সর্বশেষ সংবাদ
ঢাকা, ফেব্রুয়ারী ১৯, ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
রবিবার ● ১৮ মে ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » আইএসপিএবি নির্বাচনে বিজয়ী যারা
প্রথম পাতা » আইসিটি সংবাদ » আইএসপিএবি নির্বাচনে বিজয়ী যারা
৩০০ বার পঠিত
রবিবার ● ১৮ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আইএসপিএবি নির্বাচনে বিজয়ী যারা

---দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) ২০২৫-২৭ মেয়াদকালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন গত ১৭ মে শেষ হয়েছে। রাজধানীর মিন্টো রোডের শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে সকাল ১০.৩০টা থেকে বিকেল ৪.৩০ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে সাধারণ সদস্য শ্রেণি থেকে ৯ জন এবং সহযোগী সদস্য শ্রেণি থেকে ৪ জন; মোট ১৩ জন নির্বাচিত হয়।

আইএসপিএবি নির্বাচন বোর্ডের চেয়ারম্যান বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আলী ভোট গণনার পর ফলাফল ঘোষণা করে। নির্বাচনে সাধারণ সদস্য শ্রেণিতে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে মোহাম্মদ আমিনুল হাকিমের নেতৃত্বাধীন ‘আইএসপি ইউনাইটেড’ প্যানেল। এই প্যানেলের ৯ জনের মধ্যে জিতেছেন ৮ জন। বিজয়ীরা হলেন নাজমুল করিম ভূঁঞা (প্রাপ্ত ভোট ২০১), মোহাম্মদ আমিনুল হাকিম (প্রাপ্ত ভোট ১৯০), মো. মিঠু হাওলাদার (প্রাপ্ত ভোট ১৮৫), মঈন উদ্দিন আহমেদ (প্রাপ্ত ভোট ১৮০), নেয়ামুল হক খান (প্রাপ্ত ভোট ১৭৯), রাশেদুর রহমান (প্রাপ্ত ভোট ১৭৭), সাইফুল ইসলাম সিদ্দিক (প্রাপ্ত ভোট ১৬৪ ) ও মাহবুব আলম (প্রাপ্ত ভোট ১৬০) এবং স্বতন্ত্র প্রার্থী সাব্বির আহমেদ (প্রাপ্ত ভোট ১৫৫)।

সহযোগী সদস্য শ্রেণি থেকে ৪টি পদের জন্য ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচিত হয়েছেন রাইসুল ইসলাম (প্রাপ্ত ভোট ২৯৯), ফুয়াদ মুহাম্মদ শরফুদ্দিন (প্রাপ্ত ভোট ২৮৯), মো. জুবায়ের ইসলাম (প্রাপ্ত ভোট ২৫৭) ও এস এম সাইফুল ইসলাম (প্রাপ্ত ভোট ২৫২)।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আলী জানিয়েছেন, সাধারণ সদস্য শ্রেণিতে মোট ২৬২ জন ভোটারের মধ্যে ২২৯ জন ভোট প্রদান করেন; এখানে ভোটার উপস্থিতি ছিলো ৮৭ শতাংশ। এর মধ্যে ৮টি ভোট বাতিল হয়। সহযোগী সদস্য শ্রেণিতে ৬৬২ জন ভোটারের মধ্যে ৫৫৭ জন ভোট প্রদান করেন; ভোটার উপস্থিতি ছিলো ৮৪ শতাংশ।

নির্বাচনের সিডিউল অনুযায়ী আগামীকাল ১৯ মে নির্বাচিত ১৩ জনের মধ্যে নতুন কার্যনির্বাহী কমিটির পদবন্টনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

আইএসপিএবি সংশ্লিষ্টরা বলছেন, মোহাম্মদ আমিনুল হাকিম হতে যাচ্ছেন ২০২৫-২৭ মেয়াদকালের আইএসপিএবি’র পরবর্তী সভাপতি এবং নাজমুল করিম ভূঁঞা হতে যাচ্ছেন সাধারণ সম্পাদক। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষনার অপেক্ষা।

