রবিবার ● ২৯ জুন ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » সাইবার সিকিউরিটি সল্যুশনস নিয়ে মাস্টারকার্ডের কর্মশালা অনুষ্ঠিত
সাইবার সিকিউরিটি সল্যুশনস নিয়ে মাস্টারকার্ডের কর্মশালা অনুষ্ঠিত
মাস্টারকার্ড সম্প্রতি ঢাকার একটি হোটেলে “নেক্সট জেনারেশন অ্যানালিটিক্স, ইনসাইটস অ্যান্ড সাইবার সিকিউরিটি সল্যুশনস” শীর্ষক একটি কর্মশালা আয়োজন করে। এই আয়োজনে দেশের বিভিন্ন ব্যাংক ও ফিনটেক প্রতিষ্ঠানের সিনিয়র কর্মকর্তারা অংশগ্রহন করেন। তারা দেশের আর্থিক খাতে উন্নয়ন ও দক্ষতাবৃদ্ধিতে সহায়ক নানা তথ্যভিত্তিক কৌশল ও আধুনিক নিরাপত্তা প্রযুক্তি নিয়ে আলোচনা করেন। কর্মশালায় আলোচিত বিষয়গুলোর মধ্যে ছিল: ডেবিট ব্যবস্থার অপটিমাইজেশন, ক্রেডিট ট্রান্সফরমেশন, আরওআই-কেন্দ্রিক বিশ্লেষণ, এবং সাইবার সিকিউরিটিতে মাস্টারকার্ডেও ‘কানেকটেড ইন্টেলিজেন্স’ পদ্ধতির প্রয়োগ। এছাড়াও আলোচনায় উঠে আসে প্রতারণা ও ঝুঁকি ব্যবস্থাপনার উন্নত টুল যেমন- ডিসিশন ইন্টেলিজেন্স, রিস্ক রিকন এবং আইডেনটিটি থেফট প্রোটেকশন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাস্টারকার্ড সাউথ এশিয়ার অ্যাডভাইজার্স অ্যান্ড কনসালটিং সার্ভিসেসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাজেশ চোপড়া এবং কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল। এছাড়াও মাস্টারকার্ড সাউথ এশিয়ার সিনিয়র প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন মোহিত ডেগগান, সিনিয়র ম্যানেজিং কনসালট্যান্ট, সার্ভিসেস বিজনেস ডেভেলপমেন্ট; জয় শেখরি, ভাইস প্রেসিডেন্ট; শিতিজ পুচনন্দা, ডিরেক্টর, প্রোডাক্টস অ্যান্ড সল্যুশনস; জাকিয়া সুলতানা, ডিরেক্টর এবং সোহেল আলিম, ডিরেক্টর, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট।





বিশ্বব্যাংক গ্রুপ ইয়ুথ সামিট ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন দুই তরুণ
বিভিন্ন খাতের সহযোগিতায় সাইবার সক্ষমতা বাড়াতে ফিনিক্স সামিট ২০২৬
৪০ বছর পূর্তিতে এআই ও গেমিং পণ্যের বড় প্রদর্শনী গিগাবাইটের
বিএসআইএ এর ইউএস রোডশো শুরু
বাংলাদেশের সবচেয়ে বড় এআই হ্যাকাথনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন
সহজ কিস্তি ও বান্ডল অফারে দুটি স্মার্টফোন আনল বাংলালিংকের টেকভ্যান
প্রযুক্তি ব্যবহারে এমএফএস এর অপব্যবহার শনাক্ত ও প্রতিরোধে ৩ জেলায় পুলিশ-বিকাশ কর্মশালা
আইটেলের ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ঘোষণা
বাজারে লেনোভো এআই গেমিং ল্যাপটপ
রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়