সর্বশেষ সংবাদ
ঢাকা, মার্চ ৬, ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
রবিবার ● ২১ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ‘এআই ইন জার্নালিজম’ বিষয়ে প্রশিক্ষণ পেলেন প্রযুক্তি সাংবাদিকরা
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ‘এআই ইন জার্নালিজম’ বিষয়ে প্রশিক্ষণ পেলেন প্রযুক্তি সাংবাদিকরা
২৬৬ বার পঠিত
রবিবার ● ২১ সেপ্টেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘এআই ইন জার্নালিজম’ বিষয়ে প্রশিক্ষণ পেলেন প্রযুক্তি সাংবাদিকরা

---দেশের প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ (টিএমজিবি) এর সদস্যদের জন্য গত ২০ সেপ্টেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হলো সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার বিষয়ক ‘এআই ইন জার্নালিজম’ শীর্ষক বিশেষ কর্মশালা। টিএমজিবি ও বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক (বিন) এর যৌথ উদ্যোগে এই কর্মশালা আয়োজিত হয়।

গুলশানের বিন কার্যালয়ে আয়োজিত এ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন ঢাকা পোস্টের হেড অব নিউ মিডিয়া ইনিশিয়েটিভ আরিফুল ইসলাম আরমান। এতে টিএমজিবির সদস্যরা সংবাদ সম্পাদনা, কনটেন্ট তৈরি ও মাল্টিমিডিয়া ব্যবহারে এআই প্রযুক্তির সর্বশেষ কৌশল হাতে-কলমে শিখেছেন।

কর্মশালায় স্বাগত বক্তব্যে টিএমজিবি সভাপতি মোহাম্মদ কাওছার উদ্দীন বলেন, সাংবাদিকদের জন্য এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। আমরা এমন আয়োজন থেকে অনেক কিছু শিখতে পারি এবং উপভোগ করতে পারি। বিনকে এজন্য আন্তরিক ধন্যবাদ জানাই।

ডবন ট্রাস্টের চেয়ারম্যান ও বেসিসের সাবেক সভাপতি সৈয়দ আলমাস কবীর কর্মশালার আয়োজন প্রসঙ্গে বলেন, বর্তমান সময় তথ্যপ্রযুক্তির সময়। কেবল একাডেমিক সনদ অর্জন করলেই দক্ষ হয়ে ওঠা যায় না- প্রযুক্তিভিত্তিক দক্ষতা অর্জনই এখন মূল চাবিকাঠি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে আমাদের প্রযুক্তিকে কাজে লাগাতে হবে।

এ সময় তিনি আরও বলেন, খুব শিগগিরই আয়োজন করা হবে ‘বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ডস ২০২৫’। এ আয়োজনে সারাদেশের সেরা উদ্ভাবনগুলো অংশ নেবে। বিজয়ীদের জাতীয় পর্যায়ের সম্মাননা ছাড়াও আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য মনোনীত করা হবে বলে তিনি জানান।



আইসিটি সংবাদ এর আরও খবর

রমজান ও ঈদে কেনাকাটায় বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট ও ক্যাশব্যাক রমজান ও ঈদে কেনাকাটায় বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট ও ক্যাশব্যাক
উত্তরায় রিভো’র নতুন শোরুম চালু উত্তরায় রিভো’র নতুন শোরুম চালু
বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবনে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবনে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড
রাশিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক যুব উৎসবের আবেদন শুরু রাশিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক যুব উৎসবের আবেদন শুরু
বিশ্বের ১৭ কোটি মানুষকে সংযুক্ত করেছে হুয়াওয়ে বিশ্বের ১৭ কোটি মানুষকে সংযুক্ত করেছে হুয়াওয়ে
রমজানে স্যামসাংয়ের এআই অ্যাপ্লায়েন্সে ক্যাশব্যাক অফার রমজানে স্যামসাংয়ের এআই অ্যাপ্লায়েন্সে ক্যাশব্যাক অফার
বাংলাদেশে টেকনোর ক্যামন ৫০ সিরিজ ও পোভা কার্ভ২ ফাইভ-জি বাংলাদেশে টেকনোর ক্যামন ৫০ সিরিজ ও পোভা কার্ভ২ ফাইভ-জি
বাংলাদেশের বাজারে স্মার্ট লাইফস্টাইল গ্যাজেট ব্র্যান্ড উইয়োফ্লাই এর যাত্রা শুরু বাংলাদেশের বাজারে স্মার্ট লাইফস্টাইল গ্যাজেট ব্র্যান্ড উইয়োফ্লাই এর যাত্রা শুরু
এমডব্লিউসি ২০২৬ এ ‘রোবট ফোন’ ও নতুন এআই ভিশন উন্মোচন করল অনার এমডব্লিউসি ২০২৬ এ ‘রোবট ফোন’ ও নতুন এআই ভিশন উন্মোচন করল অনার
দেশের বাজারে চলছে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার দেশের বাজারে চলছে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
রমজান ও ঈদে কেনাকাটায় বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট ও ক্যাশব্যাক
উত্তরায় রিভো’র নতুন শোরুম চালু
বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবনে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড
রাশিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক যুব উৎসবের আবেদন শুরু
বিশ্বের ১৭ কোটি মানুষকে সংযুক্ত করেছে হুয়াওয়ে
রমজানে স্যামসাংয়ের এআই অ্যাপ্লায়েন্সে ক্যাশব্যাক অফার
বাংলাদেশে টেকনোর ক্যামন ৫০ সিরিজ ও পোভা কার্ভ২ ফাইভ-জি
বাংলাদেশের বাজারে স্মার্ট লাইফস্টাইল গ্যাজেট ব্র্যান্ড উইয়োফ্লাই এর যাত্রা শুরু
এমডব্লিউসি ২০২৬ এ ‘রোবট ফোন’ ও নতুন এআই ভিশন উন্মোচন করল অনার
দেশের বাজারে চলছে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার