সর্বশেষ সংবাদ
ঢাকা, সেপ্টেম্বর ১২, ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
মঙ্গলবার ● ৩০ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » জেসিআই বাংলাদেশ এর কার্নিভাল অনুষ্ঠিত
প্রথম পাতা » আইসিটি সংবাদ » জেসিআই বাংলাদেশ এর কার্নিভাল অনুষ্ঠিত
৫৪১ বার পঠিত
মঙ্গলবার ● ৩০ জানুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জেসিআই বাংলাদেশ এর কার্নিভাল অনুষ্ঠিত

---রাজধানীর মাদানী রোডের গ্রিন ভিল আউটডোর প্রাঙ্গণে গত ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হয় জেসিআই কার্নিভাল এবং কার্যনির্বাহী কমিটি ২০২৪ এর অভিষেক। জেসিআই বাংলাদেশের ৪০টি লোকাল চ্যাপ্টারের ৬ হাজারেরও বেশি সদস্য, পরিবারবর্গ ও অতিথিদের সমাগম ঘটে দিনব্যাপী এই মিলেনমেলায়। অনুষ্ঠানে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার ‘মেজবান’ এর পাশাপাশি ছোট্টমনিদের জন্য ছিল বিভিন্ন গেইম রাইড, পুতুল নাচ ও পিঠা-পুলির আয়োজন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেসিআই বাংলাদেশের ২০২৪ ন্যাশনাল প্রেসিডেন্ট ইমরান কাদির। তিনি বলেন, আমাদের লক্ষ্য নেতৃত্বের বিকাশ ও তরুণদের ক্ষমতায়ন করা, যার দ্বারা বিভিন্ন সামাজিক কর্মকান্ডের মাধ্যমে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মাঝে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসা যায়।

অনুষ্ঠানের বিশেষ অংশে ছিল ২০২৪ জাতীয় কমিটির অভিষেক অনুষ্ঠান, যেখানে জাতীয় নির্বাহী কমিটির প্রত্যেক সদস্যকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। জনপ্রিয় ব্যান্ড মাইলসের পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী অনুষ্ঠানটি।

উল্লেখ্য, ১৯১৫ সালে প্রতিষ্ঠিত জেসিআই ১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণ নাগরিকদের সমন্বয়ে গড়া আন্তর্জাতিক সংগঠন। জেসিআই প্রায় ১২৪ টি দেশে কার্যক্রম বিস্তৃত করেছে। সংবাদ বিজ্ঞপ্তি।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
এক প্ল্যাটফর্মে একাধিক এআই মডেল ব্যবহারের সুযোগ দিচ্ছে গ্রামীণফোন
৩,৯০০ টাকা মাসিক কিস্তিতে ভিভো ভি৮০ লাইট
১৪ কোটি গ্রাহকের মাইলফলকে সিম্ফনি
১৭ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক সিকিউরিটি ও সেফটি এক্সপো
৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ে রিয়েলমি সি১০০এক্স
২ বছরের ওয়ারেন্টিসহ দেশে রেডমি নোট ১৭ সিরিজ
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি: অপো
এক সাবস্ক্রিপশনে একাধিক এআই ব্যবহারের সুযোগ দিচ্ছে রবি
ঢাকায় বসছে আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব
আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের ৬ সদস্যের দল