বৃহস্পতিবার ● ৮ মে ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ইউআইটিএস ও দক্ষিণ কোরিয়ার কিয়ংডং ইউনিভার্সিটি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
ইউআইটিএস ও দক্ষিণ কোরিয়ার কিয়ংডং ইউনিভার্সিটি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
গত ৬ মে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এবং দক্ষিণ কোরিয়ার কিয়ংডং ইউনিভার্সিটি (গ্লোবাল) এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমএইউ) স্বাক্ষরিত হয়।
ইউআইটিএস এর ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে এই এমএইউ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিয়ংডং ইউনিভার্সিটি’র প্রেসিডেন্ট অধ্যাপক ড. জন লি, গ্র্যাজুয়েট স্কুলের ডিন অধ্যাপক ড. নূর আলম, ইউআইটিএস এর বিশিষ্ট প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া, ট্রেজারার অধ্যাপক ড. সিরাজ উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান এবং আইকিউএসি পরিচালক প্রকৌশলী মো. সাফায়েত হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউআইটিএস’র বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আশরাফুল ইসলাম, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এম. রাবিউল হোসেন এবং ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. ফারুক হোসেন।
এই সমঝোতা স্মারকের আওতায় শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় কর্মসূচি, গ্লোবাল স্টুডেন্ট মোবিলিটি প্রোগ্রাম, স্বল্পমেয়াদী বৃত্তিমূলক প্রশিক্ষণ, যৌথ গবেষণা উদ্যোগসহ বিভিন্ন আন্তর্জাতিক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।





রবি’র উদ্যোগে ভক্তদের হামজা চৌধুরীর সঙ্গে দেখা করার সুযোগ
দেশের বাজারে অনার ৬০০ সিরিজ উন্মোচন
বাজারে রিয়েলমি ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই
ভিভোর ঈদ অফার
৬ বছরের ডিউরেবল ব্যাটারিসহ অপোর নতুন ফোন অপো এ৬সি
৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াডের চট্টগ্রাম আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত
আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত
ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ ২০২৬ কভার করতে বিশ্ব গণমাধ্যমকে আমন্ত্রণ
আসছে অপোর নতুন স্মার্টফোন এ৬সি
মা দিবসে ফুডপ্যান্ডার বিশেষ ছাড়