সর্বশেষ সংবাদ
ঢাকা, নভেম্বর ১২, ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
রবিবার ● ২৪ নভেম্বর ২০১৯
প্রথম পাতা (Home) » আইসিটি শিল্প ও বানিজ্য » হুয়াওয়ের সঙ্গে ব্যবসার ‘অনুমোদন’ পেয়েছে একাধিক মার্কিন প্রতিষ্ঠান
প্রথম পাতা (Home) » আইসিটি শিল্প ও বানিজ্য » হুয়াওয়ের সঙ্গে ব্যবসার ‘অনুমোদন’ পেয়েছে একাধিক মার্কিন প্রতিষ্ঠান
১০৮৮ বার পঠিত
রবিবার ● ২৪ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হুয়াওয়ের সঙ্গে ব্যবসার ‘অনুমোদন’ পেয়েছে একাধিক মার্কিন প্রতিষ্ঠান

---

বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে হুয়াওয়ের সঙ্গে ব্যবসা করা প্রশ্নে ছাড় দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। সম্প্রতি দেশটির বাণিজ্য মন্ত্রণালয় এরকম একাধিক ছাড় দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
ঠিক কোন কোন প্রতিষ্ঠান হুয়াওয়ের সঙ্গে ব্যবসা করার জন্য অনুমোদন পেয়েছে, বা কোন প্রযুক্তি পণ্যগুলো ছাড়ের আওতায় পড়বে তা এখনও জানা যায়নি। মার্কিন বাণিজ্য মন্ত্রী উইলবার রস বলেছেন, “কারা সরকারের ছাড় পেয়েছে আর কারা পায়নি, সে বিষয়গুলো কর্মকর্তারা প্রতিষ্ঠানগুলোকে জানানো শুরু করেছে।” — খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র।

মার্কিন বাণিজ্য মন্ত্রী রস-এর দেওয়া তথ্য অনুসারে, নিষেধাজ্ঞা থেকে ছাড় পেতে আবেদন করেছিল ২৯০টি প্রতিষ্ঠান। সাম্প্রতিক এক বিবৃতিতে মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, “জাতীয় নিরাপত্তা বা মার্কিন বৈদেশিক নীতি হুমকির মুখে পড়বে না এরকম সীমিত এবং সুনির্দিষ্ট কার্যক্রমে ছাড় দেওয়ার লক্ষ্যে ‘সংকীর্ণ অনুমোদন’ দেওয়া শুরু করেছে মন্ত্রণালয়।”

তবে, এদের মধ্যে গুগল, মাইক্রোসফট, অ্যাপলের মতো টেক জায়ান্ট রয়েছে কিনা তা জানা যায়নি। বিবিসি উল্লেখ করেছে, গুগল এবং মাইক্রোসফটের কাছে বিষয়টি নিয়ে মন্তব্য জানতে চাওয়া হয়েছিল, কিন্তু প্রতিষ্ঠান দুটি এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

হুয়াওয়ের ওপর থেকে নিষেধাজ্ঞা না সরলেও, ছাড়ের পরিধি বাড়ছে। ইতোমধ্যেই সোমবার মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৯০ দিনের সাধারণ ‘সাময়িক অনুমোদন’ ইস্যু করা হয়েছে। ওই সাময়িক অনুমোদনের সুফল পাবে এমন প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে প্রত্যন্ত অঞ্চলের মার্কিন টেলিযোগাযোগ নেটওয়ার্ক অপারেটররাও।

এদিকে, বুধবারের ছাড়টিকে এ সপ্তাহে হুয়াওয়ের পাওয়া ‘দ্বিতীয় ছাড়’ হিসেবে আখ্যা দিয়েছে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স।
পুরো বিষয়টি নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি হুয়াওয়ে।
উল্লেখ্য, চলতি বছরের মে মাসে জাতীয় নিরাপত্তার কথা বলে প্রতিষ্ঠানটিকে কালো তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র।



আইসিটি শিল্প ও বানিজ্য এর আরও খবর

বাংলাদেশের জন্য AI-প্রস্তুত NVMe অল-ফ্ল্যাশ স্টোরেজ সমাধান নিয়ে এক্সিম সিনার্জির সঙ্গে কৌশলগত অংশীদারিত্বে কিউসান বাংলাদেশের জন্য AI-প্রস্তুত NVMe অল-ফ্ল্যাশ স্টোরেজ সমাধান নিয়ে এক্সিম সিনার্জির সঙ্গে কৌশলগত অংশীদারিত্বে কিউসান
অ্যাপল-মিডিয়াটেককে টক্কর দিতে কোয়ালকমের চমকপ্রদ চিপ ঘোষণা অ্যাপল-মিডিয়াটেককে টক্কর দিতে কোয়ালকমের চমকপ্রদ চিপ ঘোষণা
বাংলালিংক ও বিপিডিবির মধ্যে চুক্তি বাংলালিংক ও বিপিডিবির মধ্যে চুক্তি
বাংলাদেশ কম্পিউটার সমিতির বাজেট প্রতিক্রিয়া বাংলাদেশ কম্পিউটার সমিতির বাজেট প্রতিক্রিয়া
বেড়েছে বাংলালিংকের মোট আয় ও ফোর-জি গ্রাহক সংখ্যা বেড়েছে বাংলালিংকের মোট আয় ও ফোর-জি গ্রাহক সংখ্যা
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও শপআপের মধ্যে চুক্তি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও শপআপের মধ্যে চুক্তি
মেঘনা ক্লাউডের কার্যক্রম শুরু মেঘনা ক্লাউডের কার্যক্রম শুরু
বীমা সুবিধা পাবেন আইফার্মার’র কর্মী ও পরিবার বীমা সুবিধা পাবেন আইফার্মার’র কর্মী ও পরিবার
পাওনা টাকা ফেরত দেয়ার কার্যক্রম শুরু করেছে ইভ্যালি পাওনা টাকা ফেরত দেয়ার কার্যক্রম শুরু করেছে ইভ্যালি
বাজারে ইনফিনিক্সের ইনবুক সিরিজের দুটি ল্যাপটপ বাজারে ইনফিনিক্সের ইনবুক সিরিজের দুটি ল্যাপটপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
নাসার অ্যাস্ট্রো ক্যাম্পের কমিউনিটি পার্টনার হলো বাংলাদেশের স্পেস ইনোভেশন ক্যাম্প
গ্রামীণফোনের ফিউচারমেকার্সের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত
দীর্ঘস্থায়ী ব্যাটারি ও ইতালীয় নকশায় ইনফিনিক্স নোট ৬০ প্রো ৫জি
বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন
কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বিশেষ প্যাক চালু করল রবি
ডিজিটাল লেনদেনের অভ্যস্ততা ও প্রভাব নিয়ে গবেষণা করবে বিকাশ-ইউআইইউ
বাংলাদেশে ভিভোর নতুন স্মার্টফোন ভি৮০ উন্মোচন
দক্ষতা উন্নয়ন ও গবেষণায় একসঙ্গে কাজ করবে বাক্কো-ব্র্যাক
থ্যালাসেমিয়া রোগীদের সহায়তায় রবির রক্তদান কর্মসূচি
ভিসার নথি যাচাইয়ে ডিজিটাল সিল ব্যবহারের প্রস্তাব আরভিএলের