বুধবার ● ৩০ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » ডিজিটাল বাংলা » বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণে সহায়তা করতে চায় রাশিয়া
বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণে সহায়তা করতে চায় রাশিয়া
![]()
বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণে বাংলাদেশকে কারিগরি ও আর্থিক সহযোগিতা দিতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। একই সঙ্গে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের উন্নয়নেও সহযোগিতা করতে আগ্রহী তারা।
বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকসান্দর আই ইগনাতভের নেতৃত্বাধীন দেশটির স্যাটেলাইট প্রযুক্তি প্রতিষ্ঠান গ্লাভকসমসের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল গতকাল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সঙ্গে সাক্ষাৎকালে এ তথ্য জানিয়েছে।
সাক্ষাৎকালে রূপপুর পারমাণবিক কেন্দ্র নির্মাণ প্রকল্পে রাশিয়ার সহযোগিতার কথা উল্লেখ করে মন্ত্রী জানান, বাংলাদেশে টেলিকম ও ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে রাশিয়ার সহযোগিতা করার সুযোগ রয়েছে। সরকারের ডিজিটাল প্রযুক্তি এবং বিনিয়োগবান্ধব নীতির সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশে বিনিয়োগের জন্য রাশিয়ার প্রতি আহ্বানও জানান তিনি। উল্লেখ্য, ২০২৩ সালের মধ্যে মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণের জন্য এরই মধ্যে কার্যক্রম শুরু করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।





করোনা ভাইরাস প্রাদুর্ভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিপিও শিল্প খাত
করোনার ঝুঁকি নিয়ে সকল প্রকার ওয়াটার ফিল্টার পাইকারি ও খুচরা মুল্যে ঢাকা সহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি করছি- আজিজুল ইসলাম
বাংলাদেশে দ্রুত বিকাশ লাভ করছে ডিজিটাল অর্থনীতি, সব ধরনের সহযোগিতা করবে যুক্তরাজ্য।
আইওটি, বিগডাটা, রোবটিক প্রযুক্তির মহাসড়ক হচ্ছে ফাইভ-জি: মোস্তাফা জব্বার
৭৭২ দুর্গম ইউনিয়নে যাচ্ছে দ্রুত গতির ইন্টারনেট
৩০ নভেম্বরের পর অবৈধ অনলাইন পোর্টালের বিরুদ্ধে ব্যবস্থা: মুরাদ হাসান
সেনাবাহিনীতে তথ্য প্রযুক্তির সুবিধা যথাযথভাবে কাজে লাগান: রাষ্ট্রপতি
অ্যাপিকটা পুরস্কার পেল জেনেক্স ইনফোসিস ও এটুআই
চার বছরে ডিজিটাল অর্থনীতির উন্নয়নে শীর্ষ চারে বাংলাদেশ
৫০টি গ্রামকে ‘ডিজিটাল ভিলেজ’ হিসেবে গড়ে তুলবে সরকার