মঙ্গলবার ● ২৬ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » এআই ও অটোমেশনের অগ্রগতিতে একসাথে কাজ করবে গ্রামীণফোন ও এরিকসন
এআই ও অটোমেশনের অগ্রগতিতে একসাথে কাজ করবে গ্রামীণফোন ও এরিকসন
বাংলাদেশে এআই ও অটোমেশনে সমন্বয় ও উদ্ভাবনের লক্ষ্যে এরিকসনের সাথে সম্প্রতি একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে মোবাইল অপারেটর গ্রামীণফোন। এ চুক্তির লক্ষ্য উদ্ভাবন, প্রবৃদ্ধি এবং অত্যাধুনিক এআই ও অটোমশেন সল্যুশন চালুর দিকে নজর দেয়া। প্রযুক্তিগত পরীক্ষা, কর্মশালা ও পরীক্ষামূলক প্রকল্পের মাধ্যমে এটি করবে তারা।
গ্রামীণফোনের চিফ ইনফরমেশন অফিসার নিরঞ্জন শ্রীনিবাসন বলেন, গ্রামীণফোনের টেলকো টেক রূপকল্প বাস্তবায়নের পথে একটি বড় পদক্ষেপ এই অংশীদারিত্ব। গ্রামীণফোন ও এরিকসন উভয় কোম্পানিই এখন এআই’কে প্রাধান্য দিচ্ছে। সেদিক থেকে আমরা প্রযুক্তিগত সহযোগিতার যে পদক্ষেপ নিয়েছি তার মাধ্যমে একটি রূপান্তর ঘটবে এবং গ্রাহকরা পাবেন সর্বোত্তম সেবা।
হেড অব এরিকসন মালয়েশিয়া, শ্রীলংকা ও বাংলাদেশ ডেভিড হেগারব্রো বলেন, এই পদক্ষেপে গ্রামীণফোনের সহযোগী হতে পেরে আমরা আনন্দিত। আমাদের রয়েছে পুরষ্কারজয়ী এআই ও অটোমেশন সল্যুশন। এতে গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদা মেটাতে আরো বেশি সক্ষমতা অর্জন করবে গ্রামীণফোন। পাশাপাশি নেটওয়ার্কের ক্রমবর্ধমান জটিল চাহিদা পূরণেও এটি সহায়ক হবে।





বিটিআরসি চেয়ারম্যানের সঙ্গে গুগল প্রতিনিধির সাক্ষাৎ
বরিশালে আইএসপিএবির আঞ্চলিক উপকমিটি গঠন
ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে রবির পাঁচ পুরস্কার
টুইম্বল ইয়ুথ কানেক্ট সামিট ও জুনিয়র স্টার্টআপ চ্যালেঞ্জের গালা ডে অনুষ্ঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে ৮৫ শতাংশ র্যানসমওয়্যার হামলা পরিচয়ভিত্তিক: সফোস
দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি
বিকাশে একাদশ ও কারিগরি ভর্তির ফি দেওয়া যাচ্ছে, থাকছে ৫০ টাকা ছাড়
বাজারে প্যান্থার লেক প্রসেসরযুক্ত লেনোভোর নতুন এআই ল্যাপটপ
বাংলালিংকে ‘এথিকস অ্যান্ড কমপ্লায়েন্স উইক’
দৈনন্দিন ব্যবহারে স্থায়িত্বে জোর ইনফিনিক্সের হট ৭০ প্রো ৫জি