মঙ্গলবার ● ৬ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » কম্পিউটার হার্ডওয়্যার সার্ভিস খাতে বিসিএস এর প্রশিক্ষণ কর্মসূচি
কম্পিউটার হার্ডওয়্যার সার্ভিস খাতে বিসিএস এর প্রশিক্ষণ কর্মসূচি
হার্ডওয়্যার সার্ভিস খাতে নতুন উদ্যোক্তা তৈরি এবং কর্মসংস্থান সৃষ্টির প্রয়াসে আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল (আইবিপিসি) এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এর যৌথ উদ্যোগে ‘প্র্যাকটিক্যাল অ্যান্ড ল্যাব বেইজড ওয়ার্কশপ ফোকাস অন নিউ এন্টাপ্রেনারশিপ/জব ক্রিয়েশন ইন কম্পিউটার হার্ডওয়্যার সার্ভিসিং’ শীর্ষক ৮ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন বিসিএস সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার। গত ৫ ফেব্রুয়ারি রাজধানীর ধানমন্ডিস্থ বিসিএস ইনোভেশন সেন্টারে এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।
উদ্বোধন অনুষ্ঠানে বিসিএস সভাপতি সুব্র্রত সরকার বলেন, সার্ভিস খাতে সারা পৃথিবী জুড়ে দক্ষ জনশক্তির চাহিদা রয়েছে। আমাদের লক্ষ্য হলো এই প্রশিক্ষণের মাধ্যমে একজন শিক্ষার্থী অথবা উদ্যোক্তা যেন নিজের মেধাকে কাজে লাগিয়ে মাদারবোর্ড সারানোর কৌশলগুলো রপ্ত করতে পারেন। এতে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি দেশের টাকা দেশে রাখা সহজ হবে। বাংলাদেশের চেয়েও পিছিয়ে পড়া অনেক দেশ শুধু সার্ভিস খাতকে গুরুত্ব দিয়ে দেশের যুব সমাজের কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে অর্থনীতিকে সমৃদ্ধ করেছে। আমরাও বিশ্বাস করি চতুর্থ শিল্প বিপ্লবের যুগে হার্ডওয়্যার নির্ভর অত্যাধুনিক প্রযুক্তির যন্ত্র পরিচালনা, সংযোজন, প্রতিস্থাপন অথবা মেরামতের ক্ষেত্রে আমাদের যুব সমাজ নিজেদের সম্পৃক্ত করে স্মার্ট বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিসিএস সহসভাপতি মো. রাশেদ আলী ভূইয়া, মহাসচিব কামরুজ্জামান ভূইয়া, পরিচালক মুহাম্মদ মনিরুল ইসলাম, আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল (আইবিসি) এর নির্বাহী কর্মকর্তা মো. ফয়সাল খান প্রমুখ।
এই কর্মশালা ১২ ফেব্রুয়ারি শেষ হবে। কর্মশালার সমাপনী দিনে প্রশিক্ষণর্থীদের সনদপত্র বিতরণের মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘটবে।





বিশ্বব্যাংক গ্রুপ ইয়ুথ সামিট ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন দুই তরুণ
বিভিন্ন খাতের সহযোগিতায় সাইবার সক্ষমতা বাড়াতে ফিনিক্স সামিট ২০২৬
৪০ বছর পূর্তিতে এআই ও গেমিং পণ্যের বড় প্রদর্শনী গিগাবাইটের
বিএসআইএ এর ইউএস রোডশো শুরু
বাংলাদেশের সবচেয়ে বড় এআই হ্যাকাথনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন
সহজ কিস্তি ও বান্ডল অফারে দুটি স্মার্টফোন আনল বাংলালিংকের টেকভ্যান
প্রযুক্তি ব্যবহারে এমএফএস এর অপব্যবহার শনাক্ত ও প্রতিরোধে ৩ জেলায় পুলিশ-বিকাশ কর্মশালা
আইটেলের ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ঘোষণা
বাজারে লেনোভো এআই গেমিং ল্যাপটপ
রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়