বৃহস্পতিবার ● ২৯ মে ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » অরেঞ্জ ক্লাব সদস্যদের জন্য বাংলালিংকের বিশেষ অফার
অরেঞ্জ ক্লাব সদস্যদের জন্য বাংলালিংকের বিশেষ অফার
আসন্ন ঈদুল আযহা উপলক্ষে নিজেদের অরেঞ্জ ক্লাব সদস্যদের জন্য বিশেষ অফার নিয়ে এসেছে ডিজিটাল অপারেটর বাংলালিংক।
অফারের আওতায় দেশের শীর্ষ ইলেকট্রনিকস ব্র্যান্ডগুলোর সাথে অংশীদারিত্ব¡ করেছে বাংলালিংক। সিঙ্গার, ইলেকট্রোমার্ট, বাটারফ্লাই, ওয়ালটন প্লাজা, যমুনা ইলেকট্রনিকস অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড এবং এম.কে. ইলেকট্রনিকসের মত ব্র্যান্ড থেকে ফ্রিজ ও টেলিভিশনের মত প্রয়োজনীয় ইলেকট্রনিক পণ্য কেনায় অরেঞ্জ ক্লাবের সদস্যরা এখন উপভোগ করবেন সর্বোচ্চ ১৪ শতাংশ পর্যন্ত ছাড়। সীমিত সময়ের জন্য দেয়া অফারগুলো ডিসকাউন্ট কোডের মাধ্যমে উপভোগ করা যাবে।
অরেঞ্জ ক্লাবের সদস্যরা যেন ঝামেলামুক্ত হয়ে কোরবানির প্রস্তুতি নিতে পারেন, তাই বিভিন্ন অ্যাগ্রো ব্র্যান্ডের সাথেও অংশীদারিত্ব করেছে বাংলালিংক। এর ফলে, এসব ব্র্যান্ডের থেকে সেবা গ্রহণে অরেঞ্জ ক্লাব সদস্যরা পাবেন সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত ছাড়। প্রয়াস অ্যাগ্রো ঢাকাসহ চট্টগ্রাম, নোয়াখালী, বগুড়া ও জামালপুরে দিবে বিনামূল্যে পশু ডেলিভারি, পশুখাদ্য ও ছাড়কৃত পশু কোরবানি সেবা। আর ঢাকায় যারা শুদ্ধ খামার থেকে পশু কিনবেন, তারা উপভোগ করবেন ফ্রি হোম ডেলিভারি, বিনামূল্যে পশুখাদ্য এবং অন্যান্য বিশেষ সুবিধা। এছাড়াও, অরেঞ্জ ক্লাব সদস্যদের জন্য থাকছে সহজ শর্তে পেমেন্ট সুবিধা, হোম ডেলিভারি এবং অতিরিক্ত বিভিন্ন ঈদ অফার।





ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন
বাংলাদেশে এইচএমডি মোবাইলের যাত্রা শুরু, প্রথম পণ্য ‘এইচএমডি ১০১’
বাংলাদেশে তিন মাসে ১ কোটি ৩২ লাখ ভিডিও সরিয়েছে টিকটক
বাংলাদেশের বাজারে ৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ স্মার্টফোন উন্মোচন
সিলেটে উবারের যাত্রা শুরু
মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরকের সঙ্গে বাংলালিংকের অংশীদারত্ব
সিসকোর ‘পার্টনার অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল এক্সপ্রেস সিস্টেমস
গ্রামীণফোনের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করল বাংলাদেশ আনসার ও ভিডিপি
এপেক্সে বিকাশ পেমেন্টে উপহার ও ছাড়ের অফার
ঢাকায় প্রথমবার ‘মুডলমুট’, এআইনির্ভর শিক্ষা ও কর্মক্ষেত্রের ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন ১১ জুলাই