সর্বশেষ সংবাদ
ঢাকা, জুন ১২, ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
রবিবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাংলাদেশের বাজারে লেনোভো ভি সিরিজের নতুন ল্যাপটপ
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাংলাদেশের বাজারে লেনোভো ভি সিরিজের নতুন ল্যাপটপ
৫১৩ বার পঠিত
রবিবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশের বাজারে লেনোভো ভি সিরিজের নতুন ল্যাপটপ

---প্রযুক্তি প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড পিএলসি বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে লেনোভো ভি সিরিজের নতুন দুটি মডেলের ল্যাপটপ। ল্যাপটপগুলো রয়েছে ৭০০০ সিরিজের এএমডি রাইজেন প্রসেসর, ডিডিআর৫ র‌্যাম, ফুল এইচডি আইপিএস ডিসপ্লে, এএমডি রেডিয়ন গ্রাফিক্স, মিলিটারি গ্রেড টেস্টেড সমৃদ্ধ। মডেল দুইটি হলোঃ লেনোভো ভি১৪ জি৪ এএমএন (82YTA04TLK) এবং লেনোভো ভি১৫ জি৪ এএমএন (82YUA027LK)

লেনোভো ভি১৪ জি৪ এএমএন (82YTA04TLK) মডেলটিতে রয়েছে ১৪ ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে, এএমডি রাইজেন আর৫ ৭৫২০ইউ প্রসেসর, ১৬ জিবি ডিডিআর৫ র‌্যাম এবং ৫১২ জিবি এসএসডি স্টোরেজ।

অন্যদিকে, লেনোভো ভি১৫ জি৪ এএমএন (82YUA027LK) মডেলটিতে রয়েছে এএমডি রাইজেন৩ ৭৩২০ইউ প্রসেসর, ৮ জিবি ডিডিআর৫ র‌্যাম এবং ৫১২ জিবি এসএসডি স্টোরেজ।

উভয় ল্যাপটপেই রয়েছে এএমডি রেডিয়ন গ্রাফিক্স, উন্নত কানেক্টিভিটির জন্য ওয়াইফাই ৬, ব্লু-টুথ ৫.২, আরজে-৪৫ পোর্ট এবং নিরাপত্তার জন্য ৭২০পি ওয়েবক্যাম উইথ প্রাইভেসি শাটার। এগুলো ফ্রি-ডস অপারেটিং সিস্টেম সহ বাজারে এসেছে, যা ব্যবহারকারীদের নিজেদের প্রয়োজন অনুযায়ী অপারেটিং সিস্টেম ইনস্টল করার স্বাধীনতা দেবে। আর্কটিক গ্রে কালারের এই দুটি মডেল ২ বছরের ওয়্যারেন্টি সহ বাজারে পাওয়া যাচ্ছে।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
লাইকা-ক্যামেরাসহ ফ্ল্যাগশিপ ‘শাওমি ১৭টি’ উন্মোচন করল শাওমি
ফিনিক্সে ‘সিলিকন রিভার’ রোডশো
বায়োস্কোপ প্লাস এ দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬
ব্যবসায়িক কমপ্লায়েন্সে এআই যুক্ত করছে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট ও অ্যান্থ্রোপিক
পছন্দের দলের জার্সি এখন ফুডপ্যান্ডায়, এক ঘণ্টারও কম সময়ে ডেলিভারি
বিকাশের মাধ্যমে ফিল্ড ফোর্সের পেমেন্ট দেবে গ্রামীণফোন
বিশ্বকাপ ভবিষ্যদ্বাণীতে পুরস্কার দিচ্ছে অনার
ইনফিনিক্সের ‘ফুটবল ফিয়েস্তা’ ক্যাম্পেইন
চাকরির ভুয়া ইমেইল দিয়ে ফিশিং আক্রমণ, সতর্ক করল ক্যাসপারস্কি
বিকাশে ওটিটি প্ল্যাটফর্ম সাবস্ক্রাইব সুবিধা