সর্বশেষ সংবাদ
ঢাকা, জুন ১২, ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
সোমবার ● ২৪ জুন ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাংলালিংক ও বিপিডিবির মধ্যে চুক্তি
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাংলালিংক ও বিপিডিবির মধ্যে চুক্তি
২৫৯৬ বার পঠিত
সোমবার ● ২৪ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলালিংক ও বিপিডিবির মধ্যে চুক্তি

---ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক, স্মার্ট প্রিপেইড মিটারিং সিস্টেম বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)-এর সাথে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে। এক্ষেত্রে ব্যবহার করা হবে বাংলালিংক ফোর-জি নেটওয়ার্ক সুবিধা।

এই উদ্যোগটি প্রযুক্তিগতভাবে উন্নত ও বাংলাদেশ সরকার ঘোষিত স্মার্ট  বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করবে। বাংলালিংকের এন্টারপ্রাইজ বিজনেস ডিরেক্টর রুবাইয়াত এ তানজিম ও বিপিডিবি-এর জেনারেল ম্যানেজার (কমার্শিয়াল অপারেশন) মো. মফিজুল ইসলাম সম্প্রতি বিপিডিবি-এর  ঢাকা হেড অফিস, বিদ্যুৎ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই  চুক্তিতে স্বাক্ষর করেন।

বিপিডিবি-এর জেনারেল ম্যানেজার (কমার্শিয়াল অপারেশন) মো. মফিজুল ইসলাম বলেন,  বিপিডিবি বর্তমানে এর চারটি বিতরণ অঞ্চলে (চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ) স্মার্ট প্রিপেইড মিটারিং সিস্টেম বাস্তবায়নে কাজ করছে। এই উদ্যোগের সাফল্যের জন্য শক্তিশালী ও নিরাপদ যোগাযোগ অবকাঠামো নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেজন্য এনক্রিপ্টেড ও নিরবচ্ছিন্ন সংযোগ নিশ্চিত করতে নির্ভরযোগ্য যোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে একযোগে কাজ করা জরুরী, যা আমাদের স্মার্ট প্রিপেইড মিটারিং সিস্টেমের নির্বিঘ্ন অপারেশন ও সাফল্য নিশ্চিত করতে সহায়ক হবে। এই চুক্তির লক্ষ্য হল, বাংলালিংকের ফোর-জি ইন্টারনেট ও উদ্ভাবনী ডিজিটাল সেবা ব্যবহার করে আমাদের স্মার্ট মিটারিং সিস্টেমকে আরও উন্নত করা। এটি আমাদের অপারেশনাল দক্ষতায় যথেষ্ট উন্নতি ঘটাবে বলে আমরা আশাবাদী।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিপিডিবির পরিচালক মৃগাঙ্ক মোহন পাল, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: সোহেল হোসেন সিরাজী, বাংলালিংকের হেড অফ স্ট্র্যাটেজিক বিজনেস (এন্টারপ্রাইজ বিজনেস) এস এম শামসুর রহমান, কর্পোরেট একাউন্ট ম্যানেজার (এন্টারপ্রাইজ বিজনেস) সোয়াদ আজাদ ও শাহ মোহাম্মদ বদিউর রহমানসহ দুই প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাগণ।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
লাইকা-ক্যামেরাসহ ফ্ল্যাগশিপ ‘শাওমি ১৭টি’ উন্মোচন করল শাওমি
ফিনিক্সে ‘সিলিকন রিভার’ রোডশো
বায়োস্কোপ প্লাস এ দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬
ব্যবসায়িক কমপ্লায়েন্সে এআই যুক্ত করছে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট ও অ্যান্থ্রোপিক
পছন্দের দলের জার্সি এখন ফুডপ্যান্ডায়, এক ঘণ্টারও কম সময়ে ডেলিভারি
বিকাশের মাধ্যমে ফিল্ড ফোর্সের পেমেন্ট দেবে গ্রামীণফোন
বিশ্বকাপ ভবিষ্যদ্বাণীতে পুরস্কার দিচ্ছে অনার
ইনফিনিক্সের ‘ফুটবল ফিয়েস্তা’ ক্যাম্পেইন
চাকরির ভুয়া ইমেইল দিয়ে ফিশিং আক্রমণ, সতর্ক করল ক্যাসপারস্কি
বিকাশে ওটিটি প্ল্যাটফর্ম সাবস্ক্রাইব সুবিধা