সর্বশেষ সংবাদ
ঢাকা, জুন ১২, ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
সোমবার ● ২ জুন ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বগুড়ায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বগুড়ায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার
৪৯৬ বার পঠিত
সোমবার ● ২ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বগুড়ায় চালু হলো নতুন গ্রামীণফোন সেন্টার

---বগুড়ার জলেশ্বরীতলায় সম্প্রতি একটি নতুন গ্রামীণফোন সেন্টার (জিপিসি) চালু করেছে টেলিযোগাযোগ সেবা প্রদানকারী কোম্পানি গ্রামীণফোন। সেন্টারটির নকশায় রাখা হয়েছে স্থানীয় কৃষ্টি ও ঐহিহ্যের ছাপ। বগুড়ার প্রখ্যাত টেরাকোটা নকশার মিশেলে সেন্টারটি নান্দনিকভাবে সাজানো হয়েছে।

গ্রামীণফোন সেন্টারটি উদ্বোধন করেন কোম্পানিটির চিফ রিস্ক অফিসার (সিআরও) মো. আরিফ উদ্দীন। এ সময় গ্রামীণফোনের রাজশাহী অঞ্চলের সার্কেল বিজনেস হেড মো. আতিকুল হোসেন, হেড অব কাস্টমার সার্ভিস আব্দুল্লা আল মাহমুদ সহ কোম্পানিটির অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

গ্রামীণফোনের টেকসই লক্ষ্যমাত্রার সাথে সামঞ্জস্য রেখে নতুন এই সেন্টারটি সাজানো হয়েছে। এখানে ৯৯ শতাংশ গ্রাহক সেবা হবে কাগজবিহীন যা পরিবেশ সুরক্ষায় সহায়ক।

মো. আরিফ উদ্দিন বলেন, টেরাকোটা নকশার ধারণায় সাজানো নতুন এই জিপিসি বগুড়াবাসীর জন্য গ্রামীণফোনের প্রতিশ্রুতির স্মারক। এটি শুধু একটি সেবা কেন্দ্র নয়; পরিবেশসম্মত ও সংস্কৃৃতিমনষ্ক পরিবেশে স্বাচ্ছন্দ্যময় এবং প্রায় কাগজবিহীন সেবা প্রদানে গ্রামীণফোনের একাগ্রতার প্রতিফলন।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
লাইকা-ক্যামেরাসহ ফ্ল্যাগশিপ ‘শাওমি ১৭টি’ উন্মোচন করল শাওমি
ফিনিক্সে ‘সিলিকন রিভার’ রোডশো
বায়োস্কোপ প্লাস এ দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬
ব্যবসায়িক কমপ্লায়েন্সে এআই যুক্ত করছে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট ও অ্যান্থ্রোপিক
পছন্দের দলের জার্সি এখন ফুডপ্যান্ডায়, এক ঘণ্টারও কম সময়ে ডেলিভারি
বিকাশের মাধ্যমে ফিল্ড ফোর্সের পেমেন্ট দেবে গ্রামীণফোন
বিশ্বকাপ ভবিষ্যদ্বাণীতে পুরস্কার দিচ্ছে অনার
ইনফিনিক্সের ‘ফুটবল ফিয়েস্তা’ ক্যাম্পেইন
চাকরির ভুয়া ইমেইল দিয়ে ফিশিং আক্রমণ, সতর্ক করল ক্যাসপারস্কি
বিকাশে ওটিটি প্ল্যাটফর্ম সাবস্ক্রাইব সুবিধা