সর্বশেষ সংবাদ
ঢাকা, জানুয়ারী ১৩, ২০২৬, ৩০ পৌষ ১৪৩২
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বৃহস্পতিবার ● ২৯ মে ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » থ্যালাসেমিয়া রোগীদের জন্য রবির রক্তদান কর্মসূচি
প্রথম পাতা » আইসিটি সংবাদ » থ্যালাসেমিয়া রোগীদের জন্য রবির রক্তদান কর্মসূচি
২৩৩ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৯ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

থ্যালাসেমিয়া রোগীদের জন্য রবির রক্তদান কর্মসূচি

---থ্যালাসেমিয়া রোগীদের জন্য রক্তদান কর্মসূচির আয়োজন করেছে রবি। গত ২৮ মে রবির প্রধান কার্যালয়ে বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। রক্তদান কর্মসূচিতে রবি, ইউনিলিভার, ম্যাকডোনাল্ড, শান্তা হোল্ডিংস এবং শান্তা ফোরাম কমিউনিটির অন্যান্য প্রতিষ্ঠানের শতাধিক কর্মী অংশগ্রহণ করেন। কর্মসূচির অংশ হিসেবে রক্তদাতাদের বিনামূল্যে ছয়টি স্বাস্থ্য পরীক্ষাও করানো হয়েছে।

উল্লেখ্য, থ্যালাসেমিয়া একটি জিনগত বা বংশগত রক্তজনিত রোগ, যা শরীরে হিমোগ্লোবিন তৈরির প্রক্রিয়াকে ব্যাহত করে। এতে অ্যানিমিয়া বা রক্তস্বল্পতা দেখা দেয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২৪ সালের তথ্য অনুযায়ী, দেশের প্রায় ১.৮২ কোটি  (১১.৪ শতাংশ) মানুষ থ্যালাসেমিয়ার বাহক। বাংলাদেশে প্রতি বছর আনুমানিক ৬ থেকে ৮ হাজার শিশু থ্যালাসেমিয়া নিয়ে জন্মগ্রহণ করে। থ্যালাসেমিয়া ইন্টারন্যাশনাল ফেডারেশনের (টিআইএফ) হিসাবে, বর্তমানে দেশে ৭০ হাজারের বেশি থ্যালাসেমিয়া রোগী রয়েছে।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
বিটিসিএল এর .bd ডোমেইন সেবায় মূল্যছাড়
ইউনেট ও ইয়ুথ হাব এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বাংলাদেশে তৈরি হচ্ছে এইচটিসি মোবাইল ফোন
বিকাশের কাস্টমাইজড ‘মাই অফারস’ সেবা
দেশজুড়ে ওয়াই-ফাই কলিং সেবা চালু করল বাংলালিংক
বিটিসিএলের নতুন প্যাকেজ ঘোষণা
ড্যান্সিং অরোরা ডিজাইনে বাজারে আসছে অপো রেনো১৫ সিরিজ ফাইভজি
উপকূলের মেয়েদের স্টেম শিক্ষায় সুযোগ ও সম্ভাবনা নিয়ে খুলনায় অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত
বিশ্ববাজারে আইসিটি পণ্যের দাম বাড়ছে