সর্বশেষ সংবাদ
ঢাকা, এপ্রিল ১৬, ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
সোমবার ● ৪ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » এশিয়ার অন্যতম সেরা কর্মস্থলের স্বীকৃতি পেল ফুডপ্যান্ডা বাংলাদেশ
প্রথম পাতা » আইসিটি সংবাদ » এশিয়ার অন্যতম সেরা কর্মস্থলের স্বীকৃতি পেল ফুডপ্যান্ডা বাংলাদেশ
৩১৬ বার পঠিত
সোমবার ● ৪ নভেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এশিয়ার অন্যতম সেরা কর্মস্থলের স্বীকৃতি পেল ফুডপ্যান্ডা বাংলাদেশ

---ফুডপ্যান্ডা বাংলাদেশ ২০২৪ সালে বাংলাদেশের সেরা কর্মস্থলগুলোর একটি হিসেবে স্বীকৃতি পেয়েছে। বেস্ট কোম্পানিজ গ্রুপের (বিসিজি) সহযোগিতায় পরিচালিত ‘বেস্ট প্লেসেস টু ওয়ার্ক’ প্রোগ্রামের মাধ্যমে এ সার্টিফিকেশন প্রদান করা হয়। কর্মীদের ওপর প্রতিষ্ঠানের প্রভাব, কর্মস্থলের সংস্কৃতি এবং কর্মীদের সম্পৃক্ততা মূল্যায়নের ভিত্তিতে ফুডপ্যান্ডা বাংলাদেশকে এ সার্টিফিকেশন প্রদান করা হয়। সার্টিফিকেশন প্রদানের ক্ষেত্রে তথ্যভিত্তিক বিশ্লেষণ ও হিউম্যান-সেন্টারড সল্যুশনকে একসাথে বিবেচনা করা হয়।

সাধারণত, কর্মীদের নিয়ে করা জরিপ এবং এ প্রোগ্রামের অধীনে পরিচালিত এইচআর মূল্যায়নের ভিত্তিতে এই সার্টিফিকেশন এবং র‌্যাঙ্কিং নির্ধারিত হয়। ফুডপান্ডা বাংলাদেশ নেতৃত্ব, মানবসম্পদ ব্যবস্থাপনা, বেতন ও সুযোগ-সুবিধা, দলগত কাজ ও সম্পর্ক, কর্মীদের সম্পৃক্ততা, কর্মক্ষেত্র ও কাজের প্রক্রিয়া, এবং কর্পোরেট সামাজিক দায়িত্বের মতো বেশ কয়েকটি ক্ষেত্রের মূল্যায়নে অসাধারণ স্কোর অর্জন করেছে।

এ বিষয়ে ফুডপ্যান্ডা বাংলাদেশের হেড অব পিপল এইচ এম সাইফ বলেন, আদর্শ কর্মস্থলের ধারণা বদলে যাচ্ছে। যোগ্য ও মেধাবীকর্মীদের জন্য আদর্শ কর্মস্থল এখন আর শুধু ভালো বেতনের নিশ্চয়তাই নয়। তিনি আরও বলেন, বর্তমানের কর্মীরা ক্রমাগত শেখার সুযোগ, সহযোগিতামূলক পরিবেশ ও কাজের ফ্লেক্সিবিলিটি প্রত্যাশা করেন। কর্মীদের মানসিক স্বাস্থ্য নিয়ে সহায়তা প্রদান থেকে শুরু করে টিম-বন্ডিং প্রোগ্রাম আয়োজন এবং ক্যারিয়ারের বিকাশে বিভিন্ন সুযোগ প্রদানসহ প্রতিটি ধাপে ফুডপ্যান্ডা এর কর্মীদের সহযোগিতা প্রদানের ও পাশে থাকার চেষ্টা করে।



আইসিটি সংবাদ এর আরও খবর

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এআই হ্যাকাথন ২০২৬ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এআই হ্যাকাথন ২০২৬
দুই দশক ধরে বিশ্বের এক নম্বর টিভি ব্র্যান্ড স্যামস্যাং দুই দশক ধরে বিশ্বের এক নম্বর টিভি ব্র্যান্ড স্যামস্যাং
জানুয়ারি-মার্চ প্রান্তিকে নগদের মাধ্যমে তিন হাজার কোটি টাকার বেশি সরকারি সহায়তা বিতরণ জানুয়ারি-মার্চ প্রান্তিকে নগদের মাধ্যমে তিন হাজার কোটি টাকার বেশি সরকারি সহায়তা বিতরণ
চিকিৎসা ইন্টারন্যাশনাল এর সাথে রবির চুক্তি স্বাক্ষর চিকিৎসা ইন্টারন্যাশনাল এর সাথে রবির চুক্তি স্বাক্ষর
মাস্টারকার্ডের ‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইন বিজয়ীদের নাম ঘোষণা মাস্টারকার্ডের ‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইন বিজয়ীদের নাম ঘোষণা
রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিনরের গ্রুপ সিইও এর সাক্ষাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিনরের গ্রুপ সিইও এর সাক্ষাৎ
নেটওয়ার্ক প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত নেটওয়ার্ক প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
বাংলাদেশে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’ বাংলাদেশে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’
বাজারে অপো এ৬ এর নতুন ভ্যারিয়েন্ট বাজারে অপো এ৬ এর নতুন ভ্যারিয়েন্ট

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এআই হ্যাকাথন ২০২৬
দুই দশক ধরে বিশ্বের এক নম্বর টিভি ব্র্যান্ড স্যামস্যাং
জানুয়ারি-মার্চ প্রান্তিকে নগদের মাধ্যমে তিন হাজার কোটি টাকার বেশি সরকারি সহায়তা বিতরণ
চিকিৎসা ইন্টারন্যাশনাল এর সাথে রবির চুক্তি স্বাক্ষর
মাস্টারকার্ডের ‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইন বিজয়ীদের নাম ঘোষণা
রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিনরের গ্রুপ সিইও এর সাক্ষাৎ
নেটওয়ার্ক প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
বাংলাদেশে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’
বাজারে অপো এ৬ এর নতুন ভ্যারিয়েন্ট