সর্বশেষ সংবাদ
ঢাকা, জুন ৬, ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
মঙ্গলবার ● ২৬ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » নতুন পণ্য » এলজির স্মার্টফোন টেনে ট্যাবলেট বানিয়ে ফেলা যাবে
প্রথম পাতা » নতুন পণ্য » এলজির স্মার্টফোন টেনে ট্যাবলেট বানিয়ে ফেলা যাবে
২২৫৯ বার পঠিত
মঙ্গলবার ● ২৬ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এলজির স্মার্টফোন টেনে ট্যাবলেট বানিয়ে ফেলা যাবে

---
কাজ শেষে বড়সড় পর্দার স্মার্টফোন ভাঁজ করে রেখে দিলেন পকেটে। স্মার্টফোনে ফোল্ডিংই যেন চলতি ধারা। স্যামসাং দেখাল, হুয়াওয়ে দেখাল, রেজর ফিরিয়ে আনল মটোরোলা। ভাঁজ করার ধরনভেদে এগুলোকে ক্ল্যামশেলসহ কী সব খটমটে নামে ডাকা হয়। ভাঁজভুজের মধ্যে না গিয়ে এলজি হাঁটছে ভিন্ন পথে। সম্প্রতি তাদের দাখিল করা এক পেটেন্টের আবেদন ছড়িয়ে পড়েছে। ডাচ সংবাদমাধ্যম লেটস গো ডিজিটালের প্রতিবেদনে বলা হয়, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অফিসের মোবাইল ফোনের নকশা জমা দিয়েছে এলজি। ১৫ নভেম্বর তা প্রকাশ করা হয়। বিবরণ ও ছবি দেখে বলা যায়, এলজির ফোনে ভাঁজ খোলার বদলে আড়াআড়িভাবে টেনে পর্দা বড় করা যাবে। অন্যভাবে বললে, স্মার্টফোন টেনে ট্যাবলেট বানিয়ে ফেলা যাবে।

এই প্রযুক্তির কেরামতি মূলত নমনীয় পর্দা মুড়িয়ে রাখার মধ্যে। তাতে অবশ্য ট্যাবলেট আকারে ব্যবহারের সময় মাঝের অংশ অত্যন্ত পাতলা হওয়ার কথা। আর স্মার্টফোন আকারে প্রস্থের তুলনায় দৈর্ঘ্য একটু বেশি হবে। পর্দা মুড়িয়ে রাখার প্রযুক্তি এর আগেও দেখিয়েছে এলজি। ওএলইডি টিভি আর (৬৫আর৯) মডেলে টিভির পর্দা নিজে নিজে মুড়িয়ে নিচের বাক্সে ঢুকে যেত। কিছুটা শাটার দরজার মতো। তবে নিচের দিকে। ফোনের যে নকশা এলজি পেটেন্ট করেছে, তা নিয়ে সত্যি যদি এগিয়ে থাকে, তবে মানুষের হাতেও মুড়িয়ে রাখার পর্দার প্রযুক্তি ছড়িয়ে দিতে চাইছে এলজি। নতুন ফোনটির সম্ভাব্য নাম ফ্লেক্স, ফোল্ডি বা ডুপ্লি হতে পারে। নমনীয় পর্দার সবচেয়ে বড় সমস্যা হলো অত্যধিক দাম।

ওএলইডি টিভি আর-এর দাম এখনো জানায়নি এলজি। অনুমানের কাঁটা ১৫ থেকে ৫০ হাজার ডলারের মধ্যে ওঠানামা করছে। টিভির জন্য পরিমাণটা বেশিই হয়ে যায়। এলজির ফোনের বেলায় কী হবে, তা-ও বলার সুযোগ নেই আগেভাগে। তবে ধারণাটি কিন্তু চমৎকার। আরেকটা ব্যাপার হলো, স্যামসাং বা মটোরোলার পথে না হেঁটে প্রতিষ্ঠানগুলো নতুন নতুন ধারণা নিয়ে কাজ করছে। পেটেন্টের বই থেকে এলজির ফোনটি আলোর মুখ দেখবে কি না, তা বাজারে আসার আগে বলা সম্ভব নয়। সূত্র: টিথ্রি



