সর্বশেষ সংবাদ
ঢাকা, জানুয়ারী ১৩, ২০২৬, ৩০ পৌষ ১৪৩২
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
মঙ্গলবার ● ২৬ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » স্পার্ক গো ওয়ানের নতুন ভ্যারিয়েন্ট নিয়ে এলো টেকনো
প্রথম পাতা » আইসিটি সংবাদ » স্পার্ক গো ওয়ানের নতুন ভ্যারিয়েন্ট নিয়ে এলো টেকনো
৪০১ বার পঠিত
মঙ্গলবার ● ২৬ নভেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্পার্ক গো ওয়ানের নতুন ভ্যারিয়েন্ট নিয়ে এলো টেকনো

---প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাজারে নিয়ে এসেছে তাদের স্মার্টফোন স্পার্ক গো ওয়ান এর নতুন ভ্যারিয়েন্ট। স্পার্ক গো ওয়ান ডিভাইসটি গত সেপ্টেম্বরে বাংলাদেশের বাজারে লঞ্চ করা হয়। গ্রাাহকদের মাঝে এই ফোনের জনপ্রিয়তার কথা বিবেচনা করে টেকনো নতুন ৩ জিবি ভ্যারিয়েন্ট নিয়ে এসেছে; ফলে গ্রাহকরা এখন আরও কম বাজেটে এই ফোন কিনতে পারবেন।

এই ফোনে থাকছে আইপি৫৪ পানি, ধুলো ও তেল প্রতিরোধী ফিচার। এতে রয়েছে ১২০ হার্জ রিফ্রেশ রেটসহ ৬.৬৭ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে, অক্টা-কোর টি৬১৫ প্রসেসর, ১৩ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এতে আরও আছে আইআর রিমোট কন্ট্রোলের মতো ফিচার, যা স্মার্ট হোম ডিভাইস নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে এবং ১৫ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।

নতুন ৬৪ জিবি + ৬ জিবি (৩ জিবি + ৩ জিবি এক্সটেন্ডেড) র‌্যাম ভ্যারিয়েন্টটি দেশব্যাপী সকল আউটলেটে ৯,৯৯৯ টাকায় (ভ্যাট প্রযোজ্য) স্টার ট্রেইল ব্ল্যাক, গ্লিটারি হোয়াইট (সাদা) ও ম্যাজিক স্কিন গ্রিন (সবুজ) এই তিনটি  কালারে পাওয়া যাচ্ছে। এছাড়া ৬৪ জিবি স্টোরেজ+ ৮ জিবি র‌্যাম (৪ জিবি + ৪ জিবি এক্সটেন্ডেড) ভ্যারিয়েন্টটির দাম ১০,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য) এবং ১২৮ জিবি স্টোরেজ+ ৮ জিবি র‌্যাম (৪ জিবি + ৪ জিবি এক্সটেন্ডেড) ভ্যারিয়েন্টটি ১২,৪৯৯ টাকায় (ভ্যাট প্রযোজ্য) পাওয়া যাচ্ছে।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
বিটিসিএল এর .bd ডোমেইন সেবায় মূল্যছাড়
ইউনেট ও ইয়ুথ হাব এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বাংলাদেশে তৈরি হচ্ছে এইচটিসি মোবাইল ফোন
বিকাশের কাস্টমাইজড ‘মাই অফারস’ সেবা
দেশজুড়ে ওয়াই-ফাই কলিং সেবা চালু করল বাংলালিংক
বিটিসিএলের নতুন প্যাকেজ ঘোষণা
ড্যান্সিং অরোরা ডিজাইনে বাজারে আসছে অপো রেনো১৫ সিরিজ ফাইভজি
উপকূলের মেয়েদের স্টেম শিক্ষায় সুযোগ ও সম্ভাবনা নিয়ে খুলনায় অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত
বিশ্ববাজারে আইসিটি পণ্যের দাম বাড়ছে