিংকের অংশীদারত্ব
সিসকোর ‘পার্টনার অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল এক্সপ্রেস সিস্টেমস
গ্রামীণফোনের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করল বাংলাদেশ আনসার ও ভিডিপি
এপেক্সে বিকাশ পেমেন্টে উপহার ও ছাড়ের অফার
ঢাকায় প্রথমবার ‘মুডলমুট’, এআইনির্ভর শিক্ষা ও কর্মক্ষেত্রের ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন ১১ জুলাই