সর্বশেষ সংবাদ
ঢাকা, ফেব্রুয়ারী ১৯, ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
মঙ্গলবার ● ৬ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » স্মার্ট প্রযুক্তি বিকাশে বাংলাদেশেকে কারিগরি সহায়তা করবে ফ্রান্স
প্রথম পাতা » আইসিটি সংবাদ » স্মার্ট প্রযুক্তি বিকাশে বাংলাদেশেকে কারিগরি সহায়তা করবে ফ্রান্স
১৯৮৮ বার পঠিত
মঙ্গলবার ● ৬ ফেব্রুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্মার্ট প্রযুক্তি বিকাশে বাংলাদেশেকে কারিগরি সহায়তা করবে ফ্রান্স

---স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতের বিকাশে ফ্রান্স বাংলাদেশকে কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা প্রদানে আগ্রহ ব্যক্ত করেছে। বাংলাদেশে ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই (গঅজওঊ  গঅঝউটচটণ) গত ৫ ফেব্রুয়ারি বাংলাদেশ সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সাথে তার দপ্তরে সৌজন্য সাক্ষাতকালে এ আগ্রহের কথা ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে, তারা দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে, বিশেষ করে টেলিযোগাযোগ ও স্মার্ট প্রযুক্তি সম্প্রসারণ ও অগ্রগতি সম্পর্কে মতবিনিময় করেন। জুনাইদ আহমেদ পলক এ সময় সরকারের বিনিয়োগ বান্ধব নীতি কাজে লাগিয়ে টেলিযোগাযোগ খাতে ফ্রান্স বিনিয়োগে এগিয়ে আসবে বলে প্রত্যাশা করেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দক্ষতা শেয়ারিং, সক্ষমতা বৃদ্ধি, স্মার্ট বাংলাদেশ উদ্যোগের সাথে জড়িত বাংলাদেশী কর্মকর্তা, নীতিনির্ধারক এবং পেশাদারদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ, উদ্ভাবন, গবেষণা সহযোগিতা, ফরাসি ও বাংলাদেশী গবেষণা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ গবেষণা উদ্যোগ গ্রহণ, উভয় দেশের স্টার্টআপ, গবেষক এবং বিশেষজ্ঞদের একত্রিত করে অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে কাজ করতে পারে বলে তিনি উল্লেখ করেন। এ সময় বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের মাধ্যমে স্যটেলাইট যুগে বাংলাদেশের প্রবেশে এবং টেলিযোগাযোগ ও আইসিটি খাতের উন্নয়নে ফ্রান্সের ভূমিকারও প্রশংসা করেন প্রতিমন্ত্রী।

রাষ্ট্রদূত বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার সম্পর্ককে আগামী দিনগুলোতে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টার কথা ব্যক্ত করেন। রাষ্ট্রদূত বাংলাদেশের অব্যাহত অগ্রগতি বিশেষ করে প্রযুক্তি খাতের অগ্রগতির প্রশংসা করেন।



আইসিটি সংবাদ এর আরও খবর

মাস্টারকার্ডের ‘রমজান ও ঈদ ক্যাম্পেইন ২০২৬’ ঘোষণা মাস্টারকার্ডের ‘রমজান ও ঈদ ক্যাম্পেইন ২০২৬’ ঘোষণা
স্বচ্ছতা ও জবাবদিহিতাই হবে আইসিটি খাতের মূল মন্ত্র: মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বচ্ছতা ও জবাবদিহিতাই হবে আইসিটি খাতের মূল মন্ত্র: মন্ত্রী ফকির মাহবুব আনাম
পাঠাও এর ইন-অ্যাপ শপিং প্ল্যাটফর্ম ‘পাঠাও শপ’ চালু পাঠাও এর ইন-অ্যাপ শপিং প্ল্যাটফর্ম ‘পাঠাও শপ’ চালু
রমজানে অরেঞ্জ ক্লাবের সদস্যদের জন্য গ্রোসারি পণ্যে বিশেষ ছাড় রমজানে অরেঞ্জ ক্লাবের সদস্যদের জন্য গ্রোসারি পণ্যে বিশেষ ছাড়
সেমিকন্ডাক্টর খাতে দক্ষ জনবল প্রশিক্ষণে এসআইসিআইপি ও বিএসআইএ এর মধ্যে চুক্তি স্বাক্ষর সেমিকন্ডাক্টর খাতে দক্ষ জনবল প্রশিক্ষণে এসআইসিআইপি ও বিএসআইএ এর মধ্যে চুক্তি স্বাক্ষর
টাইম ট্র্যাকিং সফটওয়্যার ‘টিমোডেস্ক’ টাইম ট্র্যাকিং সফটওয়্যার ‘টিমোডেস্ক’
আসছে ভিভোর নতুন স্মার্টফোন ওয়াই৩১ডি আসছে ভিভোর নতুন স্মার্টফোন ওয়াই৩১ডি
দেশের ২৯টি পল্লী বিদ্যুৎ সমিতির সাথে যুক্ত হলো নগদ দেশের ২৯টি পল্লী বিদ্যুৎ সমিতির সাথে যুক্ত হলো নগদ
মিডরেঞ্জের বাজারে গুরুত্ব পাচ্ছে ইনফিনিক্স নোট এজ মিডরেঞ্জের বাজারে গুরুত্ব পাচ্ছে ইনফিনিক্স নোট এজ
গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
মাস্টারকার্ডের ‘রমজান ও ঈদ ক্যাম্পেইন ২০২৬’ ঘোষণা
স্বচ্ছতা ও জবাবদিহিতাই হবে আইসিটি খাতের মূল মন্ত্র: মন্ত্রী ফকির মাহবুব আনাম
পাঠাও এর ইন-অ্যাপ শপিং প্ল্যাটফর্ম ‘পাঠাও শপ’ চালু
রমজানে অরেঞ্জ ক্লাবের সদস্যদের জন্য গ্রোসারি পণ্যে বিশেষ ছাড়
সেমিকন্ডাক্টর খাতে দক্ষ জনবল প্রশিক্ষণে এসআইসিআইপি ও বিএসআইএ এর মধ্যে চুক্তি স্বাক্ষর
টাইম ট্র্যাকিং সফটওয়্যার ‘টিমোডেস্ক’
আসছে ভিভোর নতুন স্মার্টফোন ওয়াই৩১ডি
দেশের ২৯টি পল্লী বিদ্যুৎ সমিতির সাথে যুক্ত হলো নগদ
মিডরেঞ্জের বাজারে গুরুত্ব পাচ্ছে ইনফিনিক্স নোট এজ
গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