সর্বশেষ সংবাদ
ঢাকা, আগস্ট ১৮, ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
মঙ্গলবার ● ১৪ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » শুরু হচ্ছে ‘রোড টু অলিম্পিয়াড’
প্রথম পাতা » আইসিটি সংবাদ » শুরু হচ্ছে ‘রোড টু অলিম্পিয়াড’
৩৩৬ বার পঠিত
মঙ্গলবার ● ১৪ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শুরু হচ্ছে ‘রোড টু অলিম্পিয়াড’

---দেশের স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের সাধারণ শিক্ষা ব্যবস্থার পাশাপাশি এক্সট্রা একাডেমিক অ্যাক্টিভিটি কার্যক্রমে উৎসাহিত করতে শুরু হচ্ছে ‘রোড টু অলিম্পিয়াড’। চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে আয়োজিত চট্টগ্রাম আইসিটি মেলার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হচ্ছে। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি), চট্টগ্রাম বিভাগের আয়োজনে এ মেলায় ‘রোড টু অলিম্পিয়াড’ কার্যক্রম যৌথভাবে শুরু করবে বাংলাদেশ ওপেনসোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এবং বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি)। ১৫ জানুয়ারি থেকে শুরু হয়ে আগামী ১৭ জানুয়ারি, ২০২৫ পর্যন্ত আয়োজিত এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত।

‘রোড টু অলিম্পিয়াড’ এর মাধ্যমে আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড, আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড, শিশু-কিশোর বিজ্ঞান কংগ্রেস, আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড, ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড, আন্তর্জাতিক এআই অলিম্পিয়াড, বাংলাদেশ স্ক্র্যাচ অলিম্পিয়াড, আন্তর্জাতিক জীব বিজ্ঞান অলিম্পিয়াড, বিশ্ব সুডোকু ও পাজল চ্যাম্পিয়নশিপ এর মতো অলিম্পিয়াড সম্পর্কে স্কুল- কলেজের নিয়মিত শিক্ষার্থীদেরকে ধারণা প্রদান করা হবে। এসব অলিম্পিয়াডে অংশগ্রহণের নিয়মাবলী, প্রতিযোগিতার ধরন, কিভাবে প্রস্তুতি গ্রহণ করতে হয়- এসবের বিস্তারিত জানানো হবে।

এর পাশাপাশি স্ক্র্যাচ প্রোগ্রামিং সম্পর্কে হাতে-কলমে ধারণা দেয়ার ব্যবস্থা থাকবে। বাংলাদেশ ফ্লাইং ল্যাবস এর আয়োজনে উপস্থিত শিক্ষার্থীদের নিয়ে ফাস্ট ফ্লাইং এক্সপেরিয়েন্স এর মতো ড্রোণ উত্তোলনের আয়োজনও থাকছে এখানে। এছাড়া কয়েকধাপে ভাগ হয়ে রোব রেসের মত রোবটিক্সের প্রদর্শনীও থাকবে।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ঢাবির কনফুসিয়াস ইনস্টিটিউট হবে হুয়াওয়ের আইসিটি একাডেমি
এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’
এআইনির্ভর হচ্ছে সাইবার হামলা, নিরাপত্তায়ও এআই ব্যবহারের পরামর্শ ক্যাসপারস্কির
নতুন জুয়েলারি ও অ্যাকসেসরিজ ক্যাটাগরি নিয়ে এলো সাজগোজ
তিন বিভাগে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত
এনএফসি সুবিধাসহ বাজারে হেলিও ৪৭
বিকাশে এখন আইডিএলসির এফডিআর খোলার সুযোগ
নগর পরিবহনের জট খুলবে এআইয়ের চার স্তরে: ড. লি চিয়ান
জাতীয় গ্রিডে হুয়াওয়ের নতুন ইনভার্টার ও ব্যাটারি স্টোরেজ
এআইয়ের অপব্যবহারে সাইবার হামলার নতুন ঝুঁকি: সফোসের প্রতিবেদন