উল্লেখ্য, আইএসপিএবি নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আলী। সদস্য হিসেবে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল রাকিব হোসেন ও মো. এরশাদ হোসেন। নির্বাচনী আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম। সদস্য হিসেবে ছিলেন লে. কর্নেল (অব.) আহম্মদ দানিয়া ইসলাম ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. নিহার হোসেন।



আইসিটি সংবাদ এর আরও খবর

মাস্টারকার্ডের ‘রমজান ও ঈদ ক্যাম্পেইন ২০২৬’ ঘোষণা মাস্টারকার্ডের ‘রমজান ও ঈদ ক্যাম্পেইন ২০২৬’ ঘোষণা
স্বচ্ছতা ও জবাবদিহিতাই হবে আইসিটি খাতের মূল মন্ত্র: মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বচ্ছতা ও জবাবদিহিতাই হবে আইসিটি খাতের মূল মন্ত্র: মন্ত্রী ফকির মাহবুব আনাম
পাঠাও এর ইন-অ্যাপ শপিং প্ল্যাটফর্ম ‘পাঠাও শপ’ চালু পাঠাও এর ইন-অ্যাপ শপিং প্ল্যাটফর্ম ‘পাঠাও শপ’ চালু
রমজানে অরেঞ্জ ক্লাবের সদস্যদের জন্য গ্রোসারি পণ্যে বিশেষ ছাড় রমজানে অরেঞ্জ ক্লাবের সদস্যদের জন্য গ্রোসারি পণ্যে বিশেষ ছাড়
সেমিকন্ডাক্টর খাতে দক্ষ জনবল প্রশিক্ষণে এসআইসিআইপি ও বিএসআইএ এর মধ্যে চুক্তি স্বাক্ষর সেমিকন্ডাক্টর খাতে দক্ষ জনবল প্রশিক্ষণে এসআইসিআইপি ও বিএসআইএ এর মধ্যে চুক্তি স্বাক্ষর
টাইম ট্র্যাকিং সফটওয়্যার ‘টিমোডেস্ক’ টাইম ট্র্যাকিং সফটওয়্যার ‘টিমোডেস্ক’
আসছে ভিভোর নতুন স্মার্টফোন ওয়াই৩১ডি আসছে ভিভোর নতুন স্মার্টফোন ওয়াই৩১ডি
দেশের ২৯টি পল্লী বিদ্যুৎ সমিতির সাথে যুক্ত হলো নগদ দেশের ২৯টি পল্লী বিদ্যুৎ সমিতির সাথে যুক্ত হলো নগদ
মিডরেঞ্জের বাজারে গুরুত্ব পাচ্ছে ইনফিনিক্স নোট এজ মিডরেঞ্জের বাজারে গুরুত্ব পাচ্ছে ইনফিনিক্স নোট এজ
গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
মাস্টারকার্ডের ‘রমজান ও ঈদ ক্যাম্পেইন ২০২৬’ ঘোষণা
স্বচ্ছতা ও জবাবদিহিতাই হবে আইসিটি খাতের মূল মন্ত্র: মন্ত্রী ফকির মাহবুব আনাম
পাঠাও এর ইন-অ্যাপ শপিং প্ল্যাটফর্ম ‘পাঠাও শপ’ চালু
রমজানে অরেঞ্জ ক্লাবের সদস্যদের জন্য গ্রোসারি পণ্যে বিশেষ ছাড়
সেমিকন্ডাক্টর খাতে দক্ষ জনবল প্রশিক্ষণে এসআইসিআইপি ও বিএসআইএ এর মধ্যে চুক্তি স্বাক্ষর
টাইম ট্র্যাকিং সফটওয়্যার ‘টিমোডেস্ক’
আসছে ভিভোর নতুন স্মার্টফোন ওয়াই৩১ডি
দেশের ২৯টি পল্লী বিদ্যুৎ সমিতির সাথে যুক্ত হলো নগদ
মিডরেঞ্জের বাজারে গুরুত্ব পাচ্ছে ইনফিনিক্স নোট এজ
গ্রামীণফোন ও মাস্টারকার্ডের পার্টনারশিপ