সর্বশেষ সংবাদ
ঢাকা, জুলাই ১০, ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
রবিবার ● ৩১ মার্চ ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » নিরাপদ ও নৈতিক ইন্টারনেট অভিজ্ঞতা দিবে কাহাফ গার্ড
প্রথম পাতা » আইসিটি সংবাদ » নিরাপদ ও নৈতিক ইন্টারনেট অভিজ্ঞতা দিবে কাহাফ গার্ড
৫২৭ বার পঠিত
রবিবার ● ৩১ মার্চ ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নিরাপদ ও নৈতিক ইন্টারনেট অভিজ্ঞতা দিবে কাহাফ গার্ড

---ইন্টারনেটের দুনিয়ায় এখন প্রতারণার জাল পেতে রেখেছে সাইবার অপরাধিরা। পর্নোগ্রাফি, জুয়া, নীপিড়ন, অশ্লীল কনটেন্টে ভরা অনেক কিছু অজান্তেই চোখের সামনে হাজির হচ্ছে। এর প্রভাব পড়ছে শিশুদের ওপর। বিশ্বের প্রায় ২০০ কোটির বেশি মুসলিম তাদের নৈতিক অবস্থান সমুন্নত রাখতে এ ধরনের কনটেন্ট থেকে দূরে থাকতে চান। এ লক্ষ্যে তুরস্কের উদ্যোক্তা প্রতিষ্ঠান হালালজ তৈরি করেছে কাহাফ গার্ড নামের একটি নতুন অ্যাপ ও ব্রাউজার এক্সটেনশন। সম্প্রতি এটি উন্মুক্ত করা হয়েছে।

হালালজের প্রতিষ্ঠাতা নিজাম উদ্দিন ২০২২ সাল থেকে ইন্টারনেটে অশ্লীল কনটেন্ট থেকে মুক্তির উপায় নিয়ে কাজ শুরু করেন। তিনি এর সমাধান হিসেবে তৈরি করেন কাহাফ গার্ড নামের এই ডিএনএস সুরক্ষা এক্সটেনশন। তিনি জানান, কাহাফ গার্ড (Kahf Guard) দিচ্ছে হারাম এড-ব্লকার, গুগল/বিং সেইফ সার্চ ফিচার যা দিয়ে এডাল্ট কনটেন্ট সার্চ করা যাবেনা এবং ইউটিউব রেস্ট্রিকশন মোড সুবিধা। এতে   পর্নোগ্রাফি ও অশ্লীল কনটেন্ট, ম্যালওয়ার, স্ক্যাম ও ফিশিং, জুয়া ও নেশা জাতীয় কনটেন্ট, ইসলাম বিদ্বেষী কনটেন্ট, ভুয়া কনটেন্টযুক্ত ৫৫ লক্ষ হারাম ওয়েবসাইট থেকে সুরক্ষা পাওয়া যাবে। এটি কাজ করবে রাউটার, ফোন, কম্পিউটার এবং ব্রাউজারে। নিজাম জানান, প্রাইভেসির বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে এতে। কাহাফ গার্ড ব্যবহারকারীর তথ্যে নজরদারি বা ব্রাউজিং হিস্টোরিতে ঢু মারে না। বিনা মূল্যে পাওয়া এই সুবিধা কম্পিউটার বা মোবাইল ফোনে যুক্ত করাও সহজ। আর রাউটারের সাথে যুক্ত করলে পুরো বাড়ি নিরাপদ থাকবে।

এদিকে হালাল ইন্টারনেটের ইকোসিস্টেম তৈরির লক্ষ্য নিয়ে হালালজের পক্ষ থেকে এআই যুক্ত কাহাফ ব্রাউজার বেটা (https://kahf.co/) উন্মুক্ত করা হয়েছে।

কাহাফ গার্ড সম্পর্কে বিস্তারিত জানা যাবে (https://kahfguard.com/) ওয়েবসাইট থেকে। প্লে-স্টোর (https://kahf.to/android) ও আইওএস স্টোরে (https://kahf.to/ios) পাওয়া যাবে অ্যাপ। সংবাদ বিজ্ঞপ্তি।



আইসিটি সংবাদ এর আরও খবর

ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন
বাংলাদেশে এইচএমডি মোবাইলের যাত্রা শুরু, প্রথম পণ্য ‘এইচএমডি ১০১’ বাংলাদেশে এইচএমডি মোবাইলের যাত্রা শুরু, প্রথম পণ্য ‘এইচএমডি ১০১’
বাংলাদেশে তিন মাসে ১ কোটি ৩২ লাখ ভিডিও সরিয়েছে টিকটক বাংলাদেশে তিন মাসে ১ কোটি ৩২ লাখ ভিডিও সরিয়েছে টিকটক
বাংলাদেশের বাজারে ৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ স্মার্টফোন উন্মোচন বাংলাদেশের বাজারে ৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ স্মার্টফোন উন্মোচন
সিলেটে উবারের যাত্রা শুরু সিলেটে উবারের যাত্রা শুরু
মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরকের সঙ্গে বাংলালিংকের অংশীদারত্ব মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরকের সঙ্গে বাংলালিংকের অংশীদারত্ব
সিসকোর ‘পার্টনার অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল এক্সপ্রেস সিস্টেমস সিসকোর ‘পার্টনার অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল এক্সপ্রেস সিস্টেমস
গ্রামীণফোনের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করল বাংলাদেশ আনসার ও ভিডিপি গ্রামীণফোনের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করল বাংলাদেশ আনসার ও ভিডিপি
এপেক্সে বিকাশ পেমেন্টে উপহার ও ছাড়ের অফার এপেক্সে বিকাশ পেমেন্টে উপহার ও ছাড়ের অফার
ঢাকায় প্রথমবার ‘মুডলমুট’, এআইনির্ভর শিক্ষা ও কর্মক্ষেত্রের ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন ১১ জুলাই ঢাকায় প্রথমবার ‘মুডলমুট’, এআইনির্ভর শিক্ষা ও কর্মক্ষেত্রের ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন ১১ জুলাই

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন
বাংলাদেশে এইচএমডি মোবাইলের যাত্রা শুরু, প্রথম পণ্য ‘এইচএমডি ১০১’
বাংলাদেশে তিন মাসে ১ কোটি ৩২ লাখ ভিডিও সরিয়েছে টিকটক
বাংলাদেশের বাজারে ৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ স্মার্টফোন উন্মোচন
সিলেটে উবারের যাত্রা শুরু
মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরকের সঙ্গে বাংলালিংকের অংশীদারত্ব
সিসকোর ‘পার্টনার অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল এক্সপ্রেস সিস্টেমস
গ্রামীণফোনের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করল বাংলাদেশ আনসার ও ভিডিপি
এপেক্সে বিকাশ পেমেন্টে উপহার ও ছাড়ের অফার
ঢাকায় প্রথমবার ‘মুডলমুট’, এআইনির্ভর শিক্ষা ও কর্মক্ষেত্রের ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন ১১ জুলাই