সর্বশেষ সংবাদ
ঢাকা, মে ১১, ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
রবিবার ● ৩১ মার্চ ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ৮ মে বেসিস নির্বাচন: মনোনয়নপত্র জমা দিলেন ৪২ প্রার্থী
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ৮ মে বেসিস নির্বাচন: মনোনয়নপত্র জমা দিলেন ৪২ প্রার্থী
৩৬৯ বার পঠিত
রবিবার ● ৩১ মার্চ ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৮ মে বেসিস নির্বাচন: মনোনয়নপত্র জমা দিলেন ৪২ প্রার্থী

---আগামী ৮ মে দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা খাতের বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী তফসিল অনুযায়ী গত ৩০ মার্চ ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। রাজধানীর কারওয়ান বাজারে বেসিস কার্যালয়ে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হয়। কার্যনির্বাহী কমিটির ১১টি পদে এবার ৪২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে সাধারণ সদস্যদের মধ্য থেকে মনোনয়নপত্র জমা পড়েছে ৩০টি, সহযোগী সদস্য ৪, অ্যাফিলিয়েট সদস্য ৫ এবং আন্তর্জাতিক সদস্য ৩টি। এর মধ্যে সাধারণ সদস্যদের মধ্য থেকে ৮ জন এবং সহযোগী, অ্যাফিলিয়েট ও আন্তর্জাতিক সদস্যদের মধ্য থেকে ১ জন করে নির্বাচিত হবেন। রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে ৮ মে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্বাচনের ভোট গ্রহণ চলবে। সেদিনই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।

সিডিউল অনুযায়ী জমা দেওয়া মনোনয়নপত্র আগামী ৩ এপ্রিল বাছাই করে ৪ এপ্রিল বৈধ মনোনয়নপত্রের তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৭ এপ্রিল বিকেল চারটা। ২০ এপ্রিল চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

নির্বাচন পরিচালনার জন্য টি আই এম নুরুল কবীরকে চেয়ারম্যান করে তিন সদস্যের নির্বাচন বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের অপর দুই সদস্য হলেন সৈয়দ মামনুন কাদের ও নাজিম ফারহান চৌধুরী। নির্বাচনে তিন সদস্যের আপিল বোর্ডও গঠন করা হয়েছে। আপিল বোর্ডে চেয়ারম্যান এ তৌহিদ এবং সদস্য আবদুল্লাহ এইচ কাফি ও নাজনীন কামাল।

উল্লেখ্য, এবারের মনোনয়নপত্রের মূল্য রাখা হয়েছিল সাধারণ সদস্য ৫০ হাজার টাকা, অ্যাফিলিয়েট সদস্য ৪০ হাজার টাকা, সহযোগী সদস্য ৩০ হাজার টাকা ও আন্তর্জাতিক সদস্যের জন্য ১ লাখ ২৫ হাজার টাকা। নির্বাচনে মোট ভোটার ১ হাজার ৪৬৪ জন। তাদের মধ্যে সাধারণ ৯৩২, সহযোগী ৩৮৯, অ্যাফিলিয়েট ১৩৪ ও আন্তর্জাতিক সদস্য ভোটার ৯ জন। বেসিসের মোট সদস্য সংখ্যা দুই হাজার ৪০১ জন।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
রবি’র উদ্যোগে ভক্তদের হামজা চৌধুরীর সঙ্গে দেখা করার সুযোগ
দেশের বাজারে অনার ৬০০ সিরিজ উন্মোচন
বাজারে রিয়েলমি ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই
ভিভোর ঈদ অফার
৬ বছরের ডিউরেবল ব্যাটারিসহ অপোর নতুন ফোন অপো এ৬সি
৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াডের চট্টগ্রাম আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত
আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত
ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ ২০২৬ কভার করতে বিশ্ব গণমাধ্যমকে আমন্ত্রণ
আসছে অপোর নতুন স্মার্টফোন এ৬সি
মা দিবসে ফুডপ্যান্ডার বিশেষ ছাড়