শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বিটিআরসি চেয়ারম্যানের সাথে মার্কিন দূতাবাস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বিটিআরসি চেয়ারম্যানের সাথে মার্কিন দূতাবাস প্রতিনিধি দলের সাক্ষাৎ
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর চেয়ারম্যান প্রকৌঃ মোঃ মহিউদ্দিন আহমেদ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত আমেরিকান দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর জন ফে ও ইকোনোমিক অফিসার জেমস গার্ডিনার। গত ২৮ মার্স রাজধানীর আগারগাঁওস্থ বিটিআরসি কার্যালয়ে কমিশনের চেয়ারম্যান দপ্তরে সাক্ষাৎ করেন তারা।
মার্কিন প্রতিনিধিগণ টেলিযোগাযোগ খাতে দুই দেশের মধ্যে জ্ঞান-বিজ্ঞান ও শিক্ষা বিনিময় এবং পারস্পারিক সহযোগিতা ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেন।
বিটিআরসির চেয়ারম্যান বলেন, বর্তমান সরকারের বিনোয়োগবান্ধব নীতির ফলে বিনিয়োগের জন্য লাভজনক দেশ বাংলাদেশ। দেশের টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি খাতে অধিকতর বিনোয়োগে যুক্তরাষ্ট্র এগিয়ে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ সময় কমিশনের ইঞ্জিনিয়ারিং এন্ড অপারেশন্স বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মুস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।





লাইকা-ক্যামেরাসহ ফ্ল্যাগশিপ ‘শাওমি ১৭টি’ উন্মোচন করল শাওমি
বায়োস্কোপ প্লাস এ দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬
ব্যবসায়িক কমপ্লায়েন্সে এআই যুক্ত করছে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট ও অ্যান্থ্রোপিক
পছন্দের দলের জার্সি এখন ফুডপ্যান্ডায়, এক ঘণ্টারও কম সময়ে ডেলিভারি
বিকাশের মাধ্যমে ফিল্ড ফোর্সের পেমেন্ট দেবে গ্রামীণফোন
বিশ্বকাপ ভবিষ্যদ্বাণীতে পুরস্কার দিচ্ছে অনার
ইনফিনিক্সের ‘ফুটবল ফিয়েস্তা’ ক্যাম্পেইন
চাকরির ভুয়া ইমেইল দিয়ে ফিশিং আক্রমণ, সতর্ক করল ক্যাসপারস্কি
বিকাশে ওটিটি প্ল্যাটফর্ম সাবস্ক্রাইব সুবিধা