সর্বশেষ সংবাদ
ঢাকা, জুন ১২, ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
মঙ্গলবার ● ১৩ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ডিআরএমসি’তে অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন ল্যাব প্রতিষ্ঠার ঘোষণা দিলেন প্রতিমন্ত্রী পলক
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ডিআরএমসি’তে অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন ল্যাব প্রতিষ্ঠার ঘোষণা দিলেন প্রতিমন্ত্রী পলক
৪৫২ বার পঠিত
মঙ্গলবার ● ১৩ ফেব্রুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ডিআরএমসি’তে অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন ল্যাব প্রতিষ্ঠার ঘোষণা দিলেন প্রতিমন্ত্রী পলক

---ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ১৩ ফেব্রুয়ারি ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের উদ্যোগে আয়োজিত ‘৭ম ডিআরএমসি ইন্টারন্যাশনাল টেক কার্নিভাল-২০২৪’ এর উদ্বোধনী অনুষ্ঠানে কলেজে প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ল্যাব প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন।

এসময় তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, আইসিটি বিভাগের উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ শীর্ষক প্রকল্প থেকে রোবটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, থ্রিডি প্রিন্টারসহ অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে প্রথম পর্যায়ে ফেব্রিকেশন ল্যাব এবং দ্বিতীয় পর্যায়ে ১২ কোটি ব্যয়ে আরেকটি স্পেশালাইজ ল্যাব প্রতিষ্ঠা করা হবে। এছাড়াও আইডিয়া প্রকল্প থেকে প্রতিবছর বীর মুক্তিযোদ্ধা শহিদ শেখ জামাল ইনোভেশন গ্র্যান্ট-এ স্পন্সর করা হবে বলেও তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। অনুষ্ঠান আয়োজনের জন্য ২০ লাখ এবং বীর মুক্তিযোদ্ধা শহিদ শেখ জামাল ইনোভেশন গ্র্যান্ট প্রদানের জন্য ৩০ লাখসহ মোট ৫০ লাখ টাকা প্রতিবছর প্রদান করা হবে।

প্রতিমন্ত্রী বলেন বাংলাদেশে বর্তমানে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং বিশ^বিদ্যালয় পর্যায়ে ১ লক্ষ ৭০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে ৫ কোটি শিক্ষার্থী রয়েছে। তারাই কিন্তু ২০৪১ সালে গিয়ে সামরিক কর্মকর্তা, চিকিৎসক, আইনজীবী, গবেষক, উদ্যোক্তা, উদ্ভাবক, সাংবাদিক কিংবা রাজনীতিবিদ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার আধুনিক রূপ স্মার্ট বাংলাদেশে নেতৃত্ব প্রদান করবে।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অত্র কলেজের প্রধান সমন্বয়কারী নরুন্নবী। সংবাদ বিজ্ঞপ্তি।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
লাইকা-ক্যামেরাসহ ফ্ল্যাগশিপ ‘শাওমি ১৭টি’ উন্মোচন করল শাওমি
ফিনিক্সে ‘সিলিকন রিভার’ রোডশো
বায়োস্কোপ প্লাস এ দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬
ব্যবসায়িক কমপ্লায়েন্সে এআই যুক্ত করছে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট ও অ্যান্থ্রোপিক
পছন্দের দলের জার্সি এখন ফুডপ্যান্ডায়, এক ঘণ্টারও কম সময়ে ডেলিভারি
বিকাশের মাধ্যমে ফিল্ড ফোর্সের পেমেন্ট দেবে গ্রামীণফোন
বিশ্বকাপ ভবিষ্যদ্বাণীতে পুরস্কার দিচ্ছে অনার
ইনফিনিক্সের ‘ফুটবল ফিয়েস্তা’ ক্যাম্পেইন
চাকরির ভুয়া ইমেইল দিয়ে ফিশিং আক্রমণ, সতর্ক করল ক্যাসপারস্কি
বিকাশে ওটিটি প্ল্যাটফর্ম সাবস্ক্রাইব সুবিধা