নতুন পণ্য এর আরও খবর

৪০ বছর পূর্তিতে এআই ও গেমিং পণ্যের বড় প্রদর্শনী গিগাবাইটের ৪০ বছর পূর্তিতে এআই ও গেমিং পণ্যের বড় প্রদর্শনী গিগাবাইটের
সহজ কিস্তি ও বান্ডল অফারে দুটি স্মার্টফোন আনল বাংলালিংকের টেকভ্যান সহজ কিস্তি ও বান্ডল অফারে দুটি স্মার্টফোন আনল বাংলালিংকের টেকভ্যান
বাজারে লেনোভো এআই গেমিং ল্যাপটপ বাজারে লেনোভো এআই গেমিং ল্যাপটপ
বাংলাদেশে এক বছর পূর্ণ করল এলফ, চালু হলো নতুন অ্যাপ বাংলাদেশে এক বছর পূর্ণ করল এলফ, চালু হলো নতুন অ্যাপ
প্রতিদিন ৬৮ টাকার কিস্তিতে অপো এ৬সি, থাকছে ঈদ অফার প্রতিদিন ৬৮ টাকার কিস্তিতে অপো এ৬সি, থাকছে ঈদ অফার
বাংলাদেশের বাজারে বিওয়াইডির নতুন তিনটি মডেল উন্মোচন বাংলাদেশের বাজারে বিওয়াইডির নতুন তিনটি মডেল উন্মোচন
ঈদুল আজহা উপলক্ষে বাজারে অপো এ৬কে এর নতুন ভেরিয়েন্ট ঈদুল আজহা উপলক্ষে বাজারে অপো এ৬কে এর নতুন ভেরিয়েন্ট
দীর্ঘস্থায়ী পারফরম্যান্স ও টেকসই ডিজাইনে ইনফিনিক্স হট ৭০ দীর্ঘস্থায়ী পারফরম্যান্স ও টেকসই ডিজাইনে ইনফিনিক্স হট ৭০
দেশজুড়ে মিলছে ‘ব্যাটারি চ্যাম্পিয়ন’ রিয়েলমি সি১০০আই দেশজুড়ে মিলছে ‘ব্যাটারি চ্যাম্পিয়ন’ রিয়েলমি সি১০০আই
বাজারে স্যামসাংয়ের নতুন দুটি স্মার্টফোন গ্যালাক্সি এ৩৭ ফাইভ-জি ও এ৫৭ ফাইভ-জি বাজারে স্যামসাংয়ের নতুন দুটি স্মার্টফোন গ্যালাক্সি এ৩৭ ফাইভ-জি ও এ৫৭ ফাইভ-জি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
বিশ্বব্যাংক গ্রুপ ইয়ুথ সামিট ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন দুই তরুণ
বিভিন্ন খাতের সহযোগিতায় সাইবার সক্ষমতা বাড়াতে ফিনিক্স সামিট ২০২৬
৪০ বছর পূর্তিতে এআই ও গেমিং পণ্যের বড় প্রদর্শনী গিগাবাইটের
বিএসআইএ এর ইউএস রোডশো শুরু
বাংলাদেশের সবচেয়ে বড় এআই হ্যাকাথনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন
সহজ কিস্তি ও বান্ডল অফারে দুটি স্মার্টফোন আনল বাংলালিংকের টেকভ্যান
প্রযুক্তি ব্যবহারে এমএফএস এর অপব্যবহার শনাক্ত ও প্রতিরোধে ৩ জেলায় পুলিশ-বিকাশ কর্মশালা
আইটেলের ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ঘোষণা
বাজারে লেনোভো এআই গেমিং ল্যাপটপ
রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়